হারিকেন স্যান্ডি
| ক্যাটিগারি ২ সাইক্লোন hurricane (এসএসএইচএস) | |
|---|---|
| গঠনের তারিখ | ২২ অক্টোবর, ২০১২ |
| অপসারণের তারিখ | ৩১ অক্টোবর, ২০১২ |
| বাতাসের গতিবেগ | ১-মিনিটের প্রবক্তা: 110 mph (175 কিমি/ঘন্টা) |
| সর্বনিম্ন বায়ুচাপ | 940 mbar (hPa); 27.76 inHg |
| প্রাণহানি | সর্বমোট ১২৭জন, নিখোঁজ ২১জন |
| ক্ষয়ক্ষতি | $25 বিলিয়ন (2012 USD) |
| ক্ষতিগ্রস্ত এলাকা | গ্রেটার এন্টিলেজ, বাহামা, উত্তর আমেরিকার অধিকাংশ দেশ (বিশেষ করে মধ্য-আটলান্টিক দেশ), বারমুদা) |
| ২০১২ আটলান্টিক হারিকেন মৌসুম এর অংশ | |
হারিকেন স্যান্ডি (ইংরেজি: Hurricane Sandy) হচ্ছে প্রলয়ঙ্করী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় যা আটলান্টিক মহাসাগর থেকে ২০১২ সালের অক্টোবরের শেষ দিকে সৃষ্ট হয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যেই জ্যামাইকা, বাহামা, হাইতি, যুক্তরাষ্ট্র, কানাডা প্রমূখ দেশসমূহে ব্যাপক ক্ষয়ক্ষতি, জলোচ্ছাস, ব্যাপক বৃষ্টিপাত, নিম্নাঞ্চল তলিয়ে গেছে, বিদ্যুতের খুঁটি ওপড়ে গেছে। প্রাণহানি ঘটেছে ১২৭জন লোকের। আর্থিক মানদণ্ডে ক্ষতিগ্রস্ত দেশসমূহের প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। আঠারোতম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড, আঠারোতম নামকরণকৃত ঝড় এবং ২০১২ সালে আটলান্টিকে উদ্ভূত হারিকেন মৌসুমের দশম ঘূর্ণিঝড় হিসেবে হারিকেন স্যান্ডির অবস্থান। বৃহত্তম এ হারিকেনটির কেন্দ্রবিন্দু থেকে বাতাসের বিস্তৃতি প্রায় ১,১০০ মাইল (১,৮০০ কি.মি.)।[১][২]
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
২২ অক্টোবর ক্যারিবিয় সাগরের পশ্চিমে মৌসুমী ঝড় হিসেবে হারিকেন স্যান্ডির সৃষ্টি হয়। পরবর্তী মৌসুমী বায়ুর প্রভাবে এটি খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং ছয় ঘন্টার ব্যবধানে মৌসুমী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। গ্রেটার এন্টিলেজের উত্তর দিক দিয়ে এটি ধীরে ধীরে অগ্রসর হয় ও কার্যত স্থির ছিল।
জ্যামাইকায় আঘাত হানার পূর্বে ২৪ অক্টোবর স্যান্ডি তার রূপ পরিবর্তন করে হারিকেনের আকার ধারণ করে। উত্তরদিকে অগ্রসর হবার পথে স্যান্ডি পুণরায় নদীতে প্রবেশ করে ও ২৫ অক্টোবর ভোরে কিউবায় দ্বিতীয়বারের মতো প্রবেশ করে। তখন এটি ক্যাটাগরী ২ হারিকেনে রূপান্তরিত হয়। ঐদিনই সন্ধ্যার দিকে এটি দূর্বল হয়ে পড়ে ও ক্যাটাগরী ১ শক্তিমানের হয়। ২৬ অক্টোবরের প্রথম প্রহরে উত্তর অভিমূখে রওয়ানা দিয়ে বাহামায় আছড়ে পড়ে।[৩] কার্যত ২৭ অক্টোবর ভোরে এটি দূর্বল হয়ে মৌসুমী ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিন্তু সকালের পর স্যান্ডি পুণরায় শক্তিশালীরূপে ক্যাটাগরী ১ হারিকেনে আসীন হয়। ইডিটি সময় অনুযায়ী ২৯ অক্টোবর সকাল ঠিক আটটার পূর্বে স্যান্ডি উত্তর ও উত্তর-পশ্চিমের অভিমূখী হয় এবং পূর্বে ধারণাকৃত মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানে। ঐদিনই সন্ধ্যায় স্যান্ডিকে মৌসুমী ঘূর্ণিঝড়ের মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করা হয় যদিও এটি তখনো ক্যাটাগরী ১ মাত্রার শক্তিশালী ছিল।[৪] ২৯ অক্টোবর রাত আটটায় নিউ জার্সির আটলান্টিক সিটির দক্ষিণ-পশ্চিম দিকে ঘন্টায় ৫ মাইল (৮ কি.মি.) বেগে অগ্রসর হয়ে চূড়ান্ত আঘাত হানে।[৫]
ক্ষয়-ক্ষতি [সম্পাদনা]
হারিকেন স্যান্ডির প্রভাবে কমপক্ষে ১২২ ব্যক্তির নিহত হবার খবর নিশ্চিত করা হয়েছে। বাহামা, ক্যারিবিয় অঞ্চল, কানাডা, যুক্তরাষ্ট্রে এ প্রাণহানি ঘটে।[৬][৭][৮][৯]
| দেশ | নিহত | নিখোঁজ | ক্ষতির পরিমাণ (মার্কিন ডলারে) | সূত্র |
|---|---|---|---|---|
| ৫৪ | ২০ | অজানা | [৬] | |
| ৫১ | ১ | $২০ বিলিয়ন(আনুমানিক) | [৭][৮][১০] | |
| ১১ | ০ | $৮০ মিলিয়ন | [৮][১১] | |
| ২ | ০ | অজানা | [৮] | |
| ২ | ০ | অজানা | [৮] | |
| ১ | ০ | অজানা | [৯] | |
| ১ | ০ | $১৬.৫ মিলিয়ন | [৮] | |
| সর্বমোট | ১২২ | ২১ | $২০ বিলিয়ন(আনুমানিক) |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Sandy Brings Hurricane-Force Gusts After New Jersey Landfall"। Washington Post। http://washposngt.bloomberg.com/Story?docId=1376-MCMWP11A1I4H01-2DUORIV7RUREVIT7O7L4UFGTVF। সংগৃহীত 30 October 2012।
- ↑ "Sandy Becomes Largest Atlantic Storm on Path to Northeast"। San Francisco Chronicle। http://www.sfgate.com/business/bloomberg/article/Sandy-Becomes-Largest-Atlantic-Storm-on-Path-to-3990898.php। সংগৃহীত 30 October 2012।
- ↑ "Hurricane Sandy storms through Bahamas, Central Florida on alert"। Central Florida News 13। http://www.cfnews13.com/content/news/cfnews13/news/article.html/content/news/articles/cfn/2012/10/25/hurricane_sandy_movi.html?cmpid=twitter। সংগৃহীত 26 October 2012।
- ↑ "Post-Tropical Cyclone SANDY Update Statement"। National Hurricane Center। http://www.nhc.noaa.gov/text/refresh/MIATCUAT3+shtml/292256.shtml। সংগৃহীত 29 October 2012।
- ↑ "NOAA NHC Update"। National Hurricane Center। 2012-10-29। http://www.nhc.noaa.gov/archive/2012/al18/al182012.update.10300002.shtml। সংগৃহীত 2012-10-30।
- ↑ ৬.০ ৬.১ Jonathan Watts (October 30, 2012)। "Hurricane Sandy: Haiti in emergency aid plea as disaster piles upon disaster"। The Guardian। http://www.guardian.co.uk/world/2012/oct/30/hurricane-sandy-haiti-emergency-aid। সংগৃহীত October 31, 2012।
- ↑ ৭.০ ৭.১ "Sandy leaves many digging out, others drying out"। RNN Staff। October 30, 2012। http://www.fox19.com/story/19949363/sandy-causes-hospital-evacuations-raging-fires-in-ny। সংগৃহীত October 30, 2012।
- ↑ ৮.০ ৮.১ ৮.২ ৮.৩ ৮.৪ ৮.৫ "A look at Caribbean deaths and damage from Hurricane Sandy"। The Washington Post। Associated Press। October 30, 2012। http://www.washingtonpost.com/world/the_americas/a-look-at-caribbean-deaths-and-damage-from-hurricane-sandy/2012/10/30/4d63fa52-22f1-11e2-92f8-7f9c4daf276a_story.html। সংগৃহীত October 31, 2012।
- ↑ ৯.০ ৯.১ "Flying debris kills woman amid Toronto storm"। http://www.cbc.ca/news/canada/toronto/story/2012/10/29/toronto-sandy-hurricane.html। সংগৃহীত 29 October 2012।
- ↑ "DISARRAY, MILLIONS WITHOUT POWER IN SANDY'S WAKE"। Associated Press। October 30, 2012। http://bigstory.ap.org/article/sandy-leaves-death-damp-and-darkness-wake-2। সংগৃহীত October 30, 2012।
- ↑ (স্পেনীয়) "'Sandy' deja daños por 2 mil 121 millones de pesos en Cuba"। Notimex। El Universal। October 30, 2012। http://www.webcitation.org/6BoY1xtXP। সংগৃহীত October 30, 2012।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Hurricane Sandy (2012) |
| উইকিসংবাদে নিম্নের বিষয় সংক্রান্ত খবর আছে: Category:Hurricane Sandy (2012) |
- Archived information on Hurricane Sandy from the National Hurricane Center
- Satellite imagery and data of Hurricane Sandy from NASA
- Airport closures and status in the Northeastern United States from the FAA
- Hurricane Sandy preparation and response updates from FEMA
- Google Crisis Map for Hurricane Sandy
- CrisisWiki: 2012 Hurricane Sandy
- Hurricane information and live coverage from The Weather Channel from Weather Underground
- 7 Great Places Online To Track Hurricane Sandy - Forbes
- Superstorm Sandy at The Weather Channel
টেমপ্লেট:2012 Atlantic hurricane season buttons টেমপ্লেট:Hurricane Sandy series