অগ্রহায়ণ
অবয়ব
| << অগ্রহায়ণ >> | ||||||
| শুক্র | শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||
| ১৪৩২ | ||||||
| অগ্রহায়ণ | |
|---|---|
এই মাসে মূল ধান কাটা শুরু হয় | |
| বর্ষপঞ্জি | বাংলা বর্ষপঞ্জি |
| মাসের ক্রম | ৮ |
| দিনের সংখ্যা |
|
| ঋতু | হেমন্ত |
| গ্রেগরীয় সমতুল্য | নভেম্বর-ডিসেম্বর |
অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ।[১] কথ্য বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হয়।[২] মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'ধান'। যেহেতু ধানের মৌসুমের অগ্রে এই মাসটি শুরু হতো, তাই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি (ধান) উৎপন্ন হয়।[২] অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকে অগ্রহায়ণ বলা হয়।
বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষে বিশেষ শুভ মাস। পশ্চিমবঙ্গের এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপূজার বিশেষ আয়োজন করা হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hindu Calendar"। Hindu Net (ইংরেজি ভাষায়)। ২০০৯।
- 1 2 বাঙ্গালা ভাষার অভিধান, প্রথম খণ্ড, জ্ঞানেন্দ্রমোহন দাস, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০০ মুদ্রণ, পৃ. ২১
- ↑ বাংলার লোকসংস্কৃতির বিশ্বকোষ, ড. দুলাল চৌধুরী সম্পাদিত, আকাদেমি অফ ফোকলোর, কলকাতা, ২০০৪, পৃ. ২৫৭
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |