ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব (ইংরেজি: Tribeca Film Festival) হচ্ছে একটি বার্ষিক আমেরিকান চলচ্চিত্র উৎসব। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্কের ম্যানহাটনের ট্রাইবেকা এলাকা থেকে মারা যাওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। ২০০২ সালে এই চলচ্চিত্র উৎসবের গোড়াপত্তন করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেন রজেনথল, রবার্ট ডি নিরো, এবং ক্রেইগ হ্যাটকফ।
এই চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য হচ্ছে, চলচ্চিত্র সম্প্রদায় এবং জনগণকে, চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে চলচ্চিত্রের শক্তিকে অনুভব করার সুযোগ করে দেওয়া। ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব শুরুই হয়েছিলো নিউ ইয়র্কের একটি প্রধান চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র হিসেবে উদযাপন করা এবং চলচ্চিত্র ক্ষেত্রে ম্যানহাটন শহরতলীর হারানো গৌরব পুনরুদ্ধার করা। ২০০৬ ও ২০০৭ সালের প্রতিটিতে ২৫০টিরও বেশি চলচ্চিত্র মুক্তি পাওয়া এবং ১,০০০-এরও বেশি চলচ্চিত্র প্রদর্শনের করার মাধ্যমে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব এখন বর্তমানে বিশ্বের একটি অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত।
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ২০০৭-এর ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ২০০৮-এর ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |