জন বারডিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন বারডিন

{{{caption}}}
জন্ম মে ২৩, ১৯০৮
ম্যাডিসন, উইসকনসিন
মৃত্যু জানুয়ারি ৩০, ১৯৯১ (৮২ বছর)
বোস্টন, ম্যাসাচুসেট্‌স
জাতীয়তা মার্কিন
ক্ষেত্র পদার্থবিজ্ঞান
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত উপদেষ্টা ইউজিন ওয়াইগনার
উল্লেখযোগ্য ছাত্র জন শ্রিফার
নিক হোলোনিয়াক
যে কারণে বিখ্যাত ট্রানজিস্টর
বিসিএস তত্ত্ব
বিশেষ পুরস্কারসমূহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৬)


পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭২)


আইইইই মেডেল অফ অনার (১৯৭১)

জন বারডিন একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। ট্রানজিস্টর আবিষ্কারের জন্য তিনি আরো দুই জন গবেষকের সাথে ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। অন্য দুজন ছিলেন উইলিয়াম ব্র্যাডফোর্ড শক্‌লি এবং ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন। পরবর্তীতে ১৯৭২ সালে তিনি অতিপরিবাহিতার তত্ত্ব আবিষ্কারের জন্য দ্বিতীয় বারের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন। দ্বিতীয়বার নোবেল পুরস্কার লাভ করেছেন লিয়ান নেইল কুপার এবং জন রবার্ট শ্রিফারের সাথে যৌথভাবে।

ট্রানজিস্টর উদ্ভাবনের ফলেই আধুনিক যুগে প্রযুক্তির বিপ্লব ঘটেছে। উদ্ভব ঘটেছে তথ্যপ্রযুক্তির যুগের। বর্তমানে কম্পিউটার থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত সর্বত্রই ট্রানজিস্টরের ব্যবহার দেখা যাচ্ছে। তার অতিপরিবাহিতা আবিষ্কারও আধুনিকতার প্রসারে অবদান রেখেছে। এই প্রযুক্তিটি চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে সিএটি স্ক্যান এবং এমআরআই করার জন্য ব্যবহৃত হয়। ১৯৯০ সালে লাইফ সাময়িকী কর্তৃক লিপিবদ্ধ "শতাব্দীর সেরা ১০০ মার্কিন প্রভাবশালী ব্যক্তি" শীর্ষক তালিকায় বারডিন স্থান পেয়েছিলেন।[১]

[সম্পাদনা] জীবনী

জন বারডিন ১৯০৮ সালের ২৩ মে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে জন্মগ্রহণ করেন। তিনি ডঃ চার্লস আর বারডিন এবং "অ্যালথিয়া হারমার বারডিনের" পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন। তার বাবা চার্লস বারডিন শারীরস্থান বিজ্ঞানের শিক্ষক এবং ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসনের চিকিৎসাবিজ্ঞান স্কুলের প্রথম ডিন ছিলেন। বিয়ের আগে অ্যালথিয়া ডিউই ল্যাবরেটরি স্কুলে শিক্ষকতা করতেন এবং একটি পুরো ডেকোরেশন ব্যবসা পরিচালনা করতেন। বিয়ের পর তিনি চারুকলার জগতে পরিচিত মুখ হয়ে উঠেন।

ছোটবেলায়ই গণিতে বারডিনের মেধার পরিচয় পাওয়া গিয়েছিল। সপ্তম গ্রেডে পড়ার সময় বারডিনের শিক্ষক তাকে গণিতের উচ্চতর পড়াশোনার প্রতি উৎসাহিত করতেন। পরবর্তী বছরগুলোতে বারডিন তার এই শিক্ষককে গণিতের তার প্রথম উৎসাহ বলে উল্লেখ করেছেন।[২]

বারডিন স্মারক ফলক, ইউনিভার্সিটি অফ ইলিনয়, আর্বানা-শ্যাম্পেইন। ছবি: রাগিব হাসান
বারডিন স্মারক ফলক, ইউনিভার্সিটি অফ ইলিনয়, আর্বানা-শ্যাম্পেইন। ছবি: রাগিব হাসান

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. "John Bardeen, Nobelist, Inventor of Transistor, Dies", Washington Post, 1991-01-31. 2007-08-03 তারিখে সংগৃহীত।. 
  2. [1]

[সম্পাদনা] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
ব্যক্তিগত হাতিয়ারসমূহ