উইকিপিডিয়া:সকপাপেট্রি
| এই প্রকল্প পাতা অথবা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই প্রকল্প পাতা অথবা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ১১ দিন আগে DeloarAkram (আলাপ | অবদান) এই পাতাটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
- সক পাপেট শনাক্তকরণে ব্যবহারকারী পরীক্ষক সহায়তা পেতে দেখুন উইকিপিডিয়া:সক পাপেট তদন্ত।
| এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কিত একটি নথি। এটি একটি গ্রহণযোগ্য আদর্শ, যা সম্পাদকের অনুসরণের চেষ্টা করা উচিত, যদিও তা সাধারণ জ্ঞানে ও ব্যতিক্রমী ক্ষেত্রে সেরা পন্থা অবলম্বনে করা হয়। এই পাতাতে যেকোনো স্বতন্ত্র সম্পাদনা জনমতের ভিত্তিতে করা উচিত। কোনো সন্দেহ থাকলে, প্রথমে তা আলাপ পাতায় আলোচনা করুন। |

উইকিপিডিয়ায়, সকপাপেট্রি, বা সকিং বলতে একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্টের অপব্যবহারকে বোঝায়। জবাবদিহিতা বজায় রাখতে এবং সম্প্রদায়ের আস্থা বৃদ্ধির জন্য সম্পাদকেরা সাধারণত শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ব্যবহার করেন। একাধিক অ্যাকাউন্ট রাখার কিছু বৈধ কারণ ব্যতীত অন্যান্য সম্পাদকদের প্রতারণা বা বিভ্রান্ত করার জন্য, আলোচনা ব্যাহত করার জন্য, ঐক্যমত্য বিকৃত করার জন্য, নিষেধাজ্ঞা এড়াতে, ব্লক এড়াতে অথবা অন্যথায় সম্প্রদায়ের মান এবং নীতি লঙ্ঘনের জন্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা অনুচিত।
উইকিপিডিয়ার আদর্শগত অবস্থান হল এই যে, একজন নিবন্ধনকৃত সম্পাদক সম্পাদনার কাজে একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করবেন। একাধিক অ্যাকাউন্টের প্রতারণামূলক বা বিভ্রান্তিকর ব্যবহার নিষিদ্ধ করা এই নীতির উদ্দেশ্য। এবং এই নীতিতে ব্যাখ্যা করা হয়েছে কোথায় কোনো সম্পাদক একটি দ্বিতীয় অ্যাকাউন্ট (বিকল্প) যুক্তিসম্মতভাবে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার করাকে সক পাপেট্রি বলা হয়।
সকপাপেটরির বিভিন্ন রূপ হলো:
- উইকিপিডিয়ায় আইপি ঠিকানা সনাক্ত করতে বাধা দিতে অথবা ব্লক বা নিষেধাজ্ঞা এড়াতে লগ আউট করা
- সনাক্তকরণ বা নিষেধাজ্ঞা এড়াতে অথবা ব্লক এড়াতে নতুন অ্যাকাউন্ট তৈরি করা অথবা দ্রুত আইপি ঠিকানা পরিবর্তন করা
- অন্য ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করা (পিগিব্যাকিং)
- পুরনো অব্যবহৃত অ্যাকাউন্টগুলি (কখনো কখনো স্লিপার হিসাবে উল্লেখ করা হয়) পুনরুজ্জীবিত করা এবং সেগুলিকে ভিন্ন ব্যবহারকারী হিসাবে উপস্থাপন করা
- বিরোধের এক পক্ষকে সমর্থন করার উদ্দেশ্যে (সাধারণত মিটপাপেটরি বলা হয়) বন্ধু বা সহকর্মীদের অ্যাকাউন্ট তৈরি করতে উদ্বুদ্ধ করা।
একাধিক অ্যাকাউন্টের অপব্যবহার সম্প্রদায়ের আস্থার একটি গুরুতর লঙ্ঘন। এর ফলে হতে পারে:
- সমস্ত সম্পর্কিত অ্যাকাউন্ট ব্লক
- অ্যাকাউন্টগুলির পিছনে ব্যবহারকারীর (সকমাস্টার বা সকপাপেটিয়ার) উপর নিষেধাজ্ঞা (যার প্রতিটিই একটি সকপাপেট বা সক)
- উইকিপিডিয়া এবং এর সহযোগী প্রকল্পগুলিতে ব্যবহৃত সকল অ্যাকাউন্ট এবং আইপি ঠিকানার প্রকল্পের বাইরে প্রকাশ করা
- ভবিষ্যতের সকপাপেট্রি বা অন্যান্য অপব্যবহার প্রতিরোধের জন্য প্রাসঙ্গিক বলে মনে করা যেকোনো "বাস্তব-জগতের" কার্যকলাপ বা ব্যক্তিগত তথ্যের (সম্ভাব্য) জনসাধারণের সামনে প্রকাশ।[১]
বৈধ কারণে একজন বহু অ্যাকাউন্টধারী সম্পাদকের তাই প্রতিটি অ্যাকাউন্টের ব্যবহারকারী পৃষ্ঠায়, তাদের উদ্দেশ্যের ব্যাখ্যা সহ অন্যান্য সমস্ত অ্যাকাউন্ট তালিকাভুক্ত করা উচিত (নীচে দেখুন)। ঐচ্ছিকভাবে কিছু অ্যাকাউন্টের ব্যবহারকারী এবং ব্যবহারকারীর আলাপ পাতা অন্য অ্যাকাউন্টের পৃষ্ঠাগুলিতে পুনঃনির্দেশিত করা যেতে পারে। যেসব সম্পাদক লিঙ্কবিহীন বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করেন অথবা যারা তাদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে আইপি অ্যাড্রেস এডিটর হিসেবে সম্পাদনা করেন, তাদের নিবন্ধ বা বিষয়গুলিতে কোনোরূপ ক্রসওভার এড়িয়ে চলা উচিত কারণ কপি সম্পাদনা, উইকিফাইং বা লিঙ্কিংয়ের মতো নিরীহ কার্যকলাপও কিছু ক্ষেত্রে সকপাপেট্রি হিসাবে বিবেচিত হতে পারে। তখন এসব উদ্দেশ্য আর সাধারণত অজুহাত হিসেবে কাজ করে না।
বিকল্প অ্যাকাউন্টের অনুপযুক্ত ব্যবহার
[সম্পাদনা]সম্পাদকদের অবশ্যই বিভ্রান্তিকর, প্রতারণামূলক বা ঐক্যমত্যকে দুর্বল করার উদ্দেশ্যে বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত নয়। এর মধ্যে নিচের কারণগুলো অন্তর্ভুক্ত (তবে এগুলোতেই সীমাবদ্ধ নয়):
সমর্থনের ভ্রম তৈরি করা: বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করে এমন কোনো ধারণা তৈরি করা উচিত নয়, যাতে মনে হয় কোনো একটি মতের পক্ষে বাস্তবে যত সমর্থন আছে তার চেয়ে বেশি সমর্থন রয়েছে।
অভ্যন্তরীণ আলোচনা: সীমিত কিছু পরিস্থিতি ছাড়া প্রকল্পের অভ্যন্তরীণ আলোচনায় সাধারণত অপ্রকাশিত বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তবে একটি বৈধ ও অপ্রকাশিত বিকল্প অ্যাকাউন্ট প্রকল্পের এমন আলোচনায় অংশ নিতে পারে, যা সরাসরি অ্যাকাউন্টটিকে প্রভাবিত করে।
নীতিমালা ফাঁকি দেওয়া: উইকিপিডিয়ার নীতিমালাগুলো প্রতিটি অ্যাকাউন্টের জন্য নয়, বরং প্রতিটি ব্যক্তির জন্য প্রযোজ্য। 'তিন-প্রত্যাবর্তন নিয়ম'-এর মতো নীতিমালাগুলো একজন ব্যক্তির যেকোনো অ্যাকাউন্ট থেকে করা সম্পাদনার ক্ষেত্রেই কার্যকর হবে। নীতি লঙ্ঘন করতে বা এড়িয়ে যেতে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ব্যবহার করলে উভয় অ্যাকাউন্টের জন্যই শাস্তি প্রযোজ্য হবে।
স্ট্রম্যান সক: কোনো বিতর্কে এক পক্ষের সাথে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক বা আক্রমণাত্মক পদ্ধতিতে তর্ক করার জন্য, কিংবা মতামতকে প্রভাবিত করার উদ্দেশ্যে আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করা।
ব্লক বা নিষেধাজ্ঞা এড়ানো: নির্দিষ্ট কোনো কারণ ছাড়া নিষেধাজ্ঞাগুলো সাধারণত অ্যাকাউন্টের ওপর নয়, বরং ব্যক্তি হিসেবে নির্দিষ্ট সম্পাদকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মূল অ্যাকাউন্টের ওপর আরোপিত কোনো সক্রিয় ব্লক, সম্প্রদায় কর্তৃক নিষেধাজ্ঞা বা অন্য কোনো বাধা অমান্য করে সম্পাদনা করার জন্য দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করলে আরও কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। এর ফলে এমনকি পূর্বের অবদানগুলোও বাতিল হতে পারে।
একই পাতা বা আলোচনায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অবদান রাখা: সম্পাদকরা একই পাতা বা আলোচনায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে এমনভাবে অবদান রাখতে পারবেন না, যাতে মনে হয় তারা ভিন্ন ভিন্ন ব্যক্তি। তবে স্পষ্টভাবে সংযুক্ত ও বৈধ বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করে একই পাতায় অবদান রাখা (যেমন, আপনার প্রধান এবং পাবলিক কম্পিউটার অ্যাকাউন্ট দিয়ে একই পাতা সম্পাদনা করা অথবা আপনার বট অ্যাকাউন্ট দ্বারা সম্পাদিত মূল অ্যাকাউন্ট ব্যবহার করে একটি পাতা সম্পাদনা করা) নিষিদ্ধ নয়।
যাচাই-বাছাই এড়িয়ে চলা: সম্পাদনার ইতিহাস বিভক্ত করার জন্য অপ্রকাশিত বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করলে অন্য সম্পাদকরা অবদানের ধরন শনাক্ত করতে নাও পারতে পারেন। যদিও এটি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অনুমোদিত (বৈধ ব্যবহার অংশ দেখুন), তবে কোনো নির্দিষ্ট সম্পাদকের অবদান পর্যালোচনা করতে আগ্রহী এমন সম্পাদকদের বিভ্রান্ত বা প্রতারিত করার উদ্দেশ্যে বিকল্প অ্যাকাউন্ট তৈরি করা নীতিবহির্ভূত কাজ।
"ভালো হাত" এবং "খারাপ হাত" অ্যাকাউন্ট: একটি অ্যাকাউন্টকে গঠনমূলক অবদানের জন্য এবং অন্যটিকে ধ্বংসপ্রবণতা বা অন্যান্য বিঘ্ন সৃষ্টিকারী সম্পাদনার কাজে ব্যবহার করা।
লগ আউট থাকা অবস্থায় বিভ্রান্ত করার উদ্দেশ্যে সম্পাদনা: প্রতারণামূলকভাবে একাধিক আইপি ঠিকানার অধীনে সম্পাদনা করা, নামযুক্ত অ্যাকাউন্ট ও আইপি ঠিকানা—উভয় মাধ্যম ব্যবহার করে সম্পাদনা করা অথবা অন্য কোনোভাবে এই নীতি লঙ্ঘন করাকে একাধিক অ্যাকাউন্ট থেকে সম্পাদনার মতোই সমপর্যায়ের নীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে। কোনো ব্যবহারকারী ভুলবশত লগ আউট হয়ে গেলে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে তিনি তদারকির দায়িত্বে থাকা কোনো সম্পাদকের সাথে যোগাযোগ করতে পারেন।
ক্লিন স্টার্টের অপব্যবহার: তদন্ত এড়ানোর উদ্দেশ্যে অ্যাকাউন্ট পরিবর্তন করা বা ক্লিন স্টার্ট (নতুনভাবে শুরু করা) গোপন রাখা এই নীতির লঙ্ঘন বলে বিবেচিত হবে।
ভূমিকা অ্যাকাউন্ট: যেহেতু একটি অ্যাকাউন্ট সম্পাদনাগুলোকে একজন ব্যক্তির কাজ হিসেবে উপস্থাপন করে, তাই "ভূমিকা অ্যাকাউন্ট" (রোল অ্যাকাউন্ট) বা একাধিক ব্যক্তির দ্বারা ব্যবহৃত অ্যাকাউন্টগুলো (নিয়ম অনুযায়ী) নিষিদ্ধ এবং ব্লক করা হয়। অনেক নতুন সম্পাদক এমন ব্যবহারকারী নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন যা দেখে মনে হতে পারে এটি একটি ভূমিকা অ্যাকাউন্ট। এ ধরনের অ্যাকাউন্টগুলো কেবল তখনই অনুমোদিত হয়, যখন অ্যাকাউন্টের ব্যবহার চিরতরে কেবল একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে; তবে বিভ্রান্তিকর বা বিঘ্ন সৃষ্টিকারী ব্যবহারকারী নাম এড়িয়ে চলার কথা নীতিমালায় বলা আছে। অতএব, কোনো সংস্থার হয়ে সম্পাদনা করার ক্ষেত্রে এই সমস্যাগুলো এড়াতে পারে—এমন কোনো নাম বা বিকল্প নাম নির্বাচনের জন্য অনুগ্রহ করে ব্যবহারকারী নামের নীতিমালাটি পড়ুন। ইমেইল সুবিধা প্রদানের জন্য অনুমোদিত অ-সম্পাদনা অ্যাকাউন্ট, উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুমোদিত অ্যাকাউন্ট (নিচের তালিকা দেখুন) এবং একাধিক পরিচালক কর্তৃক পরিচালিত অনুমোদিত বটগুলোর ক্ষেত্রে ভূমিকা অ্যাকাউন্টের নিয়মে ব্যতিক্রম থাকতে পারে।
বৈধ ব্যবহার
[সম্পাদনা]বিকল্প অ্যাকাউন্টগুলিরও বৈধ ব্যবহার রয়েছে। উদাহরণস্বরূপ যেসব সম্পাদক তাদের আসল নাম ব্যবহার করে অবদান রাখেন, তারা ছদ্মনাম ব্যবহার করতে চাইতে পারেন যার সাথে তারা তাদের আসল নাম যুক্ত করতে চান না অথবা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীরা নতুন ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে সম্পাদনার অভিজ্ঞতা আরও ভালভাবে বোঝার জন্য একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এই অ্যাকাউন্টগুলিকে সকপাপেট হিসেবে বিবেচনা করা হয় না। একটি বৈধ বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে এই নীতি অনুসারে এটি অবৈধভাবে ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করা ব্যবহারকারীর দায়িত্ব। এই নীতিতে তালিকাভুক্ত কোনো কারণেও একটি বৈধ বিকল্প অ্যাকাউন্ট পরিচালনা করা অ্যাকাউন্টগুলিকে একে অপরের সাথে প্রকাশ্যে সংযুক্ত হতে বাধা দেয় না। অপ্রকাশিত বিকল্প অ্যাকাউন্ট পরিচালনাকারী ব্যক্তিরা তাদের নিজস্ব ঝুঁকিতে এবং এই প্রকল্পের প্রস্তাবিত পরিচালনা প্রক্রিয়ার বিরুদ্ধে এটি করেন।
লগ আউট থাকাকালীন সম্পাদনা
[সম্পাদনা]লগ আউট থাকাকালীন উইকিপিডিয়া সম্পাদনা করার অ্যাকাউন্ট থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনো নীতিমালা নেই। এটি বিভিন্ন কারণে ঘটে থাকে। যেমন লগইন সেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তা লক্ষ্য না করা, কম্পিউটার পরিবর্তন করা, কোনো লিঙ্ক থেকে সরাসরি উইকিপিডিয়া পৃষ্ঠায় যাওয়া এবং পাসওয়ার্ড ভুলে যাওয়া ইত্যাদি। লগ ইন না থাকা সম্পাদকদের অবশ্যই অন্য সম্পাদকদের প্রতারণা করার চেষ্টা করা উচিত নয়, যেমন সরাসরি তাদের কোনো অ্যাকাউন্ট নেই বলা অথবা এই পূর্বে তালিকাভুক্ত বিকল্প অ্যাকাউন্টগুলির অনুপযুক্ত ব্যবহারের জন্য সেশনটি ব্যবহার করা। গোপনীয়তা রক্ষার জন্য লগ আউট থাকাকালীন সম্পাদনা করা সম্পাদকদের কখনই তাদের ব্যবহারকারীর নাম উইকির আইপি ঠিকানার সাথে সংযুক্ত করার প্রয়োজন হয় না।
যদি আপনার মনে হয় যে একজন আইপি সম্পাদক আসলে এমন একজন ব্যবহারকারী যার অ্যাকাউন্ট লগ আউট থাকাকালীন অনুপযুক্তভাবে সম্পাদনা করছেন, তাহলে আপনি আইপি সম্পাদককে এই নীতি সম্পর্কে নোটিশ দিতে পারেন। যদি আচরণটি অব্যাহত থাকলে একজন চেকারইউজারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের কাছে প্রমাণ উপস্থাপন করা উচিত।
সন্দেহভাজন সকপাপেট
[সম্পাদনা]সকপাপেট তদন্ত
[সম্পাদনা]Wikipedia:Signs of sock puppetry-তে এমন কিছু সংকেত তালিকাভুক্ত করা হয়েছে, যা দেখে বোঝা যেতে পারে কোনো অ্যাকাউন্ট সকপাপেট কি না। আপনি যদি বিশ্বাস করেন যে কেউ সকপাপেট ব্যবহার করছেন, তবে আপনার উচিত উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত পাতায় একটি প্রতিবেদন তৈরি করা।
ব্যবহারকারী পরীক্ষক
[সম্পাদনা]ব্যবহারকারী পরীক্ষক অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীগণ কোনো অ্যাকাউন্টের সাথে কোন আইপি ঠিকানা যুক্ত রয়েছে, তা দেখতে সার্ভার লগ পর্যালোচনা করতে পারেন। পরীক্ষকরা নিশ্চিতভাবে বলতে পারবেন না যে দুটি অ্যাকাউন্ট একে অপরের সাথে সংযুক্ত নয়; এটি কেবলমাত্র পরীক্ষার সময় কোনো প্রযুক্তিগত সংযোগ আছে কি না, তা দেখাতে পারে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের গোপনীয়তা নীতি মেনে চলার স্বার্থে, ব্যবহারকারী পরীক্ষা কেবল যুক্তিসঙ্গত কারণেই পরিচালিত হয় এবং ফলাফলগুলো কেবল সাধারণ পরিভাষায় প্রকাশ করা হয়। কোনো ব্যবহারকারী এই নীতি লঙ্ঘন করছেন—এমন সন্দেহের সুনির্দিষ্ট কারণ ছাড়া "ফিশিং" (অযথা তথ্য খোঁজার চেষ্টা) সাধারণত সমর্থন করা হয় না।
বাধাদান
[সম্পাদনা]যদি কোনো ব্যক্তিকে সকপাপেট ব্যবহার করতে দেখা যায়, তবে সকপাপেট অ্যাকাউন্টগুলো অনির্দিষ্টকালের জন্য বাধা প্রদান করা উচিত। ঘটনায় অসম্পৃক্ত (জড়িত নন এমন) যেকোনো প্রশাসকের বিবেচনার ভিত্তিতে মূল অ্যাকাউন্টটিকেও বাধা প্রদান করা যেতে পারে। সকপাপেটের কাজে ব্যবহৃত আইপি ঠিকানা বা অস্থায়ী অ্যাকাউন্টগুলোকে বাধা প্রদান করা যেতে পারে, তবে নির্দিষ্ট বিধিনিষেধের সাপেক্ষে তা অনির্দিষ্টকালের জন্য হতে পারে।
ট্যাগ
[সম্পাদনা]ভূমিকা অ্যাকাউন্টগুলির তালিকা
[সম্পাদনা]- সম্পাদনা না করা অ্যাকাউন্টগুলো, যা অভ্যন্তরীণ ইমেইল তালিকার সাথে সহজে যোগাযোগ করার একটি সুবিধাজনক উপায় প্রদান করে:
আরও দেখুন
[সম্পাদনা]- Sockpuppet (Internet)
- Wikipedia:Don't be quick to assume that someone is a sockpuppet
- Wikipedia:Cabals
- উইকিপিডিয়া:তদবির
- Wikipedia:Griefing
- Wikipedia:On privacy, confidentiality and discretion
- Wikipedia:Signs of sock puppetry
- Wikipedia:Single-purpose account
- উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত
- Wikipedia:Tag team