বিষয়বস্তুতে চলুন

অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অবস্থিত জাতীয় ক্রীড়া যাদুঘরের আওতাধীন ক্রীড়া ও অলিম্পিক যাদুঘরের অস্ট্রেলীয় গ্যালারীর অংশবিশেষ।[] সর্বকালের সেরা অস্ট্রেলীয় ক্রিকেটারদেরকে স্মারকরূপে হল অব ফেমে তুলে ধরা হয়েছে। এতে, খেলোয়াড়দের ক্রীড়া তারকার মর্যাদা লাভের পাশাপাশি তাদের অসাধারণ পরিসংখ্যানগত রেকর্ডকেও বিবেচনায় আনা হয়েছে।[]

অন্তর্ভুক্ত খেলোয়াড়কে অবশ্যই কমপক্ষে পাঁচ বছর পূর্বে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিতে হবে।[] মেলবোর্ন ক্রিকেট ক্লাব কর্তৃক অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটারদেরকে সম্মাননা জানানোর উদ্দেশ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমের ধারণাটি তুলে ধরা হয়েছিল। ৬ ডিসেম্বর, ১৯৯৬ তারিখে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এটি উদ্বোধন করেন।[]

১০জন সদস্যকে অন্তর্ভুক্ত করে এটি উদ্বোধন হয়। ১৮৮৭ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী পেস বোলার ফ্রেড স্পফোর্থ থেকে শুরু করে ১৯৮৪ সালে সর্বশেষ টেস্টে অংশগ্রহণকারী ডেনিস লিলিকে তালিকায় রাখা হয়। জুন, ২০১৯ সাল পর্যন্ত সর্বমোট ৪৯ সদস্য এতে অন্তর্ভুক্ত হয়েছেন।[] শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলের তালিকায় অন্তর্ভুক্ত বারো সদস্যের সকলেই এতে স্থান পেয়েছেন। তন্মধ্যে, ছয়জন শুরুতেই সদস্য ছিলেন।[]

অন্তর্ভুক্ত প্রায় সকলেই পুরুষ। ২০১৪ সালে প্রথম মহিলা হিসেবে বেলিন্ডা ক্লার্ককে অন্তর্ভুক্ত করা হয়। তিন বছর পর তিনি আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।[][] বেলিন্ডা ক্লার্ক ও কারেন রোল্টন - এ দুইজন মহিলা টেস্ট দলের অধিনায়ক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হন। তাদের পুরুষ প্রতিপক্ষের সংখ্যা একুশ।[][] বেটি উইলসন ও কারেন রোল্টন ২০১৭ ও ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় মহিলা হিসেবে হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।[][] ২০১৮ সাল পর্যন্ত নির্বাচকমণ্ডলীতে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি পিটার কিং, অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক - বিল লরিমার্ক টেলর; সাবেক টেস্ট ব্যাটসম্যান - পল শিহান, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টেয়ার নিকোলসন ও সংবাদপত্রের প্রতিনিধি ও দ্য অস্ট্রেলিয়ানের লেখক গিডিওন হেই এবং দ্য ডেইলি টেলিগ্রাফের লেখক বেন হর্ন রয়েছেন।[] সাংবার্ষিকভিত্তিতে অ্যালান বর্ডার পদক প্রদানের নৈশকালীন অনুষ্ঠানে নতুন সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয়।[]

হল অব ফেমের সদস্য

[সম্পাদনা]
অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমের সদস্য ব্যাটিং বোলিং ফিল্ডিং
নাম প্রবেশকাল খেলোয়াড়ী জীবন খেলা অপঃ রান সর্বোচ্চ গড় বল মেইডেন রান উইঃ সেরা গড় কট স্ট্যাম্পিং
জ্যাক ব্ল্যাকহাম
১৯৯৬১৮৭৭–১৮৯৪৩৫৬২১১৮০০৭৪১৫.৬৯------৩৭২৪
ফ্রেড স্পফোর্থ
১৯৯৬১৮৭৭–১৮৮৭১৮২৯২১৭৫০৯.৪৩৪১৮৫৪১৬১৭৩১৯৪৭/৪৪১৮.৪১১১-
ভিক্টর ট্রাম্পার[১০]
১৯৯৬১৮৯৯–১৯১২৪৮৮৯৩১৬৩২১৪*৩৯.০৫৫৪৬২০৩১৭৩/৬০৩৯.৬৩৩১-
ক্ল্যারি গ্রিমেট
১৯৯৬১৯২৫–১৯৩৬৩৭৫০১০৫৫৭৫০১৩.৯৩১৪৫১৩৭৩৬৫২৩১২১৬৭/৪০২৪.২২১৭-
বিল পন্সফোর্ড
১৯৯৬১৯২৪–১৯৩৪২৯৪৮২১২২২৬৬৪৮.২৩------২১-
ডোনাল্ড ব্র্যাডম্যান
১৯৯৬১৯২৮–১৯৪৮৫২৮০১০৬৯৯৬৩৩৪৯৯.৯৪১৬০৭২১/৮৩৬.০০৩২-
বিল ও’রিলি
১৯৯৬১৯৩২–১৯৪৬২৭৩৯৪১০৫৬*১২.৮১১০০২৪৫৮৫৩২৫৪১৪৪৭/৫৪২২.৬০-
কিথ মিলার
১৯৯৬১৯৪৬–১৯৫৬৫৫৮৭২৯৫৮১৪৭৩৬.৯৮১০৪৬১৩৩৭৩৯০৬১৭০৭/৬০২২.৯৮৩৮-
রে লিন্ডওয়াল
১৯৯৬১৯৪৬–১৯৬০৬১৮৪১৩১৫০২১১৮২১.১৫১৩৬৫০৪১৯৫২৫১২২৮৭/৩৮২৩.০৩২৬-
ডেনিস লিলি
১৯৯৬১৯৭১–১৯৮৪৭০৯০২৪৯০৫৭৩*১৩.৭১১৮৪৬৭৬৫২৮৪৯৩৩৫৫৭/৮৩২৩.৯২২৩-
ওয়ারউইক আর্মস্ট্রং
২০০০১৯০২–১৯২১৫০৮৪১০২৮৬৩১৫৯*৩৮.৬৯৮০২২৪০৭২৯২৩৮৭৬/৩৫৩৩.৬০৪৪-
নীল হার্ভে
২০০০১৯৪৮–১৯৬৩৭৯১৩৭১০৬১৪৯২০৫৪৮.৪২৪১৪২৩১২০১/৮৪০.০০৬৪-
অ্যালান বর্ডার
২০০০১৯৭৯–১৯৯৪১৫৬২৬৫৪৪১১১৭৪২০৫৫০.৫৬৪০০৯১৯৭১৫২৫৩৯৭/৪৬৩৯.১০১৫৬-
বিল উডফুল
২০০১১৯২৬–১৯৩৪৩৫৫৪২৩০০১৬১৪৬.০০-------
আর্থার মরিস
২০০১১৯৪৬–১৯৫৫৪৬৭৯৩৫৩৩২০৬৪৬.৪৯১১১৫০১/৫২৫.০০১৫-
গ্রেগ চ্যাপেল২০০২১৯৭১–১৯৮৪৮৭১৫১১৯৭১১০২৪৭*৫৩.৮৬৫৩২৭২০৮১৯১৩৪৭৫/৬১৪০.৭০১২২-
স্ট্যান ম্যাককাবে[১১][১২]
২০০২১৯৩০–১৯৩৮৩৯৬২২৭৪৮২৩২৪৮.২১৩৭৪৬১২৭১৫৪৩৩৬৪/১৩৪২.৮৬৪১-
ইয়ান চ্যাপেল
২০০৩১৯৬৪–১৯৮০৭৫১৩৬১০৫৩৪৫১৯৬৪২.৪২২৮৭৩৮৭১৩১৬২০২/২১৬৫.৮০১০৫-
লিন্ডসে হ্যাসেট
২০০৩১৯৩৮–১৯৫৩৪৩৬৯৩০৭৩১৯৮*৪৬.৫৬১১১৭৮---৩০-
হিউ ট্রাম্বল
২০০৪১৮৯০–১৯০৪৩২৫৭১৪৮৫১৭০১৯.৭৯৮০৯৯৪৫২৩০৭২১৪১৮/৬৫২১.৭৯৪৫-
অ্যালান ডেভিডসন
২০০৪১৯৫৩–১৯৬৩৪৪৬১১৩২৮৮০২৪.৫৯১১৫৮৭৪৩১৩৮১৯১৮৬৭/৯৩২০.৫৩৪২-
ক্লেম হিল[১৩]
২০০৫১৮৯৬–১৯১২৪৯৮৯৩৪১২১৯১৩৯.২২------৩৩-
রড মার্শ২০০৫১৯৭০–১৯৮৪৯৬১৫০১৩৩৬৩৩১৩২২৬.৫২৭২৫৪---৩৪৩১২
বব সিম্পসন
২০০৬১৯৫৭–১৯৭৮৬২১১১৪৮৬৯৩১১৪৬.৮২৬৮৮১২৫৩৩০০১৭১৫/৫৭৪২.২৭১১০-
মন্টি নোবেল
২০০৬১৮৯৮–১৯০৯৪২৭৩১৯৯৭১৩৩৩০.২৬৭১৫৯৩৬১৩০২৫১২১৭/১৭২৫.০০২৬-
চার্লি ম্যাককার্টনি
২০০৭১৯০৭–১৯২৬৩৫৫৫২১৩১১৭০৪১.৭৮৩৫৬১১৭৭১২৪০৪৫৭/৫৮২৭.৫৬১৭-
রিচি বেনো
২০০৭১৯৫২–১৯৬৪৬৩৯৭২২০১১২২২৪.৪৬১৯১০৮৮০৫৬৭০৪২৪৮৭/৭২২৭.০৩৬৫-
জর্জ গিফেন
২০০৮১৮৮১–১৮৯৬৩১৫৩১২৩৮১৬১২৩.৩৫৬৩৯১৪৩৪২৭৯১১০৩৭/১১৭২৭.০৯২৪-
ইয়ান হিলি
২০০৮১৯৮৮–১৯৯৯১১৯১৮২২৩৪৩৫৬১৬১*৩০.২২৩৬৬২৯
স্টিভ ওয়াহ
২০০৯১৯৮৫–২০০৪১৬৮২৬০৪৬১০৯২৭২০০৫১.০৬৭৮০৫৩৩২৩৪৪৫৯২৫/২৮৩৭.৪৪১১২
বিল লরি২০১০১৯৬১–১৯৭১৬৭১২৩১২৫২৩৪২১০৪৭.১৫১৪০/০৩০
গার্থ ম্যাকেঞ্জি[১৪]২০১০১৯৬১–১৯৭১৬০৮৯১২৯৪৫৭৬১২.২৭১৭৬৮১৫৪৭৭৩২৬২৪৬৮/৭১২৯.৭৮৩৪
মার্ক টেলর
২০১১১৯৮৮–১৯৯৯১০৪১৮৬১৩৭৫২৫৩৩৪*৪৩.৪৯৪২১/১১২৬.০০১৫৭
ডগ ওয়াল্টার্স২০১১১৯৬৫–১৯৮১৭৪১২৫১৪৫৩৫৭২৫০৪৮.২৬৩২৯৫৭৯১৪২৫৪৯৫/৬৬২৯.০৮৪৩
শেন ওয়ার্ন
২০১২১৯৯২–২০০৭১৪৫১৯৯১৭৩১৫৪৯৯১৭.৩২৪০৭০৫১৭৬১১৭৯৯৫৭০৮৮/৭১২৫.৪১১২৫
গ্লেন ম্যাকগ্রা
২০১৩১৯৯৩–২০০৭১২৪১৩৮৫১৬৪১৬১৭.৩৬২৯২৪৮১৪৭১১২১৮৬৫৬৩৮/২৪২১.৬৪৫৪
চার্লি টার্নার
২০১৩১৮৮৭-১৮৯৫১৭৩৫৩২৩২৯১১.৫৩৫১৭৯৪৫৭১৬৭০১০১৭/৪৩১৬.৫৩
বেলিন্ডা ক্লার্ক২০১৪১৯৯০-২০০৫১৫২৫৯১৯১৩৬৪৫.৯৫৭৮২৮১/১০২৮.০০
মার্ক ওয়াহ
২০১৪১৯৮৮-২০০৪১২৮২০৯১৭৮০২৯১৫৩*৪১.৮১৪৮৫৩১৭১২৪২৯৫৯৫/৪০৪১.১৬১৮১
জ্যাক রাইডার
২০১৫১৯১২-১৯৩২২০৩২১৩৯৪২০১*৫১.৬২১৮৯৭-৭৪৩১৭২/২৯৪৩.৭০১৭-
অ্যাডাম গিলক্রিস্ট[১৫]
২০১৫১৯৯৯-২০০৮৯৬১৩৭২০৫৫৭০২০৪*৪৭.৬০------৩৭৯৩৭
ওয়ালি গ্রাউট২০১৬১৯৪৬-১৯৬৬৫১৬৭৮৯০৭৪১৫০৮------১৬৩২৪
জেফ থমসন[১৬]২০১৬১৯৭৪-১৯৮৬৫১৭৩২০৬৭৯৪৯১২.৮১১০৫৩৫৫৬০১২০০৬/৪৬২৮.০০২০--
ডেভিড বুন
২০১৭১৯৮৪-১৯৯৬১০৭১৯০২০৭৪২২২০০৪৩.৬৫৩৬১৪০/০-৯৯-
ম্যাথু হেইডেন
২০১৭১৯৯৩-২০০৯১০৩১৮৪১৪৮৬২৫৩৮০৫০.৭৩৫৪৪০০/৭১২৮১৬৩-
বেটি উইলসন
২০১৭১৯৪৮-১৯৫৮১১১৬৮৬২১২৭৫৭.৪৬২৮৮৫১৭২৮০৩৬৮৭/৭১১.৮০১০-
নর্ম ও’নীল[১৭]২০১৮১৯৫৮–১৯৬৫৪২৬৯২,৭৭৯১৮১৪৫.৫৫১,৩৯২৪৮৬৬৭১৭৪/৪১৩৯.২৩২১
রিকি পন্টিং[১৮]^$
২০১৮১৯৯৫-২০১২১৬৮২৮৭২৯১৩,৩৭৮২৫৭৫১.৮৫৫৮৭২৪২৭৬১/০৫৫.২০১৯৬
কারেন রোল্টন[১৯] ^$
২০১৮১৯৯৫-২০০৯১৪২২১,০০২২০৯*৫৫.৬৬১,১০৪৭৯৩২৭১৪২/৬২৩.৩৫
ক্যাথরিন ফিটজপ্যাট্রিক[২০]২০১৯১৯৯১–২০০৬১৩১৫২৫৩১৬.৮৮৩,৬০৩১,১৪৭৬০৫/১৪১৯.১১
ডিন জোন্স২০১৯১৯৮৪-১৯৯৪৫২৮৯১১৩,৬৩১২১৬৪৬.৫৫১৯৮৬৪১/৫৬৪.০০৩৪
বিলি মারডক
[২১]
২০১৯১৮৭৫-১৯০৪১৯৩৪৯০৮২১১৩১.৩১১৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 "Australian Cricket Hall of Fame"Melbourne Cricket Ground। ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭
  2. "Transcript of the Prime Minister The Hon John Howard MP official opening of Australian Cricket Hall of Fame Melbourne Cricket Ground"Department of the Prime Minister and Cabinet। ৬ ডিসেম্বর ১৯৯৬। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  3. "Panel selects cricket team of the century"Australian Broadcasting Corporation। ১৮ জানুয়ারি ২০০০। ২৭ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০০৭
  4. "Davidson, Spofforth inducted into ICC Hall of Fame"ESPNcricinfo। ১২ সেপ্টেম্বর ২০১১। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭
  5. Conn, Malcolm (১৯ জানুয়ারি ২০১৪)। "Mark Waugh and Belinda Clark inducted into Australian Cricket Hall of Fame"The Daily TelegraphNews Corp Australia। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭
  6. "Australia / Records / Test matches / List of captains"। ESPNcricinfo। ২৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  7. "Records / Australia Women / Women's Test matches / List of captains"। ESPNcricinfo। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  8. 1 2 "Boon, Hayden and Wilson join Hall of Fame"। ESPNcricinfo। ২২ জানুয়ারি ২০১৭। ১৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭
  9. "Latest Hall of Fame inductees revealed"Cricket Australia। ১০ ফেব্রুয়ারি ২০১৮। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Australian Cricket Hall of Fame Inductees"Melbourne Cricket Ground। ১১ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০০৯
  11. Don Bradman ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০০৮ তারিখে at Cricinfo retrieved 5 March 2008
  12. Cable, K. J.। "McCabe, Stanley Joseph (1910 - 1968)"Australian Dictionary of BiographyMelbourne University Press। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০০৮
  13. "Marsh, Hill into Hall of Fame"। Melbourne Cricket Ground। ২০০৫। ৪ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০০৮
  14. "Lawry and McKenzie gain places in Hall of Fame"। ESPN Cricinfo। ১৪ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১০
  15. "Adam Gilchrist AM"। Sport Australia Hall of Fame। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৩
  16. "Jeff Thomson, Wally Grout make cricket's Hall of Fame"ABC News (অস্ট্রেলীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৬
  17. "Norm O'Neill"। ESPNcricinfo। ২৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  18. "Ricky Ponting"। ESPNcricinfo। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  19. "Karen Rolton"। ESPNcricinfo। ২২ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  20. "Cathryn Fitzpatrick"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯
  21. "Billy Murdoch"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯ Note: Includes one Test for England in 1892

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]