বেন রয় মোটেলসন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেন রয় মোটেলসন (জন্ম: ৯ই জুলাই, ১৯২৬) একজন ডেনীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি শিকাগোর ইলিনয়ে জন্মগ্রহণ করেন। তিনি সহকর্মী অউ নিল্স বোরের সাথে মিলে পারমাণুর কেন্দ্র বিষয়ে জেমস রেইনওয়াটারের তত্ত্ব সত্য বলে প্রমাণ করেন। তারা তিনজন এ কারণে ১৯৭৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। অধ্যাপক মোটেলসন বুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্স-এর স্পন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য।