পাক সার জমিন সাদ বাদ (উপন্যাস)
![]() | |
| লেখক | হুমায়ুন আজাদ |
|---|---|
| মূল শিরোনাম | পাক সার জমিন সাদ বাদ |
| প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
| প্রকাশনার স্থান | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| বিষয় | ধর্মীয় মৌলবাদ |
| ধরন | উপন্যাস |
| প্রকাশিত | ফেব্রুয়ারি ২০০৪ |
| প্রকাশক | আগামী প্রকাশনী |
| মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
| পৃষ্ঠাসংখ্যা | ১১২[১] |
| আইএসবিএন | ৯৮৪-৭-০০০-৬০০২১-৯ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ উপসর্গ |
| ওসিএলসি | ৮০৮১০৯৪৯৭ |
| পূর্ববর্তী বই | ১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ (২০০৩) |
| পরবর্তী বই | একটি খুনের স্বপ্ন (২০০৪) |
পাক সার জমিন সাদ বাদ হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের[২] একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি একটি কাল্পনিক ইসলামী মৌলবাদী রাজনৈতিক দলের উপর ভিত্তি করে তৈরি যারা বাংলাদেশকে শরিয়া আইন ভিত্তিক ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতাকারী একটি মৌলবাদী রাজনৈতিক দলের উপর ভিত্তি করে এটি রচিত হয়।[৩]
হুমায়ুন আজাদ এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন '১৯৭১' সালকে; পাকিস্তানের জাতীয় সঙ্গীতের নামানুসারে এই উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তিকে কটাক্ষ করা হয়েছে।
শিরোনাম
উপন্যাসের শিরোনাম কওমী তারানা নামে একটি সঙ্গীত থেকে নেয়া হয়েছে যেটি পাক সার জমিন নামে বেশি পরিচিত এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত। ১৯৫২ সালে পাকিস্তানি উর্দু ভাষার কবি, হাফিজ জলন্ধরি কর্তৃক এটি রচিত হয়।[৪]
| গানের লাইন | বাংলা অর্থ |
|---|---|
|
|
বিষয়বস্তু
এই উপন্যাসটিতে হুমায়ুন আজাদ তীব্র রূপক-ঋণাত্মক ভাবে বাংলাদেশের একটি কাল্পনিক মৌলবাদী সংগঠনের চিত্র তুলে ধরেছিলেন।
উপন্যাসের প্রধান নায়ক চরিত্রটি একটি কাল্পনিক ইসলামপন্থী রাজনৈতিক দলের সদস্য। নায়কের দৃষ্টিভঙ্গি তার একক সংলাপে প্রকাশ করা হয়েছে, "আমরা একা নই। সারা বিশ্বে আমাদের ভাইয়েরা তাদের কাজ করছে। যদি তারা কোথাও কোনও ভবনে বিমান উড়িয়ে দেয়, যদি কোনও গাড়ি কোনও হাসপাতাল বা হোটেলে ধাক্কা খায়, অথবা কোনও বিনোদন কেন্দ্রে বোমা বিস্ফোরণে ৩০০ জন নিহত হয়, তাহলে আমরা জানি এটি আমাদের ভাইদের (পাকিস্তানী) কাজ; অন্য কথায়, এটি আমাদের কাজ। এটি জিহাদ।"[৫]
প্রধান পুরুষ নায়ক একজন হিন্দু মেয়ের প্রেমে পড়ে এবং পরে মৌলবাদী রাজনৈতিক দল ত্যাগ করে, সে তার মানসিকতা থেকে চরমপন্থী মতাদর্শও ত্যাগ করে।[৫]
সমালোচনা
এই বই গ্রন্থাকারে প্রকাশের পূর্বে দৈনিক ইত্তেফাকে পাক সার জমিন সাদ বাদ ছাপা হওয়ার পর সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী আমির এবং প্রাক্তন সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী জাতীয় সংসদে এই ধরনের বই নিষিদ্ধ করার ব্যাপারে মন্তব্য রাখেন।[৬] বইটির জের ধরে ২০০৪ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে ঘাতকদের দ্বারা আক্রমণের শিকার হন হুমায়ুন আজাদ। প্রথমে বাংলাদেশের সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকাতে[৭] এবং পরে থাইল্যান্ডে নিবিড় চিকিৎসার মাধ্যমে হুমায়ুন আজাদ কিছুটা সুস্থ হন। জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ সংক্ষেপে জেএমবি নামক ইসলামি জঙ্গী সংগঠনের একজন শীর্ষনেতা শায়খ আব্দুর রহমান পরবর্তীতে হুমায়ুন আজাদ এবং একইসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ইউনুসকে হত্যার নির্দেশ দেবার কথা স্বীকার করেন।[৮]
পরে ২০০৪ সালের জুলাই মাসের শেষের দিকে হুমায়ুন আজাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের কাছে একটি আবেগী চিঠি লেখেন। এতে তিনি বাংলাদেশে বাক স্বাধীনতা পুনরুদ্ধারের আহ্বান জানান এবং নিজের ও তার পরিবারের সুরক্ষা চেয়ে আবেদন করেন।
জনপ্রিয় সংস্কৃতিতে
২০১১ সালে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ উপন্যাস অবলম্বনে অনৈতিহাসিক শিরোনামে একটি মঞ্চনাটক তৈরি হয়েছে।[৯]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "পাক সার জমিন সাদ বাদ - হুমায়ুন আজাদ"। রকমারী.কম।
- ↑ মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, হুমায়ুন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ Umme Sadat, Nazmun Nahar, Al-wazedi (২০০৮)। Hearing 'subaltern' Voices of Resistance in the Works of Mahasweta Devi, Taslima Nasrin and Monica Ali। পৃ. ১৪৯। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Information of Pakistan"। Infopak.gov.pk। ২৬ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
- 1 2 https://archive.thedailystar.net/2007/07/21/d707212102122.htm।
{{ওয়েব উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ পার্থ সঞ্জয় (১২ আগস্ট ২০১২)। "হুমায়ুন আজাদ হত্যার বিচার না হওয়ায় পরিবারের হতাশা"। একাত্তর টিভি। ১৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "President, PM visit Prof Azad at CMH"। দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০০৪। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
- ↑ "জেএমবি নেতার স্বীকারোক্তি"। বিবিসি। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪।
- ↑ "'পাক সার জমিন সাদ বাদ' নিয়ে নাটক মঞ্চে আসছে"। দৈনিক প্রথম আলো। ৩ আগস্ট ২০১১। ৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
- গ্রন্থাগারে (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) পাক সার জমিন সাদ বাদ
- পাক সার জমিন সাদ বাদ - ওপেন লাইব্রেরি, ইন্টারনেট আর্কাইভ
- গুডরিড্সে পাক সার জমিন সাদ বাদ
