বিষয়বস্তুতে চলুন

জেনো ডেবাস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনো ডেবাস্ট
২০২৪ সালে জেনো ডেবাস্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেনো কুন ডেবাস্ট[]
জন্ম (2003-10-24) ২৪ অক্টোবর ২০০৩ (বয়স ২২)
জন্ম স্থান হালে, বেলজিয়াম[]
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আন্ডারলেখট
জার্সি নম্বর ৫৬
যুব পর্যায়
২০০৮–২০১০ হালে
২০১০–২০২১ আন্ডারলেখট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২১– আন্ডারলেখট ৪১ (০)
জাতীয় দল
২০১৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (০)
২০১৯ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ (০)
২০১৯ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ (০)
২০২১– বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ (০)
২০২৩– বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (০)
২০২২– বেলজিয়াম (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৫৪, ৩০ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৫৪, ৩০ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জেনো কুন ডেবাস্ট (ওলন্দাজ: Zeno Debast; জন্ম: ২৪ অক্টোবর ২০০৩; জেনো ডেবাস্ট নামে সুপরিচিত) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজীয় ক্লাব আন্ডারলেখট এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, ডেবাস্ট বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জেনো কুন ডেবাস্ট ২০০৩ সালের ২৪শে অক্টোবর তারিখে বেলজিয়ামের হালেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ডেবাস্ট বেলজিয়াম অনূর্ধ্ব-১৫, বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[][]

২০২২ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে, ১৮ বছর, ১০ মাস ও ২৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ডেবাস্ট ওয়েলসের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২–২৩ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি বেলজিয়াম ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে ডেবাস্ট সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৩০ মে ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বেলজিয়াম২০২২
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "FIFA World Cup Qatar 2022 – Squad list: Belgium (BEL)" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। পৃ. । সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "Meet the Rookie with Charles De Ketelaere"Royal Belgian Football Association। ১১ নভেম্বর ২০২২। ১৫ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  3. "National U21 selection – Royal Belgian FA" [জাতীয় অনূর্ধ্ব-২১ নির্বাচন – রয়্যাল বেলজিয়ান এফএ]rbfa.be (ইংরেজি ভাষায়)। তুবিজ, বেলজিয়াম: রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৭ এপ্রিল ২০২১। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩
  4. "Belgium U21 - Detailed squad 2023" [বেলজিয়াম অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩
  5. "Belgium vs. Wales - 22 September 2022 - Soccerway"int.soccerway.com
  6. "Belgium - Wales 2:1 (Nations League A 2022/2023, Group 4)"worldfootball.net। 22 সেপ্টেম্বর, 2022। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  7. "Belgium - Wales, Sep 22, 2022 - UEFA Nations League A - Match sheet"www.transfermarkt.com
  8. Strack-Zimmermann, Benjamin। "Belgium vs. Wales"www.national-football-teams.com

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:R.S.C. Anderlecht squad