শ্যামাপ্রসাদ মুখার্জী
| শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় | |
|---|---|
| জুলাই ৬, ১৯০১ – জুন ২৩, ১৯৫৩ | |
|
|
|
| জন্ম তারিখ: | জুলাই ৬, ১৯০১ |
| জন্মস্থান: | কলকাতা, (ব্রিটিশ ভারত) |
| মৃত্যু তারিখ: | জুন ২৩, ১৯৫৩ (৫১ বছর) |
| মৃত্যুস্থান: | কাশ্মীর (ভারত) |
| জীবনকাল: | জুলাই ৬, ১৯০১ – জুন ২৩, ১৯৫৩ |
| আন্দোলন: | ভারতের স্বাধীনতা আন্দোলন ভারত ছাড় আন্দোলন |
| প্রধান সংগঠন: | ভারতীয় জাতীয় কংগ্রেস হিন্দু মহাসভা ভারতীয় জনসঙ্ঘ |
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী (জন্ম জুলাই ৬, ১৯০১- মৃত্যু জুন ২৩, ১৯৫৩) একজন ভারতীয় পন্ডিত ও জাতীয়তাবাদী নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জী প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ গঠন করেন। শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু মহাসভার সভাপতি ছিলেন।
শৈশব ও শিক্ষা [সম্পাদনা]
শ্যামাপ্রসাদ মুখার্জী ১৯০১ সালের ৬ই জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্যার আশুতোষ মুখার্জী ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকারসূত্রে লাভ করেন। তাঁরা তাঁকে ‘পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবন’-যাপনে অনুপ্রাণিতও করেন। ১৯২১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর শ্যামাপ্রসাদ মুখার্জী ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯২৪ সালে বি.এল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্র থাকাকালীন সময় থেকে শ্যামাপ্রসাদ তাঁর ভাইস-চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন।
|
|||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
