লিওনার্ডো ডিক্যাপ্রিও
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: লিওনার্ডো ডিক্যাপ্রিও – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| লিওনার্ডো ডিক্যাপ্রিও | |
|---|---|
২০০৭ সালের এপ্রিলে লিওনার্দো ডিক্যাপ্রিও |
|
| জন্ম | লিওনার্ডো উইলহেল্ম ডিক্যাপ্রিও |
| কার্যকাল | ১৯৮৮ - বর্তমান |
| ওয়েবসাইট | |
| http://www.leonardodicaprio.com/ | |
লিওনার্ডো ডিক্যাপ্রিও (ইংরেজি ভাষায়: Leonardo Wilhelm DiCaprio লিওনার্ডো উইল্হেল্ম্ ডিক্যাপ্রিও) (জন্ম: ১১ই নভেম্বর, ১৯৭৪) একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। তিনি তিন বার একাডেমি পুরস্কার ও দুই বার বাফটা অ্যাওয়ার্ড-এর জন্য মনোনয়ন লাভ করেছেন এবং এক বার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি বিশ্বব্যাপী বিপুল পরিচিত লাভ করেন টাইটানিক চলচ্চিত্রে জ্যাক ডসন চরিত্রে অভিনয়ের জন্য। এরপর তিনি অনেকগুলো সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে মার্টিন স্কোরসেজির ছবিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কোরসেজি তার শেষ তিনটি ছবিতেই ডিক্যাপ্রিওকে নিয়েছেন। এগুলো হচ্ছে গ্যাংস অফ নিউ ইয়র্ক, দ্য এভিয়েটর এবং দ্য ডিপার্টেড। ২০০৬ সালে তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন পান ব্লাড ডায়মন্ড-এর জন্য। অনেকে তাকে এ যুগের রবার্ট ডি নিরো বলে আখ্যায়িত করেন, কারণ স্কোরসেজি আগে প্রায় সব ছবিতেই নিরোকে নিতেন, আর এখন নিচ্ছেন ক্যাপ্রিওকে।