রিচার্ড এডওয়ার্ড টেইলর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| রিচার্ড এডওয়ার্ড টেইলর | |
|---|---|
| জন্ম | নভেম্বর ২, ১৯২৯ Medicine Hat, আলবার্টা |
| জাতীয়তা | |
| ক্ষেত্র | কণা পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরী École Normale Supérieure |
| প্রাক্তন ছাত্র | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আলবার্টা বিশ্ববিদ্যালয় |
| পিএইচডি উপদেষ্টা | Robert F. Mozley |
| উল্লেখযোগ্য পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯০) |
অধ্যাপক রিচার্ড এডওয়ার্ড টেইলর, (জ. নভেম্বর ২, ১৯২৯) একজন কানাডীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী। তার জন্ম কানাডার আলবার্টার মেডিসিন হাট নামক স্থানে। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তিনি ১৯৯০ সালে জেরোম আইজ্যাক ফ্রিডম্যান এবং হেনরি ওয়ে কেন্ডাল-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ ছিল: প্রোটন এবং আবদ্ধ নিউট্রনের উপর ইলেকট্রনের গভীর অস্থিতিস্থাপক বিচ্ছুরণ বিষয়ে অগ্রগামী গবেষণা, যা কণা পদার্থবিজ্ঞানের কোয়ার্ক নকশা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। রিচার্ড টেইলর কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বিএসসি এবং ১৯৫২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পুরস্কার এবং সম্মাননা [সম্পাদনা]
- আলেক্সান্ডার ফন হামবোলড্ট সিনিয়র সাইন্টিস্ট অ্যাওয়ার্ড, ১৯৮২
- ডব্লিউ কে এইচ পানোফ্স্কি পুরস্কার, ১৯৮৯
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৯০.
- Guggenheim Foundation-এর ফেলো, ১৯৭১ - ১৯৭২.
- ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি
- আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাপভান্সডমেন্ট অফ সাইন্সের ফেলো
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব কানাডা
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
- আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সাইন্সের সদস্য
- সদস্য, কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিসিস্ট্স
- ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইন্সের ফরেন অ্যাসোসিয়েট
- কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ কানাডা, ২০০৫
বহিঃসংযোগ [সম্পাদনা]
বিষয়শ্রেণীসমূহ:
- যেসব নিবন্ধের তথ্য যাচাই করা দরকার
- উৎসহীন বিবরণের সাথে নিবন্ধসমূহ August 2012 থেকে
- টেম্পলেটে অকার্যকর তারিখ স্থিতিমাপসহ নিবন্ধসমূহ
- ১৯২৯-এ জন্ম
- কানাডীয় পদার্থবিজ্ঞানী
- পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- কানাডীয় নোবেল বিজয়ী
- বিষয়শ্রেণী:স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক