সুং-দাও লি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: সুং-দাও লি – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| সুং-দাও লি 李政道 |
|
|---|---|
| জন্ম | নভেম্বর ২৪, ১৯২৬ সাংহাই, চীন |
| নাগরিকত্ব | |
| ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
| প্রাক্তন ছাত্র | ন্যাশনাল সাউথওয়েস্টার্ন অ্যাসোসিয়েটেড বিশ্ববিদ্যালয় ঝেজিয়াং বিশ্ববিদ্যায় শিকাগো বিশ্ববিদ্যায় |
| পিএইচডি উপদেষ্টা | |
| যেজন্য পরিচিত | প্যারিটি লংঘন লি মডেল Non-topological solitons কণা পদার্থবিজ্ঞান Relativistic Heavy Ion (RHIC) Physics |
| উল্লেখযোগ্য পুরস্কার | |
সুং-দাও লি (টি ডি লি, চীনা: 李政道; পিনিয়ান: Lǐ Zhèngdào) চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি প্যারিটি লংঘন, লি মডেল এবং কণা পদার্থবিজ্ঞানের বেশ কিছু মৌলিক গবেষণার জন্য বিখ্যাত। তিনি ১৯৫৭ সালে মাত্র ৩১ বছর বয়সে অপর চীনা-মার্কিন বিজ্ঞানী চেন নিং ইয়াং-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে প্যারিটি লংঘনের সূত্র ব্যবহারের জন্যই তারা এই পুরস্কার লাভ করেছিলেন। এই আবিষ্কারটি পরীক্ষার মাধ্যশে প্রমাণ করেছিলেন চীনা বিজ্ঞানী চিয়েন-শিয়ুং উ। লি এবং ইয়াং ছিলেন প্রথম চীনা নোবেল বিজয়ী। অবশ্য ১৯৬২ সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। কারণ ইয়াং আবিষ্কারটি নিজে আগে করেছেন বলে দাবী করতে থাকেন। এখনও লি'র সাথে ইয়াংয়ের এ বিষয়ক বিতর্ক রয়েছে।
পুরস্কার ও সম্মাননা [সম্পাদনা]
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৭)
- আলবার্ট আইনস্টাইন পুরস্কার (১৯৫৭)
- জি বিউড মেডেল, কলেজ দ্য ফ্রান্স (১৯৬৯,১৯৭৭)
- গ্যালিলিও গ্যালিলি মেডেল (১৯৭৯)
- অর্ডার অফ মেরিট, গ্র্যান্প অফিসিয়ালে, ইতালি (১৯৮৬)
- সাইন্স ফর পিস পুরস্কার (১৯৯৪)
- চীনা জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার (১৯৯৫)
- ছোট্ট গ্রহ ৩৪৪৩-এর নাম রাখা হয়েছে টি ডি লি গ্রহ (১৯৯৭)
- নিউ ইয়র্ক সিটি সাইন্স পুরস্কার (১৯৯৭)
- পোপ জোয়ানেস পাউলাস মেডেল (১৯৯৯)
- ২ মিনিস্টেরো ডেল ইন্টারনো মেডেল অফ দ্য গভার্নমেন্ট অফ ইতালি (১৯৯৯)
- নিউ ইয়র্ক একাডেমি অফ সাইন্স পুরস্কার (২০০০)
- দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার, জাপান (২০০৭)
তথ্য উৎস [সম্পাদনা]
- Lee, T.D. (1981). Particle Physics and Introduction to Field Theory. Newark: Harwood Academic Publishers. ISBN 3-7186-0032-3(hardcopy), 3-7186-0033-1(paperback).
- Lee, T.D. (1986). Ed. G. Feinberg: Selected Papers, Vols 1-3. Boston•Basel•Stuttgart: Birkhauser. ISBN 0-8176-3344-8(complete set), 3-7643-3344-8(complete set).
- Lee, T.D. (1988). Ed. R. Novick: Thirty Year's Since Parity Nonconservation. Boston•Basel•Stuttgart: Birkhauser. ISBN 0-8176-3375-8, 3-7643-3375-8.
- Lee, T.D. (1988). Symmetries, Asymmetries, and the World of Particles. Seattle: University of Washington Press. ISBN 0-295-96519-3.
- Lee, T.D. (1998). Eds. H. C. Ren and Y. Pang: Selected Papers, 1985-1996. Amsterdam: Gordon and Breach. ISBN 90-5699-609-6.
- Lee, TsungDao (2000). Science and Art. Shanghai: Shanghai Scientific and Technical Publisher. ISBN 7-5323-5609-4.
- Lee, T.D. (2002). The Challenge from Physics. Beijing: China Economics Publisher. ISBN 7-5017-5622-8.
- Li, Zhengdao (2004). Eds. Ji Cheng, Liu Huaizu and Teng Li: Response to the Dispute of Discovery of Parity Violation (in Chinese). Lanzhou, Hong Kong: Gansu Science and Technology Publisher, Cosmos Books Ltd.. ISBN 7-5424-0929-8, 988-201-675-8.