নিলস বোর
| নিলস বোর | |
|---|---|
| জন্ম | নিল্স হেনরিক ডেভিড বোর অক্টোবর ৭, ১৮৮৫ কোপেনহেগেন, ডেনমার্ক |
| মৃত্যু | ১৮ নভেম্বর, ১৯৬২ (৭৭ বছর) কোপেনহেগেন, ডেনমার্ক |
| জাতীয়তা | ড্যানিশ |
| ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব কোপেনহেগেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার বিশ্ববিদ্যাল |
| প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অব কোপেনহেগেন |
| পিএইচডি উপদেষ্টা | ক্রিস্টিয়ান ক্রিস্টিয়ানসেন |
| অন্যান্য শিক্ষা উপদেষ্টা | জে জে টমসন আর্নেস্ট রাদারফোর্ড |
| পিএইচডি ছাত্রসমূহ | Hendrik Anthony Kramers |
| যেজন্য পরিচিত | Copenhagen interpretation Complementarity Bohr model Sommerfeld–Bohr theory BKS theory Bohr-Einstein debates Bohr magneton |
| যার দ্বারা প্রভাবিত | আর্নেস্ট রাদারফোর্ড |
| প্রভাবিত করেছেন | ভের্নার কার্ল হাইজেনবের্গ ভোল্ফগাং পাউলি পল দিরাক লিজে মাইটনার ম্যাক্স ডেলবুর্ক এবং আরও অনেককে |
| উল্লেখযোগ্য পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২২) Franklin Medal (1926) |
| স্বাক্ষর |
|
নিল্স হেনরিক ডেভিড বোর ইংরেজি: Niels Bohr; জন্ম: ৭ অক্টোবর, ১৮৮৫ - মৃত্যু: ১৮ নভেম্বর, ১৯৬২) হলেন পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা ও বিখ্যাত পদার্থবিদ। এই ডেনিশ পদার্থবিজ্ঞানী ১৯২২ সালে নোবেল পুরস্কার লাভ করেন। বোরের পরমাণু মডেল রসায়নের ইতিহাসে আজও বিখ্যাত হয়ে আছে। তিনি মূলত অবদান রাখেন, আণবিক গঠন এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি পরমাণু মডেলকে সূর্যের কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের সাথে তুলনা করেন যেখানে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত এবং নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন অবস্থিত।
১৯১২ সালে মারগ্রেথ নোরলান্ড নামীয় রমণীকে বিয়ে করেন। তাদের সন্তানদের একজন ছিলেন আগ বোর। তিনিও গুরুত্বপূর্ণ পদার্থবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৭৫ সালে তাকেও নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল।
ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত পদার্থবিদদের একটি প্রকল্পে কাজ করেছেন তিনি। এছাড়াও, বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাথেও একযোগে কাজ করেছেন। তাঁকে বিংশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিদদের একজন হিসেবে গণ্য করা হয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |