এনটিভি
| এনটিভি | |
|---|---|
এনটিভি লোগো | |
| মালিকানা | মোসাদ্দেক আলী ফালু |
| চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি (এসডিটিভি সেটের জন্য ১৬:৯ ৫৭৬আই-এ নামিয়ে আনা হয়েছে) |
| স্লোগান | সময়ের সাথে আগামীর পথে |
| দেশ | |
| ভাষা | বাংলা |
| প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | আরটিভি (সাবেক) |
| ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
প্রাপ্তিস্থান | |
| কৃত্রিম উপগ্রহ | |
| আকাশ ডিটিএইচ | চ্যানেল ১১৯ |
| টেলিস্টার ১০ (প্যান এশিয়া) | ৪১৭৫H MHz |
| ডিশ নেটওয়ার্ক (মার্কিন যুক্তরাষ্ট্র) | চ্যানেল ৮০৪ |
| স্কাই যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড | চ্যানেল ৮৫২ |
| ক্যাবল | |
| ইউসিএস (বাংলাদেশ) | চ্যানেল ৮ |
| প্রিসমা ডিজিটাল (বাংলাদেশ) | চ্যানেল ৫ |
| রজার্স ক্যাবল (কানাডা) | চ্যানেল ৮৬৩ |
| স্ট্রিমিং মিডিয়া | |
| ntvbd | |
এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. কোম্পানির মালিকানাধীন বাংলাদেশি ও বাংলা ভাষার বেসরকারি একটি স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন চ্যানেল। ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই এনটিভির সম্প্রচার শুরু হয়। চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু।[১][২] খবর ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল, ফ্যাশন, ধর্মীয় অনুষ্ঠান এনটিভি সম্প্রচার করে থাকে। বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আইএসও সনদ লাভ করে এনটিভি।[৩] ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয়।[৪] ২০১৭ সালে এনটিভি অনলাইনকে দেশের সেরা অনলাইন পোর্টাল হিসেবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন।[৫] বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে এনটিভি সম্প্রচারিত হয়।
চ্যানেলটি মূলত সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক, রাজনৈতিক অনুষ্ঠান প্রদর্শন করে থাকে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে এনটিভি বাংলাদেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে আইএসও সনদ লাভ করেছে।
ইতিহাস
[সম্পাদনা]
২০০৩ সালের ফেব্রুয়ারিতে এনটিভি চালুর ঘোষণা আসে, প্রাথমিকভাবে একই বছরের এপ্রিলে কার্যক্রম শুরু হয়। আগস্ট ২০০৬ সালে যুক্তরাজ্য ভিত্তিক একটি বাংলাদেশী টিভি চ্যানেল স্কাই চ্যানেল ৮২৬-এর মাধ্যমে ইউকে এবং ইউরোপ জুড়ে এনটিভির অনুষ্ঠানগুলি দেখানোর অধিকার অর্জন করে, তবে এক বছর পর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
২০০৪ সালে পরীক্ষা ছাড়াই সম্প্রচারের লাইসেন্স পাওয়ার অভিযোগ উঠে।[৬] সাধারণত বাণিজ্যিক টিভি চ্যানেল পেতে আন্তঃমন্ত্রনালয়ে যে মিটিং হওয়ার কথা যা হয়নি। ১৯৯৯ সাল থেকে তথ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র না পেলেও, ২০০৪ সালে মোসাদ্দেক আলী ফালু এনটিভির শেয়ার কিনার পরে ১৮ দিনে অনুমতিপত্র পেয়ে যান।
২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় এনটিভি ভবনে আগুন লেগে দুইজন মারা যান, বাঁচার জন্য ১১ তলা থেকে লাফ দিয়ে আরো ২ জন মারা যায়[৭] এবং শতাধিক আহত হন।[৮] আগুনের কারণে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভবনটিতে একই মালিকানাধীন আরটিভি ও ইসলামিক টিভি নামক চ্যানেলও অগ্নিকান্ডের শিকার হয়।
২০০৮ সালের আগস্টে এনটিভি স্কাই চ্যানেল ৮৩৩-এর মাধ্যমে ১ বছর পর আবার যুক্তরাজ্যে সম্প্রচার করা শুরু করে।
২০১১ সালের সেপ্টেম্বরে এনটিভি প্রথম বাংলাদেশি টিভি চ্যানেল হিসাবে আইএসও প্রশংসা অর্জন করে।
৩১ অক্টোবর, ২০১৪ সালের ১১টা ৪৮ এর দিকে আবারো বিসেক ভবনে আগুন লেগে এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ হয়।[৯][১০] কেউ হতাহত হয়নি।[১১] ঘটনাটি আমার দেশ পত্রিকার অফিস সরানোর সময় ঘটে।[১২]
২০১৫ সালের পহেলা ফেব্রুয়ারি এনটিভি ওয়েবে অনলাইন সংস্করণ চালু করে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)।[১৩]
২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এনটিভি এইচডি সম্প্রচার কার্যক্রম শুরু করে।[১৪][১৫]
অনুষ্ঠান
[সম্পাদনা]এনটিভি সংবাদ, সমসাময়িক ঘটনা, আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, খেলাধুলার খবর, ব্যবসা-বাণিজ্যের অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. (এনটিভি)"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০১৯। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ Pearson, Bryan; Pearson, Bryan (১০ ফেব্রুয়ারি ২০০৩)। "NTV bows in Bangladesh"। Variety (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ "NTV receives ISO certificate"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০১১। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ "এনটিভি অনলাইনের যাত্রা শুরু"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০১৫। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ "সেরা অনলাইন পোর্টালের সম্মাননা পেল এনটিভি অনলাইন"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 992"। দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
- ↑ "BBCBengali.com"। www.bbc.com। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
- ↑ "A Devastating Fire at BSEC Building, Dhaka"। ভিওএ। ২৬ ফেব্রুয়ারি ২০০৭। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
- ↑ "ঢাকায় 'আমার দেশ' অফিসে আগুন, দুটি চ্যানেলের সম্প্রচার বন্ধ"। বিবিসি বাংলা। ৩১ অক্টোবর ২০১৪। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
- ↑ Desk, দৈনিক প্রথম আলো English। "Govt announces compensation for Banshkhali victims"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Fire at BSEC building doused"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০১৪। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
- ↑ "Fire again at city's BSEC Bhaban"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৪। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০।
- ↑ NTV News (২০ ফেব্রুয়ারি ২০২৫)। "এনটিভি এইচডি কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এমডি আশফাক উদ্দিন | NTV HD | NTV News"।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "জনপ্রিয় চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার শুরু"। ntvbd.com (ইংরেজি ভাষায়)। ২১ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে এনটিভি সম্পর্কিত মিডিয়া দেখুন।- এনটিভি - অফিসিয়াল ওয়েবসাইট
- এনটিভি - ইন্টারনেট মুভি ডেটাবেজ