অ্যালান ডেভিডসন
২০১৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে অ্যালান ডেভিডসন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | অ্যালান কিথ ডেভিডসন | |||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ১৪ জুন ১৯২৯ লিসারো, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ৩০ অক্টোবর ২০২১ (বয়স ৯২) | |||||||||||||||||||||||||||||||||||||||
| ডাকনাম | দ্য ক্ল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | বামহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ১৯৫) | ১১ জুন ১৯৫৩ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ২০ ফেব্রুয়ারি ১৯৬৩ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৪৯-১৯৬৩ | নিউ সাউথ ওয়েলস | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ জুলাই ২০১৭ | ||||||||||||||||||||||||||||||||||||||||
অ্যালান কিথ ডেভিডসন, এএম, এমবিই (ইংরেজি: Alan Davidson; জন্ম: ১৪ জুন, ১৯২৯) নিউ সাউথ ওয়েলসের গসফোর্ড এলাকার লিসারোতে জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেন। দ্য ক্ল ডাকনামে পরিচিত অ্যালান ডেভিডসন নিচেরসারির কার্যকরী বামহাতি ব্যাটসম্যান ও বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখান।[১]
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]ছয় ফুট উচ্চতাসম্পন্ন দীর্ঘদেহী ডেভিডসন দলের বোলিং উদ্বোধনে নামতেন। ব্যাটিংয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রমে ছক্কা হাঁকাতেন। ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশকের প্রথমদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান পেস আক্রমণে ভূমিকা রাখেন। ১৯৫০-এর দশকের শেষদিক থেকে তাকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হিসেবে গণ্য করা হতো। ধ্রুপদী বোলিং ভঙ্গীমা সহকারে শেষদিকে বলে সুইং করাতেন।[২]
তাকেসহ পাকিস্তানের ওয়াসিম আকরামকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা বামহাতি ফাস্ট বোলাররূপে বিবেচনা করা হয়।[৩] বলে নিয়ন্ত্রণ বজায় রেখে ওভারপ্রতি ২ রানেরও কম দেন।[৪] বিশ্বযুদ্ধ পরবর্তীকালে আরও দুইজন বোলার বোলিং গড়ে তার তুলনায় ভাল অবস্থানের রয়েছেন।[৫] এছাড়াও কাছাকাছি এলাকায় অবস্থান করে ক্যাচ নেয়া ও দূর থেকে বলকে পিচে আনার জন্যও খ্যাতি পেয়েছেন তিনি।[৬] ক্রিজের কাছাকাছি এলাকায় অবস্থান করে ক্যাচ নেযার কারণে তিনি ‘দ্য ক্ল’ ডাকনামে পরিচিতি পান।
সম্মাননা
[সম্পাদনা]
১৯৬২ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হন তিনি।[২] ১৯৬৪ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার[৭] ও ১৯৮৭ সালে অর্ডার অব অস্ট্রেলিয়া পদবী লাভ করেন।[৮] ১৯৮৮ সালে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেমে,[৯] ২০০৪ সালে অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে[১০] এবং ২০১১ সালে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি।[১১] এছাড়াও, ২০০০ সালে অস্ট্রেলিয়ান স্পোর্ট মেডেল লাভ করেন।[১২]
টেস্টে অবদান
[সম্পাদনা]নির্দেশিকা: *–অপরাজিত
| ব্যাটিং[১৩] | বোলিং[১৪] | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| প্রতিপক্ষ | খেলা | রান | গড় | সর্বোচ্চ | ১০০/৫০ | রান | উইকেট | গড় | সেরা |
| ইংল্যান্ড | ২৫ | ৭৫০ | ২৪.১৯ | ৭৭* | ০/৩ | ১৯৯৬ | ৮৪ | ২৩.৭৬ | ৬/৬৪ |
| ভারত | ৬ | ১০৯ | ১৮.১৬ | ৪১ | ০/০ | ৪৭৩ | ৩০ | ১৫.৭৬ | ৭/৯৩ |
| পাকিস্তান | ৪ | ১৩০ | ৩২.৫০ | ৪৭ | ০/০ | ৩১৩ | ১৪ | ২২.৩৫ | ৪/৪২ |
| দক্ষিণ আফ্রিকা | ৫ | ১২৭ | ২১.১৬ | ৬২ | ০/১ | ৪২৫ | ২৫ | ২৭.০০ | ৬/৩৪ |
| ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ২১২ | ৩০.২৮ | ৮০ | ০/১ | ৬১২ | ৩৩ | ১৮.৫৪ | ৬/৫৩ |
| সর্বমোট | ৪৪ | ১৩২৮ | ২৪.৫৯ | ৮০ | ০/৫ | ৩৮১৯ | ১৮৬ | ২০.৫৩ | ৭/৯৩ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cashman, Franks, Maxwell, Sainsbury, Stoddart, Weaver, Webster (১৯৯৭)। The A-Z of Australian cricketers। Melbourne: Oxford University Press। পৃ. ৭২–৭৩। আইএসবিএন ০-১৯-৫৫০৬০৪-৯।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 "Wisden 1962 – Alan Davidson"। Wisden। ১৯৬২। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০০৭।
- ↑ Armstrong, Geoff (২০০৬)। The 100 greatest cricketers। Sydney: New Holland। আইএসবিএন ১-৭৪১১০-৪৩৯-৪।
- ↑ "A captain's dream"। Cricinfo। ১৪ জুন ২০০৩। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০০৭।
- ↑ "Test matches:Best career bowling average"। Cricinfo। ২০০৭। ২৯ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০০৭।
- ↑ Haigh, Gideon। "Players and Officials:Alan Davidson"। Cricinfo। ৭ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০০৭।
- ↑ "DAVIDSON, Alan Keith, MBE"। It's an Honour। ৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Davidson, Alan Keith, AM"। It's an Honour। ৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Alan Davidson MBE AM"। Sport Australia Hall of Fame। ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Australian Cricket Hall of Fame Inductees"। Melbourne Cricket Ground। ২০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Davidson, Spofforth inducted into ICC Hall of Fame cricinfo 12 September 2011. Retrieved 12 September
- ↑ "Davidson, Alan Keith: Australian Sports Medal"। It's an Honour। ৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Statsguru – AK Davidson – Test matches – Batting analysis"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৮।
- ↑ "Statsguru – AK Davidson – Test Bowling – Bowling analysis"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৮।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে অ্যালান ডেভিডসন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে অ্যালান ডেভিডসন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
গ্রন্থপঞ্জী
[সম্পাদনা]- Benaud, Richie (১৯৯৮)। Anything but...: An Autobiography। London: Hodder & Stoughton। আইএসবিএন ০-৩৪০-৬৯৬৪৮-৬।
- Fiddian, Marc (১৯৯২)। Australian All Rounders: From Giffen to Gilmour। Pakenham, Victoria: Pakenham Gazette। আইএসবিএন ১-৮৭৫৪৭৫-০৪-৪।
- Haigh, Gideon (১৯৯৭)। The summer game: Australia in test cricket 1949–71। Melbourne, Victoria: Text Publishing। আইএসবিএন ১-৮৭৫৮৪৭-৪৪-৮।
- Haigh, Gideon (২০০৭)। Inside story: unlocking Australian cricket's archives। Southbank, Victoria: News Custom Publishing। আইএসবিএন ১-৯২১১১৬-০০-৫।
- Perry, Roland (২০০৫)। Miller's Luck: the life and loves of Keith Miller, Australia's greatest all-rounder। Milsons Point, New South Wales: Random House। আইএসবিএন ৯৭৮-১-৭৪১৬৬-২২২-১।
- Piesse, Ken (২০০৩)। Cricket's Colosseum: 125 Years of Test Cricket at the MCG। South Yarra, Victoria: Hardie Grant Books। আইএসবিএন ১-৭৪০৬৬-০৬৪-১।
- ১৯২৯-এ জন্ম
- অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদক বিজয়ী
- অস্ট্রেলীয় ক্রিকেটার
- অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার
- অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে প্রবেশকারী
- অস্ট্রেলীয় ক্রীড়া পদক বিজয়ী
- আইসিসি ক্রিকেট হল অব ফেমে প্রবেশকারী
- উইজডেন বর্ষসেরা ক্রিকেটার
- নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটার
- মেম্বার্স অব দি অর্ডার অব অস্ট্রেলিয়া
- স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেমে প্রবেশকারী
- ২০২১-এ মৃত্যু
- নিউ সাউথ ওয়েলস থেকে আগত ক্রিকেটার
- অস্ট্রেলিয়ান মেম্বার্স অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- নিউ সাউথ ওয়েলসের পুরুষ ক্রীড়াবিদ