দাদরা ও নগর হাভেলি জেলা
| দাদরা ও নগর হাভেলি জেলা दादरा आणि नगर हवेली / દાદરા અને નગર હવેલી Dadrá e Nagar-Aveli | |
|---|---|
| জেলা | |
| স্থানাঙ্ক: ২০°১৬′ উত্তর ৭৩°০১′ পূর্ব / ২০.২৭° উত্তর ৭৩.০২° পূর্ব | |
| দেশ | ভারত |
| কেন্দ্রশাসিত অঞ্চল | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ |
| গঠন | ১১ অগস্ট, ১৯৬১ |
| সদর | সিলভাসা |
| আয়তন | |
| • মোট | ৪৮৭ বর্গকিমি (১৮৮ বর্গমাইল) |
| এলাকার ক্রম | ৩২তম |
| জনসংখ্যা | |
| • মোট | ৩,৪২,৮৫৩ |
| • ক্রম | ৩৩তম |
| • জনঘনত্ব | ৭০০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • সরকারি | ইংরেজি, গুজরাতি, হিন্দি মারাঠি |
| সময় অঞ্চল | ভারতীয় সময় (ইউটিসি+৫:৩০) |
| আইএসও ৩১৬৬ কোড | IN-DN |
| জেলার সংখ্যা | ১ |
| এইচডিআই | ০.৬১৮ (২০০৫) |
| এইচডিআই ক্যাটেগরি | high |
| ওয়েবসাইট | dnh |
দাদরা ও নগর হাভেলি জেলা (গুজরাতি: દાદરા અને નગર હવેલી, মারাঠি: दादरा आणि नगर हवेली, পর্তুগিজ: Dadrá e Nagar Aveli) হল পশ্চিম ভারতের দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জেলা এবং প্রাক্তন একটি কেন্দ্রশাসিত অঞ্চল। জেলার সদর শহর সিলভাসা। দাদরা ও নগর হাভেলি জেলার নগর হাভেলি তালুক মহারাষ্ট্র ও গুজরাত রাজ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থিত এবং দাদরা তালুক গুজরাতের মধ্যে অবস্থিত একটি ছিটমহল। জেলাটি দিউ জেলা থেকে ১০-৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
দমন ও নগর হাভেলি জেলা দমন গঙ্গা নদীর তীরে অবস্থিত। দাদরা ও সিলভাসা শহর দুটি নদীর উত্তর তীরে অবস্থিত। জেলার পূর্বদিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। অঞ্চলটি স্থলবেষ্টিত, যদিও আরব সাগর ও গুজরাতের পশ্চিম উপকূল এখান থেকে খুব দূরে নয়।
জেলাটির প্রধান ভাষা গুজরাতি, হিন্দি ও মারাঠি।[১]
ইংরেজদের দূরে রাখতে ও মুঘলদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে মারাঠিরা পর্তুগিজদের সঙ্গে বন্ধুত্ব করে ১৭৭৯ সালে একটি চুক্তি স্বাক্ষর করে। এই বন্ধুত্বচুক্তি অনুসারে, মারাঠা পেশোয়া ৭২টি গ্রাম নিয়ে গঠিত দাদরা ও নগর হাভেলি পরগনায় রাজস্ব সংগ্রহের অনুমতি দেন। তারও আগে জওহর ও রামনগরের হিন্দু রাজাদের পরাজিত করে কোলি সর্দারেরা এই অঞ্চলের দখল নিয়েছিল। মারাঠারা তাদের থেকে এই অঞ্চলটি দখল করে তাদের রাজ্যের অন্তর্ভুক্ত করে।
দাদরা ও নগর হাভেলি জেলার আয়তন ৪৯১ বর্গকিলোমিটার। ১৯৫৪ সালের ২ অক্টোবর এই অঞ্চলে পর্তুগিজ শাসনের অবসান ঘটে। গঠিত হয় স্বাধীন দাদরা ও নগর হাভেলি প্রশাসন। ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে দাদরা ও নগর হাভেলি ভারতে যোগ দেয় ও কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dadra Nagar Haveli tourism" (পিডিএফ)। ১৬ জুন ২০০৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১১।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |