আর্নস্ট রুস্কা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আর্নস্ট রুস্কা (২৫শে ডিসেম্বর, ১৯০৬ - ২৭শে মে, ১৯৮৮) একজন জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি জার্মানির হাইডেলবুর্গে জন্মগ্রহণ করেন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র উদ্ভাবনের জন্য তিনি ১৯৮৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী [সম্পাদনা]
১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত রুস্কা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখে পড়াশোনা করেন। সেখান থেকে পাশ করে ভর্তি হন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিনে। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেই তিনি বুঝতে পারেন, আলোর পরিবর্তে ইলেকট্রন ব্যবহার করে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করা হলে তা দিয়ে কোন বস্তুর অনেক গুণ বিস্তৃত ও বর্ধিত চিত্র পাওয়া সম্ভব। কারণ আলোর ক্ষেত্রে, তরঙ্গদৈর্ঘ্যের মাধ্যমে বিবর্ধনসীমাবদ্ধ হয়ে যায়। ইলেকট্রনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতাটা থাকে না। ১৯৩১ সালে তিনি একটি ইলেকট্রন লেন্স তৈরি করেন। এরকম অনেকগুলো লেন্সকে শ্রেণী সমবায়ে সন্নিবেশিত করে ১৯৩৩ সালে প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন।