ডোনাল্ড আর্থার গ্লেজার
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: ডোনাল্ড আর্থার গ্লেজার – সংবাদ, বই, গবেষণাপত্র) |
ডোনাল্ড আর্থার গ্লেজার (জন্ম: সেপ্টেম্বর ২১, ১৯২৬) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং স্নায়ু-জীববিজ্ঞানী। তিনি ১৯৬০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বাব্ল চেম্বার উদ্ভাবনের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।
গ্লেজারের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে। তিনি ১৯৪৬ সালে কেইস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পদার্থবিজ্ঞান এবং গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ১৯৪৯ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষকের পদ গ্রহণ করেন এবং ১৯৫৭ সালে অধ্যাপকের পদে উন্নীত হন। ১৯৫৯ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলিতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ১৯৬৪ সালে তাকে "আনবিক জীববিজ্ঞানের অধ্যাপক" নামক টাইটেল অর্জন করেন। ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্কুলে পদার্থবিজ্ঞান এবং স্নায়ু জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানেও এই পদে কর্মরত আছেন।