কুন কাস্টেলস
|
২০২১ সালে বেলজিয়ামের হয়ে কাস্টেলস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৫ জুন ১৯৯২[১] | ||
| জন্ম স্থান | বনহেইডেন, বেলজিয়াম | ||
| উচ্চতা | ১.৯৭ মিটার (৬ ফুট ৫+১⁄২ ইঞ্চি)[২] | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভলফসবুর্গ | ||
| জার্সি নম্বর | ১ | ||
| যুব পর্যায় | |||
| ১৯৯৬–২০০২ | বেটেকম | ||
| ২০০২–২০০৯ | খেংক | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০০৯–২০১১ | খেংক | ০ | (০) |
| ২০১১–২০১৪ | হফেনহাইম ২ | ৩২ | (০) |
| ২০১১–২০১৫ | হফেনহাইম | ৩৯ | (০) |
| ২০১৫ | → ভেয়ার্ডার ব্রেমেন (ধার) | ৬ | (০) |
| ২০১৫– | ভলফসবুর্গ | ১৭৯ | (০) |
| জাতীয় দল‡ | |||
| ২০০৭ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ | ২ | (০) |
| ২০০৮ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ | ৩ | (০) |
| ২০০৮–২০০৯ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ | ৩ | (০) |
| ২০০৯–২০১১ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ | ২০ | (০) |
| ২০১১–২০১৩ | বেলজিয়াম অনূর্ধ্ব-২১ | ৯ | (০) |
| ২০২০– | বেলজিয়াম | ৪ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৩৫, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩৫, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
কুন কাস্টেলস (ওলন্দাজ: Koen Casteels; জন্ম: ২৫ জুন ১৯৯২) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[৩] তিনি বর্তমানে জার্মান ক্লাব ভলফসবুর্গ এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৭ সালে, কাস্টেলস বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]কুন কাস্টেলস ১৯৯২ সালের ২৫শে জুন তারিখে বেলজিয়ামের বনহেইডেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]কাস্টেলস বেলজিয়াম অনূর্ধ্ব-১৫, বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৩৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২০ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে, ২৮ বছর, ২ মাস ও ১৪ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাস্টেলস আইসল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২০–২১ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৬] ম্যাচটি বেলজিয়াম ৫–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে কাস্টেলস সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| বেলজিয়াম | ২০২০ | ১ | ০ |
| ২০২১ | ২ | ০ | |
| ২০২২ | ১ | ০ | |
| সর্বমোট | ৪ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Koen Casteels – Player Profile"। Bundesliga। ২৫ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২২।
- ↑ "Koen Casteels"। VfL Wolfsburg। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২২।
- ↑ "FIFA World Cup Russia 2018: List of Players: Belgium" (পিডিএফ)। FIFA। ১৫ জুলাই ২০১৮। পৃ. ৩। ১১ জুন ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Belgium vs. Iceland - 8 September 2020 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- ↑ "Belgium - Iceland 5:1 (Nations League A 2020/2021, Group 2)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- ↑ "Belgium - Iceland, Sep 8, 2020 - UEFA Nations League A - Match sheet"। www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Belgium vs. Iceland"। www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কুন কাস্টেলস – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- কুন কাস্টেলস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে কুন কাস্টেলস (ইংরেজি)
- সকারবেসে কুন কাস্টেলস (ইংরেজি)
- বিডিফুটবলে কুন কাস্টেলস (ইংরেজি)
- ইইউ-ফুটবলে কুন কাস্টেলস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে কুন কাস্টেলস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে কুন কাস্টেলস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে কুন কাস্টেলস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে কুন কাস্টেলস (ইংরেজি)
- ১৯৯২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বেলজীয় পুরুষ ফুটবলার
- রয়্যাল রেসিং ক্লাব খেংকের খেলোয়াড়
- টিএসজি ১৮৯৯ হফেনহাইমের খেলোয়াড়
- ভেয়ার্ডার ব্রেমেনের খেলোয়াড়
- ভিএফএল ভলফসবুর্গের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- টিএসজি ১৮৯৯ হফেনহাইম ২-এর খেলোয়াড়
- বেলজিয়ামের আন্তর্জাতিক যুব ফুটবলার
- বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- বেলজীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২০১৮ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- বেলজিয়ামের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- রেগিওনাললিগার খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- সৌদি পেশাদার লিগের খেলোয়াড়
- আল কাদসিয়াহ ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ২১শ শতাব্দীর বেলজীয় পুরুষ ক্রীড়াবিদ