বিষয়বস্তুতে চলুন

পূর্ব গঙ্গ রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব গঙ্গা সাম্রাজ্য

  • ৫০৫–১০৩৮ খ্রিস্টাব্দ (কলিঙ্গ)
  • ১০৩৮–১৪৩৪ খ্রিস্টাব্দ (ত্রিকলিঙ্গ)
রাজধানীদান্তপুরম
কলিঙ্গনগড়া
কটকা
প্রচলিত ভাষাওড়িয়া[]
ধর্ম
হিন্দুধর্ম
সরকাররাজতন্ত্র
ত্রি-কলিঙ্গাধিপতি
গজপতি
 
 ১০৩৮–১০৭০
বজ্রহস্ত অনন্তবর্মণ
 ১০৭০–১০৭৮
রাজরাজ দেবেন্দ্রবর্মণ
 ১০৭৮–১১৪৭
অনন্তবর্মণ চোরাগঙ্গা দেব
 ১১৭৮–১১৯৮
দ্বিতীয় অনঙ্গভীম দেব
 ১২১১–১২৩৮
তৃতীয় অনঙ্গভীম দেব
 ১২৩৮–১২৬৪
প্রথম নরসিংহ দেব
 ১৪১৪–১৪৩৪
চতুর্থ ভানু দেব
ঐতিহাসিক যুগধ্রুপদী ভারত
 প্রতিষ্ঠা
৫০৫ খ্রিস্টাব্দ
 বিলুপ্ত
১৪৩৪ খ্রিস্টাব্দ
মুদ্রাপূর্ব গঙ্গার ফ্যানাম
পূর্বসূরী
উত্তরসূরী
পিতৃভক্ত রাজবংশ
সোমবংশী রাজবংশ
রত্নপুরার কালাচুরি
গজপতি সাম্রাজ্য

রুধি গঙ্গ বা প্রাচয় গঙ্গ নামেও পরিচিত পূর্ব গঙ্গা রাজবংশ একটি বৃহৎ মধ্যযুগীয় ভারতীয় রাজবংশ, যা কলিঙ্গ থেকে ৫ শতকের গোড়ার দিক থেকে শুরু করে ১৫ তম শতাব্দীর প্রথম দিক পর্যন্ত রাজত্ব করেছিল।[] রাজবংশ কর্তৃক শাসিত অঞ্চলটি আধুনিক ভারতের সমগ্র ওড়িশা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশছত্তিশগড়ের বৃহৎ অংশ নিয়ে গঠিত।[] রাজবংশের প্রথম দিকের শাসকরা দান্তপুরম থেকে শাসন করতেন; পরবর্তীতে রাজধানী কলিঙ্গনগর (আধুনিক মুখালিংগম), এবং শেষ পর্যন্ত কটকায় (আধুনিক কটক) স্থানান্তরিত হয়।[] আজ, তাদের ওড়িশার বিশ্ব বিখ্যাত পুরী জগন্নাথ মন্দির ও কোনার্কের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনার্ক সূর্য মন্দিরের নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি স্মরণ করা হয়।

পূর্ব গঙ্গা রাজবংশের শাসকরা মুসলিম শাসকদের ক্রমাগত আক্রমণ থেকে তাদের রাজ্য রক্ষা করেছিল। এই রাজ্য ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধ হয়েছিল এবং বেশিরভাগ সম্পদ মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছিল। রাজবংশের শাসন রাজা চতুর্থ ভানুদেবের (১৪১৪–৩৪) শাসনাধীনে ১৫ শতকের গোড়ার দিকে সমাপ্ত হয়।[] তাদের মুদ্রাকে গঙ্গা ফ্যানাম বলা হত এবং এটি দক্ষিণ ভারতের চোল ও পূর্ব চালুক্যদের মত ছিল।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Srichandan, G. K. (ফেব্রুয়ারি–মার্চ ২০১১)। "Classicism of Odia Language" (পিডিএফ)Orissa Review। পৃ. ৫৪। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১
  2. For a map of their territory, see: Schwartzberg, Joseph E. (১৯৭৮)। A Historical atlas of South Asia। Chicago: ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস। পৃ. ১৪৭, map XIV.৩ (d)। আইএসবিএন ০২২৬৭৪২২১০। ৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১
  3. "Ganga dynasty", Britannica.com, সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১
  4. B. Hemalatha (১৯৯১)। Life in medieval northern Andhra। Navrang। আইএসবিএন ৯৭৮৮১৭০১৩০৮৬৪
  5. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০০৯ তারিখে
  6. Patnaik, Nihar Ranjan (১ জানুয়ারি ১৯৯৭)। Economic History of Orissa। Indus Publishing। পৃ. ৯৩। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৮৭-০৭৫-০। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]