কোকিল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| কোকিল | |
|---|---|
| হলুদ চঞ্চু কোকিল (Coccyzus americanus) | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Cuculiformes |
| পরিবার: | Cuculidae ভিগরস, ১৮২৫ |
| Genera | |
|
Around 26, see text. |
|
কোকিল কুকুলিডে (Cuculidae) গোত্রের অন্তর্গত গানের পাখি। পৃথিবীব্যাপী কোকিলের প্রায় ১৩০ টি প্রজাতি আছে, এর মধ্যে বাংলাদেশে ২০ ধরণের কোকিল দেখতে পাওয়া যায়।[১] কোকিল লম্বা সরু গঠনবিশিষ্ট, এর সামান্য বাঁকানো ঠোঁট, লম্বা লেজ এবং দীর্ঘ চোখা ডানা রয়েছে। উভয় পায়েই সামনে ও পেছনের দিকে দুটি পায়ের পাতা বিদ্যমান। কোকিল বাংলার একটি সুপরিচিত পাখি। এর চমৎকার গান বসন্তকালকে মুখরিত করে রাখে। এরা পরের বাসায় ডিম পেড়ে চলে যায়, তাই এদের পরভৃত বলা হয়। বাংলা ভাষায় কোকিল নিয়ে বেশ কিছু বাগধারা চালু আছে, যেমন কোকিলকন্ঠী মানে হল মধুর গানের গলা বিশিষ্ট, আবার বসন্তের কোকিল মানে হল সুসময়ের বন্ধু।
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
এই নিবন্ধ সম্পর্কে উইকিসোর্সে মৌলিক রচনা রয়েছে:
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Cuculidae |
- Cuckoo sounds from the Neotropics on xeno-canto.org
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |