দ্য হলিউড রিপোর্টার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সম্পাদক | এলিজাবেথ গিডার |
|---|---|
| বিভাগ | বাণিজ্য, বিনোদন |
| প্রকাশের প্রকার | দৈনিক এবং সাপ্তাহিক |
| প্রকাশক | এরিক মাইকা |
| প্রথম সংখ্যা | ৩ সেপ্টেম্বর, ১৯৩০ |
| কোম্পানি | নিলসেন বিজনেস মিডিয়া |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| যে দেশ ভিত্তিক | লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া |
| ভাষা | ইংরেজি |
| ওয়েবসাইট | thr.com |
| আইএসএসএন | 0018-3660 |
দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি: The Hollywood Reporter) হচ্ছে একটি আমেরিকান বাণিজ্য ও বিনোদন ভিত্তিক ম্যাগাজিন। বিংশ শতাব্দীর শেষভাগে এটি ছিলো বিনোদন শিল্পের সর্ববৃহৎ দুই প্রকাশনার একটি, এবং প্রথমটি ছিলো ভ্যারাইটি ম্যাগাজিন। বর্তমানেও এ দুটি ম্যাগাজিন বিনোদন শিল্পের প্রায় সব খবরাখবরই প্রচার করে আসছে।
ইতিহাস [সম্পাদনা]
দ্য হলিউড রিপোর্টার বিনোদন শিল্পের প্রথম দৈনিক পত্রিকা। একটি দৈনিক চলচ্চিত্র প্রকাশনা হিসেবে এটির শুরু, পরবর্তীতে ১৯৫০-এর দশকে এটি টেলিভিশন সংক্রান্ত প্রকাশনা দেওয়াও শুরু করে। ধীরে ধীরে ১৯৮০-এর দশকে এটি তাঁর খবরের পরিধি আরো বৃদ্ধি করে।