নিকোলাস ব্লোমবের্গেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলাস ব্লোমবের্গেন

নিকোলাস ব্লোমবের্গেন (জন্ম: ১১ই মার্চ, ১৯২০) নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৪৮ সালে লিডেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগি অর্জন করেন। হার্ভার্ডে পিএইচডি অভিসন্দর্ভের কাজ করার পাশাপাশি তিনি এমআইটি'র বিকিরণ গবেষণাগারে এডওয়ার্ড মিল্‌স পারসেলের স্নাতক গবেষণা সহযোগী হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। তিনি ১৯৮১ সালে মার্কিন সহকর্মী আর্থার লিওনার্ড শলো এবং সুয়েডীয় বিজ্ঞানী কাই মানে বোরিয়ে সিগবানের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শলোর সাথে মিলে লেজার বর্ণালীবিক্ষণের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার পান।

বহিঃসংযোগ [সম্পাদনা]

পুরস্কার
পূর্বসূরী
জন টুকে
আইইইই মেডেল অফ অনার
১৯৮৩


উত্তরসূরী
নরম্যান ফস্টার র‌্যামজে