জেমস ক্রোনিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৬-এর এক সম্মেলনে ক্রোনিন

জেমস ওয়াটসন ক্রোনিন (জন্ম: ২৯শে সেপ্টেম্বর, ১৯৩১) একজন মার্কিন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। তার জন্ম ইলিনয়ের শিকাগো শহরে। ক্রোনিন ১৯৮০ সালে সহ গবেষক ভ্যাল লজ্‌স্‌ডন ফিচের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রাপ্তির কারণ ১৯৬৪ সালের একটি পরীক্ষণমূলক আবিষ্কার। তাদের সে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছিল, নির্দিষ্ট কিছু অতিপারমনবিক বিক্রিয়া মৌলিক প্রতিসাম্য নীতি লঙ্ঘন করে। আরো পরিষ্কার করে বললে, কেওন ক্ষয় বিষয়ক পরীক্ষণের মাধ্যমে তারা দেখিয়েছিলেন, একটি বিক্রিয়াকে উল্টোদিকে পরিচালিত করলে তারা মূল বিক্রিয়ার পথ যে হুবহু অনুসরণ করে কেবল তা-ই নয়, অতিপারমানবিক কণাগুলোর এ ধরণের মিথস্ক্রিয়া সময় নিরপেক্ষও বটে। এই প্রমাণের কারণেই সিপি লঙ্ঘন আবিষ্কৃত হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ