নেপাল সংবৎ
অবয়ব

নেপাল সংবৎ (নেপালি: नेपाल सम्बत) মূলত নেপালের কাঠমাণ্ডু উপত্যকায় প্রচলিত একটি চান্দ্র অব্দবিশেষ।[১] ২০ অক্টোবর ৮৭৯ খ্রিষ্টাব্দ থেকে এই পঞ্জিকা গণনা শুরু হয় এবং ২০শ শতাব্দীতে এসে এটি দাপ্তরিকভাবে বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত দৈনন্দিন কাজে ব্যবহৃত হত। বিভিন্ন মুদ্রা, পাথর, কপারের প্লেটে খোদাই, রাজকীয় ডিক্রি, কালানুক্রম, হিন্দু ও বৌদ্ধ পান্ডুলিপি, আইনি দলিলপত্র ও অন্যান্য পত্রাদিতে দেখা যেত।[২]
মাসের নাম
[সম্পাদনা]| দেবনগরী হরফ (নেপাললিপি) | রোমান হরফ | গ্রেগরীয় মাস | পূর্ণ চন্দ্রের নাম |
|---|---|---|---|
| ১. कछला (𑐎𑐕𑐮𑐵) | Kachhalā | অক্টোবর - নভেম্বর | সকি মিলা পূহ্ণি, কার্তিক পূর্ণিমা |
| ২. थिंला (𑐠𑐶𑑄𑐮𑐵) | Thinlā | নভেম্বর - ডিসেম্বর | ইয়োমারি পূহ্ণি, ধন্য পূর্ণিমা |
| ৩. प्वँहेला (𑐥𑑂𑐰𑑃𑐴𑐾𑐮𑐵) | Pohelā | ডিসেম্বর - জানুয়ারি | মিলা পূহ্ণি, পৌষ পূর্ণিমা |
| ৪. सिल्ला (𑐳𑐶𑐮𑑂𑐮𑐵) | Sillā | জানুয়ারি - ফেব্রুয়ারি | সি পূহ্ণি, মাঘী পূর্ণিমা |
| ৫. चिल्ला (𑐔𑐶𑐮𑑂𑐮𑐵) | Chillā | ফেব্রুয়ারি - মার্চ | হোলি পূহ্ণি, ফাগু পূর্ণিমা |
| ৬. चौला (𑐔𑑁𑐮𑐵) | Chaulā | মার্চ - এপ্রিল | লুথি পূহ্ণি, বালাজু পূর্ণিমা |
| ৭. बछला (𑐧𑐕𑐮𑐵) | Bachhalā | এপ্রিল - মে | স্বন্য পূহ্ণি, বৈশাখী পূর্ণিমা |
| ৮. तछला (𑐟𑐕𑐮𑐵) | Tachhalā | মে - জুন | জিয়া পূহ্ণি, গাইদু পূর্ণিমা |
| ৯. दिल्ला (𑐡𑐶𑐮𑑂𑐮𑐵) | Dillā | জুন - জুলাই | দিল্লা পূহ্ণি, গুরু পূর্ণিমা |
| ১০. गुंला (𑐐𑐸𑑄𑐮𑐵) | Gunlā | জুলাই - আগস্ট | গুণ পূহ্ণি, গণাই পূর্ণিমা (রাখী পূর্ণিমা) |
| ১১. यंला (𑐫𑑄𑐮𑐵) | Yanlā | আগস্ট - সেপ্টেম্বর | অঁন্য পূহ্ণি, ভাদ্র পূর্ণিমা |
| ১২. कौला (𑐎𑑁𑐮𑐵) | Kaulā | সেপ্টেম্বর - অক্টোবর | কঠিন পূহ্ণি, কোজাগরী পূর্ণিমা |
তিন বছর পর পর "অনল" (अनाला) নামে একটি মাস যুক্ত হত।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nepal Sambat gets national status"। The Rising Nepal। ২৪ অক্টোবর ২০০৮। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১২।
- ↑ Gurung, D. B. (2003) Nepal tomorrow: voices & visions. Koselee Prakashan. আইএসবিএন ৯৯৯৩৩-৬৭১-০-৯, আইএসবিএন ৯৭৮-৯৯৯৩৩-৬৭১-০-৯. Page 661.
- ↑ Levy, Robert Isaac (১৯৯০)। "A Catalogue of Annual Events and Their Distribution throughout the Lunar Year"। Mesocosm: Hinduism and the Organization of a Traditional Newar City in Nepal। University of California Press। পৃ. ৬৪৩–৬৫৭। আইএসবিএন ৯৭৮০৫২০০৬৯১১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |