ব্রিটিশ মিউজিয়াম
ব্রিটিশ মিউজিয়াম যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মানুষের ইতিহাস এবং সাংস্কৃতির একটি জাদুঘর, যা বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর মধ্যে অন্যতম একটি জাদুঘর। বিশ্বের সব অঞ্চলের মানুষের সাংস্কৃতির শুরু থেকে বর্তমান পর্যন্ত, প্রায় ১৩ মিলিয়ন নিদর্শন এই জাদুঘরে সংরক্ষিত আছে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] ইতিহাস
ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় ১৭৫৩ সালে।[১]পদার্থবিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগৃহীত জিনিষপত্রের উপর ভিত্তি করেই এই জাদুঘরটি শুরুতে গড়ে উঠে।[২] ব্লুমসবারি, মন্টাগু হাউজে স্থাপিত জাদুঘরটি জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ১৭৫৯ সালের ১৫ জানুয়ারি।
স্যার হ্যান্স ৭১ হাজারের বেশি বস্তু সামগ্রী সংগ্রহ করে জাদুঘরটিতে প্রদান করেছিলেন।[৩] এদের মধ্যে ৪০ হাজারের বেশি ছিল পুস্তক, ৭ হাজার পান্ডুলিপি, ৩৩৭ প্রজাতির উদ্ভিদ দেহাবশেষসহ মিশর, গ্রীস, রোম, ভারত ও আমেরিকা থেকে সংগৃহীত বস্তু ও প্রত্ন সামগ্রী।[৪]
[সম্পাদনা] স্থাপনাসমূহ
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Dunton, Larkin (1896). The World and Its People. প্রকাশক: Silver, Burdett. p. 38.
- ↑ Creating a Great Museum: Early Collectors and The British Museum. প্রকাশক: Fathom.com. http://www.fathom.com/course/21701728/session1.html। সংগৃহীত হয়েছে: 4 July 2010.
- ↑ General history. প্রকাশক: British Museum. 14 June 2010. http://www.britishmuseum.org/the_museum/history/general_history.aspx। সংগৃহীত হয়েছে: 4 July 2010.
- ↑ Gavin R de Beer, Sir Hans Sloane and the British Museum (London, 1953).
[সম্পাদনা] আরও পড়ুন
- Anderson, Robert (2005). The Great Court and The British Museum. London: The British Museum Press
- Caygill, Marjorie (2006). The British Museum: 250 Years. London: The British Museum Press