এমটিভি মুভি পুরস্কার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| এমটিভি মুভি পুরস্কার | |
| পুরস্কার দেওয়া হয় যেজন্য | চলচ্চিত্রে সেরা অবদানের জন্য |
| পুরস্কার দাতা | এমটিভি |
| দেশ | |
| প্রথম পুরস্কৃত হয়েছিলো | ১৯৯২ |
| প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
|---|---|
এমটিভি মুভি পুরস্কার ইংরেজি: MTV Movie Awards) হচ্ছে একটি বার্ষিক চলচ্চিত্র পুরস্কার, যা প্রদান করে টেলিভিশন চ্যানেল এমটিভি বা মিউজিক চ্যানেল। টেন্থ প্ল্যানেট প্রোডাকশন্সের একটি বিশেষ প্যানেল মনোনীতদের নির্বাচন করে। এমটিভি মুভি পুরস্কারের প্রতিষ্ঠাতা জোয়েল গ্যালেন এই প্রোডাকশন হাউজের প্রধান। পুরস্কার বিজয়ীরা নির্বাচিত হন সাধারণ মানুষের ভোটে। এমটিভি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই ভোটিং কার্যক্রম চলে।
পরিচ্ছেদসমূহ |
বর্তমান পুরস্কার প্রদানের বিভাগসমূহ [সম্পাদনা]
- সেরা চলচ্চিত্র
- সেরা অভিনয় (সাধারণত পুরুষ ও নারী বিভাগে ভাগ করা হয়)
- (সেরা ব্রেকথ্রু অভিনয় (মাঝে মাঝে পুরুষ ও নারী বিভাগে ভাগ করা হয়)
- সেরা খলনায়ক
- সেরা রম্য অভিনয়
- সেরা চলচ্চিত্র সঙ্গীত
- সেরা চুম্বন
- সেরা যুদ্ধদৃশ্য
- সেরা ডব্লিউটিএফ মুহুর্ত[ক]