জঁ-বাতিস্ত পেরাঁ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জঁ-বাতিস্ত পেরাঁ[১] (ফরাসি ভাষায়: Jean-Baptiste Perrin) (সেপ্টেম্বর ৩০, ১৮৭০ - এপ্রিল ১৭, ১৯৪২) ফ্রান্সের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ফ্রান্সের লিল নগরীতে জন্মগ্রহণ করেন। লিলে অবস্থিত École Normale Supérieure-তে অধ্যয়ন করেছিলেন। তিনি ১৯২৬ সালে পদার্থের বিচ্ছিন্ন গঠন বিষয়ে গবেষণা এবং বিশেষত থিতানো ভারসাম্য আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৮৯৪-৯৭ সালের দিকে École Normale Supérieure স্কুলের সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন এবং এখানেই ক্যাথোড রশ্মি ও রঞ্জন রশ্মি নিয়ে গবেষণা করেন। পরবর্তিতে ১৯১০ সালে প্যারিসের সরবোনে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ফ্রান্স দখল করে নেয়ার পূর্ব পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন।
[সম্পাদনা] পাদটীকা
- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।