উমাইর ইবনে ওয়াহাব
উমাইর ইবনে ওয়াহাব (আরবি: عمير بن وهب) ছিলেন নবি মুহাম্মদের একজন সাহাবি। তিনি কুরাইশদের মধ্যে সম্ভ্রান্ত ও সন্মানিত ব্যক্তি ছিলেন।[১][২][৩][৪]
নাম ও বংশ পরিচয়
[সম্পাদনা]তাঁর মূলনাম নাম ছিল উমাইর এবং কুনিয়াত হলো আবু উমাইয়া। তাঁর পিতার নাম ছিল ওয়াহাব ইবনে খালাফ ও মাতার নাম উম্মু সাখীলা। উমাইর কুরাইশদের মধ্যে বীর হিসেবে পরিচিত ছিলেন।[৩]
প্রাক-ইসলামি জীবন
[সম্পাদনা]মক্কার কুরাইশদের মধ্যে উমাইর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি কুরাইশদের পক্ষে যুদ্ধের ব্যপারে গুপ্তচর ও পরামর্শ দাতা হিসাবে কাজ করতেন। বদরের যুদ্ধের আগে তাকে মুসলমানদের সৈন্য ও যাবতীয় অবস্থা জেনে আসার জন্য বদরে পাঠানো হয়েছিল। উমাইর সকল তথ্য বিশ্লেষণ করে কুরাইশদের এই যুদ্ধে লিপ্ত হতে নিষেধ করেন এবং মক্কায় ফিরে যেতে আহ্বান করেন। তার কথায় অনেক কুরাইশ প্রভাবিত হলেও আবু জেহেলের ইচ্ছায় কুরাইশরা বদর যুদ্ধে জড়িয়ে পড়ে।[১][৫]
যুদ্ধ শেষে অনেক কুরাইশ বন্দীর সঙ্গে তার ছেলে ওয়াহাবও বন্ধী হন এবং এতে উমাইর খুব কষ্ট পান। তিনি সাফওয়ান ইবনে উমাইয়ার ( যিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেন) প্ররোচনায় ছেলের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। এরপর তাঁর অনুপস্থিতিতে সাফওয়ান মক্কায় তার সবকিছুর দায়িত্ব নিলে উমাইর নবি মুহাম্মদকে হত্যা করে নিজের ছেলেকে মুক্ত করতে মদিনার উদ্দেশ্যে রওনা হন।[৬]
ইসলাম গ্রহণ
[সম্পাদনা]উমাইর ইবনে ওয়াহাব নবিকে হত্যা করতে এসে ইসলাম ও নবি মুহাম্মদের প্রতি মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি মদিনাতেই বসবাস করতে থাকেন।[৭] ইসলাম গ্রহণের তার পুত্র ওয়াহাবকেও মুক্তি দেওয়া হয়। এদিকে সাফওয়ান উমাইরের জন্য অপেক্ষায় ছিলেন। কিছুদিন পর মদিনা হতে মক্কায় একটি কাফেলা আগমন করলে তিনি জানতে পারেন যেচ উমাইর ইসলাম গ্রহণ করেছেন। কিছুদিম পর উমাইর নিজের গোত্রের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয় দেওয়ার লক্ষ্যে মক্কায় আসেন। মক্কায় উমাইর প্রচুর দাওয়াতি কাজ করেন এবং অনেক মানুষ উমাইরের হাতে মুসলমান হয়। তিনি উহুদ যুদ্ধের পূর্বে মক্কা থেকে এই বিশাল কাফেলা নিয়ে মদিনায় উপস্থিত হন।[৭]
যুদ্ধে অংশগ্রহণ
[সম্পাদনা]তিনি উহুদ, খন্দক ও মক্কা অভিযানসহ সব অভিযানে নবি মুহাম্মদের সাথে অংশগ্রহণ করেন। মক্কা বিজয়ের দিন তিনি নিজের বন্ধু সাফওয়ান ইবনে উমাইয়াকে খুঁজে বের করেন এবং উমাইয়ার সাহায্যে সাফওয়ান ইসলাম গ্রহণ করেন ।[৬]
খিলাফতের আমলে
[সম্পাদনা]আবু বকরের খিলাফতকালে তিনি সকল গুরুত্বপূর্ণ কাজে খলীফাকে সহযোগিতা করেন। উমরের খিলাফতে আমর ইবনুল আস যখন মিশর অভিযান পরিচালনা করেন, তখন উমাইর তাতে শরিফ ছিলেন। এই অভিযানে ইসকান্দারিয়া বিজয়ে আমর ইবনুল আসেী বিলম্ব ঘটছিল, তখন খলিফা উমার আমর ইবনুল আসের সাহায্যে মদীনা থেকে চারজন সেনা কমান্ডারের নেতৃত্বে ১০ হাজার সৈন্য পাঠান। এই চার কমান্ডারের একজন ছিলেনউমাইর ইবনে ওয়াহাব ছিলেন। [৮]
মৃত্যু
[সম্পাদনা]হযরত উমরের খিলাফতের শেষের দিকে তিনি ইন্তিকাল করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 (বইঃ আসহাবে রাসূলের জীবনকথা – দ্বিতীয় খন্ড)।
- ↑ মাকাতাবা শামেলা; Q116749659- P. 3/1221
- 1 2 «تاريخ خليفة بن خياط» (ص142)
- ↑ Rasoulallah.net। "موقع نصرة محمد رسول الله__إسلام عمير بن وهب رضي الله عنه"। www.rasoulallah.net। ৫ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
- 1 2 «أنساب الأشراف للبلاذري» (10/ 253)
- 1 2 [রিজালুন হাওলার রাসূল ৩২৫, হায়াতুস সাহাবা-১]।
- 1 2 [রিজালুন হাওলার রাসূল-৩২৫]।
- ↑ الطبقات الكبرى: محمد بن سعد البغدادي الزهري، الجزء الثاني-صفحة 15