বাইচুং ভুটিয়া
| বাইচুং ভুটিয়া | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ডিসেম্বর ১৫, ১৯৭৬ | ||
| জন্ম স্থান | টিনকিটাম, সিকিম, ভারত | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫’–৮”) | ||
| মাঠে অবস্থান | ফরোয়ার্ড | ||
| ক্লাবের তথ্য | |||
| বর্তমান ক্লাব | ইস্টবেঙ্গল | ||
| জার্সি নম্বর | ১৫ | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি (গোল)† |
|
| ১৯৯৩-১৯৯৫ ১৯৯৫-১৯৯৭ ১৯৯৭-১৯৯৯ ১৯৯৯-২০০২ ২০০২-২০০৩ ২০০৩-২০০৬ ২০০৬ ২০০৬-২০০৯ 2009-বর্তমান |
ইস্টবেঙ্গল JCT Mills ইস্টবেঙ্গল Bury Mohun Bagan ইস্টবেঙ্গল →Perak (loan), Mohun Bagan ইস্টবেঙ্গল |
? (?) ? (?) ? (?) 37 (3) ? (?) ? (?) ? (?) ? (?) |
|
| জাতীয় দল‡ | |||
| ১৯৯৭– | ভারত | 55 (21) | |
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং তারিখ অনুযায়ী সঠিক 8 July2006। |
|||
বাইচুং ভুটিয়া (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৭৬) একজন ভারতীয় ফুটবল খেলোয়াড় । বর্তমানে তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলছেন ।
প্রথম জীবন [সম্পাদনা]
বাইচুং ভুটিয়ার জন্ম হয় ভারতের সিকিম রাজ্যের টিনকিটামে । তাঁর পড়াশোনা আরম্ভ হয় পূর্ব সিকিমের পাকিয়ঙের (Pakyoung) সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ে । তিনি এরপর স্পোর্টস অথরিট অফ ইন্ডিয়ার স্কলারশিপ পান এবং গ্যাংটকের তাসি নামগ্যাল (Tashi Namgyal) অ্যাকাডেমিতে ভর্তি হন । তিনি সিকিমে অনেকগুলি বিদ্যালয় এবং স্থানীয় ক্লাবের হয়ে খেলেন । ১৯৯২ সালের সুব্রত কাপে তাঁর খেলা তাঁকে বড় ক্রীড়া প্রতিষ্ঠানগুলির নজরে আনে ।
১৯৯৩ সালে ষোলো বছর বয়েসে তিনি বিদ্যালয় ত্যাগ করেন এবং পেশাদারী ভাবে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন । ১৯৯৫ সালে তিনি ফাগোয়ারার জেসিটি মিলসে যোগ দেন । এই ক্লাবটি সে বছর জাতীয় ফুটবল লিগ জেতে । বাইচুং সেই বছরে জাতীয় লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং নেহরু কাপে খেলার জন্য নির্বাচিত হন । তিনি '১৯৯৬ ইন্ডিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার' নির্বাচিত হন । এবং তার পর থেকে আরো বহু পুরস্কার তিনি জয় করেছেন । 2002 LG CUP 2005 SAFF CUP 2007 ONGC CUP 2008 AFC CHALLENGER CUP
ব্যক্তিগত জীবন [সম্পাদনা]
বাইচুং ২০০৪ সালের ২৭ ডিসেম্বর তাঁর দীর্ঘদিনের বান্ধবী মাধুরী টিপনিসকে বিয়ে করেন ।
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |