রাজনীতিবিদগণ
অবয়ব
![]() | |
| লেখক | হুমায়ুন আজাদ |
|---|---|
| মূল শিরোনাম | রাজনীতিবিদগণ |
| প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
| প্রকাশনার স্থান | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| বিষয় | রাজনীতি |
| ধরন | উপন্যাস |
| প্রকাশিত | ফেব্রুয়ারি, ১৯৯৮ |
| প্রকাশক | আগামী প্রকাশনী |
| মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
| পৃষ্ঠাসংখ্যা | ১৪৪[১] |
| আইএসবিএন | ৯৭৮-৯-৮৪৪-০১৪৬৭-১ |
| ওসিএলসি | ৫৩৪০৪৭০৪ |
| পূর্ববর্তী বই | শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার (১৯৯৬) |
| পরবর্তী বই | কবি অথবা দণ্ডিত অপুরুষ (১৯৯৯) |
রাজনীতিবিদগণ বাংলাদেশী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস। ফেব্রুয়ারি, ১৯৯৮ সালে[২] (ফাল্গুন, ১৪০৪ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই বইয়ের প্রচ্ছদ নকশা করেছেন সমর মজুমদার।
সারাংশ
[সম্পাদনা]বি. দ্র. সারাংশটি বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
রাজনীতিবিদগণ মূলত রাজনৈতিক বাস্তবতার বর্ণনা-বিবরণের রূপক কিংবা প্রতীকী উপাখ্যান। এখানে বাংলাদেশের তৎকালীন প্রচলিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গপরিহাস করা হয়েছে। এই উপন্যাসে আজাদ বাংলা চলিত-সাধু, আঞ্চলিক, ইংরেজি ভাষার ব্যবহারে এক অসহনীয় মিশ্রণ ঘটিয়েছেন। একে তিনি দাবি করেন রাজনীতিবিদদের মুখের ভাষা হিসেবে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজনীতিবিদগণ - হুমায়ুন আজাদ"। rokomari.com।
- ↑ মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, হুমায়ুন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
