ভের্নার কার্ল হাইজেনবের্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভের্নার কার্ল হাইজেনবের্গ
Werner Karl Heisenberg
ভের্নার কার্ল হাইজেনবের্গ
ভের্নার কার্ল হাইজেনবের্গ
জন্ম ডিসেম্বর ৫, ১৯০১
ভ্যুর্ৎসবুর্গ, জার্মানি
মৃত্যু ফেব্রুয়ারি ১, ১৯৭৬ (৭৪ বছর)
মিউনিখ, জার্মানি
বাসস্থান জার্মানি
জাতীয়তা জার্মান সাম্রাজ্য এর পতাকা জার্মানি এর পতাকা Germany
ক্ষেত্র পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়(১৯২৪)
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়(১৯২৬-২৭)
লাইপ্‌ৎসিশ বিশ্ববিদ্যালয়(১৯২৭-৪১)
বার্লিন বিশ্ববিদ্যালয়(১৯৪১)
সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়(১৯৫৫-৫৬)
মিউনিখ বিশ্ববিদ্যালয়(১৯৫৮)
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন মিউনিখ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টা আর্নল্ড সমারফেল্ড
পিএইচডি ছাত্র ফেলিক্স ব্লখ Nobel prize medal.svg
এডওয়ার্ড টেলার
রুডল্‌ফ পেইয়ার্লস
ফ্রিডভার্ট ভিন্টারবের্গ
যেজন্য পরিচিত অনিশ্চয়তা নীতি
কোয়ান্টাম বলবিজ্ঞান
উল্লেখযোগ্য পুরস্কার Nobel prize medal.svg পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩২)

ভের্নার কার্ল হাইজেনবের্গ (জার্মান ভাষায়: Werner Karl Heisenberg ভ়েয়ানা খাআল্‌ হায়জ়েন্‌বেয়াক্‌) (৫ই ডিসেম্বর, ১৯০১ - ১লা ফেব্রুয়ারি, ১৯৭৬) একজন নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি এর্ভিন শ্র্যোডিঙারের সমসাময়িক (কিন্তু একসঙ্গে নয়) কোয়ান্টাম বলবিজ্ঞান উদ্ভাবন করেন। অনিশ্চয়তা নীতি আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত।

[সম্পাদনা] প্রাথমিক জীবন

হাইজেনবের্গের জন্ম জার্মানিতে। তিনি মিউনিখ বিশ্ববিদ্যালয়ে আর্নল্ড সমারফেল্ডভিলহেল্ম ভিনের কাছে পদার্থবিজ্ঞান অধ্যয়ন করেন। এরপর তিনি গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়ে ডেভিড হিলবার্টমাক্স বর্নের তত্ত্বাবধানে পড়াশোনা করেন।

[সম্পাদনা] কোয়ান্টাম পদার্থবিজ্ঞান

১৯২৪ সালে নিল্‌স বোরের সাথে তিনি কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর কাজ শুরু করেন, যা শেষ হয় ১৯২৬ সালে দুর্বোধ্য "মেট্রিক্স বলবিজ্ঞান"-এর প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীতে বিশেষত পল ডিরাক, ভোল্‌ফগাং পাউলি, প্রমুখের প্রচেষ্টায় কোয়ান্টাম বলবিজ্ঞানের স্পষ্টতর ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়, যদিও তাত্ত্বিকভাবে নতুন এই বলবিজ্ঞান হাইজেনবের্গের মেট্রিক্স উপায়ের সমার্থক। অবশ্য হাইজেনবার্গ তাঁর নিজস্ব তাত্ত্বিক কাঠামোর মধ্যেই অনিশ্চয়তা সূত্রটি প্রমাণ করেন।

[সম্পাদনা] পুরষ্কার

কোয়ান্টাম বলবিজ্ঞানে অবদানের জন্য ১৯৩২ সালে হাইজেনবের্গ পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।