ভারত জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারত
শার্ট ব্যাজ/অ্যাসোসিয়েশন ক্রেস্ট
ডাকনাম বিস্ময় বালক (The Wonder Boys)
অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশন এএফসি (এশিয়া)
প্রধান কোচ ইংল্যান্ড ববি হাফটন
অধিনায়ক বাইচুঙ ভুটিয়া
স্বাগতিক স্টেডিয়াম ওয়েম্বলি স্টেডিয়াম, দিল্লি
ফিফা কোড IND
ফিফা র‌্যাংকিং ১৪৫
সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং ৯৪ (ফেব্রুয়ারি ১৯৯৬)
সর্বনিম্ন ফিফা র‌্যাংকিং ১৬৫ (মার্চ ২০০৭)
এলো রেটিং ১৬০
Kit left arm.png Kit body whitestripeonright.png Kit right arm.png
Kit shorts.svg
Kit socks.svg
 
প্রথম জার্সি
Kit left arm.png Kit body.png Kit right arm.png
Kit shorts.svg
Kit socks.svg
 
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
ফ্রান্স ফ্রান্স ২ - ১ ভারত ভারত
(লন্ডন, ইংল্যান্ড; জুলাই ৩১, ১৯৪৮)
সর্বোচ্চ জয়
ভারত ভারত ৭ - ০ শ্রীলঙ্কা ইংল্যান্ড
(বাঙ্গালোর, ভারত; ডিসেম্বর ১৬, ১৯৬৩)
ভারত ভারত ৬ - ০ কম্বোডিয়া কম্বোডিয়া
(নয়া দিল্লী, ভারত; আগস্ট ১৭, ২০০৭)
সর্বোচ্চ পরাজয়
সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ১১ - ১ ভারত ভারত
(মস্কো, সোভিয়েত ইউনিয়ন; সেপ্টেম্বর ১৬, ১৯৫৫)
এএফসি এশিয়ান কাপ
উপস্থিতি ২ (প্রথম ১৯৬৪)
শ্রেষ্ঠ ফলাফল রানার্স-আপ, ১৯৬৪


ভারত জাতীয় ফুটবল দল ভারতের জাতীয় ফুটবল দল এবং এর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটি এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফা এর সদস্য।

বাছাইপর্বে তাদের সকল প্রতিদ্বন্দ্বী খেলতে অস্বীকৃতি জানানোর কারনে ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপে ভারত অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ভারত বিশ্বকাপে অংশ নিতে পারেনি। ফিফার দাবী ছিল সকল ফুটবল খেলোয়াড়কে ফুটবল খেলার বিশেষ জুতা পরতে হবে। কিন্তু ভারতের কিছু খেলোয়াড় এই নিয়ম মানতে রাজী ছিলনা ফলে তারা মূলপর্বে অংশ নেয়া থেকে বঞ্চিত হয়। এরপর দলটি আর কখনই বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি।

১৯৫৬ সালের অলিম্পিকে ভারত চতুর্থ অবস্থান লাভ করে এবং ১৯৬২ সালের এশিয়ান গেমসে তারা স্বর্ণ পদক জিতে নেয়। তারা পরবর্তী দুই এশিয়ান গেমস এশিয়ান গেমসের সেমি-ফাইনালে উন্নীত হয়েছিল। এই যুগ ভারতের ফুটবলের স্বর্ণযুগ হিসেবে খ্যাত।

ভারতের সর্বশেষ সাফল্য হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ জেতা, ২০০২ সালে ইংরেজ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এর অধীনে ভিয়েতনামে অনুষ্ঠিত এলজি কাপ জয়, এবং ২০০৭ সালে ববি হাফটনের অধীনে নেহেরু কাপ জেতা।

বর্তমানে ভারত দলের কোচের দায়িত্বে আছেন ববি হাফটন যিনি ২০০৬ সালের জুনে নিয়োগ পেয়েছিলেন। ইনি ৩০ বছর ধরে এ পেশায় নিয়োজিত আছেন এবং আফ্রিকা, এশিয়া, মধ্য প্রাচ্য, উত্তর আমেরিকাইউরোপে যথেষ্ঠ সফল ছিলেন।

ভারতের জার্সির নির্মাতা হচ্ছে নাইকি।

পরিচ্ছেদসমূহ

ফিফা বিশ্বকাপ রেকর্ড [সম্পাদনা]

  • ১৯৫০ - মূল-পর্বে খেলার জন্য যোগ্য নির্বাচিত, কিন্তু প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার


এশিয়ান কাপ রেকর্ড [সম্পাদনা]

  • ১৯৬৪ - রানার্স-আপ

সাউথ এশিয়ান ফেডারেশন কাপ রেকর্ড [সম্পাদনা]

  • ১৯৯৩ - বিজয়ী
  • ১৯৯৫ - রানার্স-আপ
  • ১৯৯৭ - বিজয়ী
  • ১৯৯৯ - বিজয়ী
  • ২০০৫ - বিজয়ী

এএফসি চ্যালেঞ্জ কাপ রেকর্ড [সম্পাদনা]

  • ২০০৬ - কোয়ার্টার ফাইনাল

নেহরু কাপ রেকর্ড [সম্পাদনা]

  • ২০০৭ - বিজয়ী

বর্তমান দল (আগস্ট ২০০৭) [সম্পাদনা]

নং অবস্থান খেলোয়াড় জন্ম/বয়স উপস্থিতি ক্লাব
GK সন্দীপ নন্দী মে ২০, ১৯৮৩ ভারত মহেন্দ্র ইউনাইটেড
GK সুব্রত পাল ভারত ইস্ট বেঙ্গল
GK সুভাশিষ রায় চৌধুরী ভারত মহেন্দ্র ইউনাইটেড
DF মহেশ গাউলি ভারত ডেম্পো স্পোর্টস ক্লাব
DF সামির নাইক ভারত ডেম্পো স্পোর্টস ক্লাব
DF এনএস মঞ্জু ভারত মোহন বাগান এথলেটিক ক্লাব
DF ইরুংবাম সুরকুমার সিং ভারত ইস্ট বেঙ্গল
DF সৈয়দ রহিম নবী ভারত ইস্ট বেঙ্গল
DF হাবিবুর রহমান মন্ডল ভারত মোহন বাগান
DF দেবব্রত রায় ভারত ইস্ট বেঙ্গল
DF দীপক কুমার মন্ডল ভারত মোহন বাগান
MF ক্লাইম্যাক্স লরেন্স ভারত ডেম্পো স্পোর্টস ক্লাব
MF ক্লিফোর্ড মিরান্ডা ভারত ডেম্পো স্পোর্টস ক্লাব
MF পি রেনেদি সিং ভারত জেসিটি মিলস
MF স্টিভেন ডায়াস ভারত মহেন্দ্র ইউনাইটেড
MF কৃষ্ণন নায়ার অজয়ন ভারত মহেন্দ্র ইউনাইটেড
MF এনপি প্রদীপ ভারত মহেন্দ্র ইউনাইটেড
MF মেহরাজ দিন ওয়াদু ভারত ইস্ট বেঙ্গল
MF বুঙ্গো থকচম সিং ভারত দলহীন
DF গৌরমঙ্ঘি মৈরাংদেম সিং ভারত চার্চিল ব্রাদার্স
FW বাইচুঙ ভুটিয়া ভারত মোহন বাগান
FW সুনিল ছাত্রি ভারত জেসিটি মিলস
FW মনজিত সিং ভারত মহেন্দ্র ইউনাইটেড
FW অনাথ অনুপুরু ভারত মহেন্দ্র ইউনাইটেড
FW অভিষেক যাদব ভারত মুম্বাই এফসি
FW অ্যান্থনি পেরেইরা ভারত ডেম্পো স্পোর্টস ক্লাব
FW তারিফ আহমেদ ভারত মোহন বাগান


তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]

টেমপ্লেট:Football in India