বেঙ্গল টাইগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রয়েল বেঙ্গল টাইগার থেকে ঘুরে এসেছে)
বেঙ্গল টাইগার
ইংরেজি: Bengal Tiger
হিন্দি: बंगाल बाघ
চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার
সংরক্ষণ অবস্থা
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: Carnivora
পরিবার: Felidae
গণ: Panthera
প্রজাতি: P. tigris
উপপ্রজাতি: P. t. tigris
Trinomial name
Panthera tigris tigris
(Linnaeus, 1758)

বেঙ্গল টাইগার বা রয়েল বেঙ্গল টাইগার (Panthera tigris tigris বা Panthera tigris bengalensis),[২] বাঘের একটি উপপ্রজাতি। বেঙ্গল টাইগার সাধারণত দেখা যায় ভারতবাংলাদেশে। এছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। বাঘের উপপ্রজাতিগুলির মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। ভারত সরকারের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের হিসেব অনুসারে ভারতে বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা ১,৪১১।[৩][৪][৫]

প্রথাগতভাবে মনে করা হয়, সাইবেরীয় বাঘের পর বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি।[৬] বেঙ্গল টাইগার উপপ্রজাতি P. tigris tigris বাংলাদেশের জাতীয় পশু। অন্যদিকে প্রজাতি স্তরের Panthera tigris ভারতের জাতীয় পশু[৭]

সূচিপত্র

[সম্পাদনা] রয়্যাল বেঙ্গল টাইগার

ভারতবাংলাদেশের সুন্দরবন এলাকায় যে সুদর্শন বাঘ দেখা যায় তা পৃখিবীব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) নামে পরিচিত। কয়েক দশক আগেও (পরিপ্রেক্ষিত ২০১০), বাংলাদেশের প্রায় সব অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ছিলো। পঞ্চাশের দশকেও বর্তমান মধুপুর এবং ঢাকার গাজীপুর এলাকায় এই বাঘ দেখা যেতো; মধুপুরে সর্বশেষ দেখা গেছে ১৯৬২ এবং গাজীপুরে ১৯৬৬ খ্রিষ্টাব্দে। বর্তমানে সারা পৃথিবীতে ৩০০০-এর মতো আছে, তন্মধ্যে অর্ধেকেরও বেশি ভারতীয় উপমহাদেশে। এই সংখ্যা হিসাব করা হয় বাঘের জীবিত দুটি উপপ্রজাতি বা সাবস্পিসীজের সংখ্যাসহ। ২০০৪ সালের বাঘ শুমারী অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪৫০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা এর সংখ্যা ২০০-২৫০টির মতো। বাংলাদেশ ছাড়াও এদের বিচরণ রয়েছে ভারতের সুন্দরবন অংশে, নেপালভুটানে[৮]

[সম্পাদনা] জীববিজ্ঞান

দৈহিক বৈশিষ্ট্য

এর গায়ের রঙ হলুদ থেকে হালকা কমলা রঙের হয়, এবং ডোরার রঙ হয় গাঢ় ক্ষয়েরি থেকে কালো; পেটটি হচ্ছে সাদা, এবং লেজ কালো কালো আংটিযুক্ত সাদা। একটি বদলানো বাঘের জাতের (সাদা বাঘ) রয়েছে সাদা রঙের শরীরের উপর গাঢ় ক্ষয়েরি কিংবা উজ্জল গাঢ় রঙের ডোরা, এবং কিছু কিছু শুধুই সাদা। কালো বাঘের রয়েছে কমলা, হলুদ কিংবা সাদা রঙের ডোরা। স্মাগলারদের কাছ থেকে উদ্ধারিত হয় যে একটি কালো বাঘের ত্বকের মাপ হচ্ছে ২৫৯ সেঃমিঃ, এটি নিউ দিল্লীর National Museum of Natural History তে প্রদর্শন করা হয়। ডোরাবিহীন কালো বাঘ রিপোর্ট করা হয়েছে কিন্তু কোনো প্রমান এখনও পাওয়া যায়নি।[৭]

লেজসহ একটি নর বাঘের দৈর্ঘ্য ২১০-৩১০ সেঃমিঃ, যেখানে মাদিদের দৈর্ঘ্য ২৪০-২৬৫ সেঃমিঃ।[৮] লেজের পরিমাপ হচ্ছে ৮৫-১১০ সেঃমিঃ, এবং ঘাড়ের উচ্চতা হচ্ছে ৯০-১১০ সেঃমিঃ।[৯] পুরুষদের গড় ওজন হচ্ছে ২২১.২ কেজি এবং মহিলাদের হচ্ছে ১৩৯.৭ কেজি।[১০]

উত্তর ভারতের পুরুষ বাঘেরা সাইজে সাইবেরিয়ান বাঘের (Siberian tigers) মতোই, যার মাথার সর্ব্বেচ্চ দের্ঘ্য ৩৩২-৩৭৬ মিঃমিঃ।[১১] উত্তর ভারত ও নেপালে পুরুষদের গড় ওজন ২৩৫ কেজি আর মহিলাদের ১৪০ কেজি।[১১] বর্তমানে বিভিন্ন বাঘ জাতির ওজনের উপর পরীক্ষা করে দেখা যাচ্ছে যে গড়ে বেঙ্গল টাইগারেরা সাইবেরিয়ান বাঘের চেয়ে বড়।[১০]

একটি বেঙ্গল টাইগারের গর্জন ৩ কিলোমিটার পর্যন্ত দুরে শোনা যায়।[১৩]

[সম্পাদনা] বিলুপ্তপ্রায়

ভারত এর পতাকা ভারতের জাতীয় প্রতীকসমূহ[৯]
পতাকা তিরঙ্গা
প্রতীক অশোক স্তম্ভ
সংগীত জনগণমন-অধিনায়ক জয় হে
স্তোত্র বন্দে মাতরম্‌
পশু বাংলার বাঘ
ঐতিহ্যবাহী পশু ভারতীয় হাতি
পাখি ভারতীয় ময়ূর
জলচর প্রাণী গাঙ্গেয় ডলফিন
ফুল পদ্ম
গাছ বট
ফল আম
খেলা ফিল্ড হকি
সন শকাব্দ
নদী গঙ্গা[১০]

বাংলাদেশে সুন্দরবনই রয়েল বেঙ্গল টাইগারের শেষ আশ্রয়স্থল। মানুষের আগ্রাসনে গোলপাতার ঝোঁপ আর গাছ যেভাবে কমে যাচ্ছে, তাতে বাঘের বিচরণ বাধাগ্রস্থ হচ্ছে।[৮] খাদ্যঘাটতি দেখা দিচ্ছে জঙ্গলের ভিতরে। এভাবে ক্রমে রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্তির হুমকিতে অবস্থান করছে।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Ahmad Khan, J., Mallon, D.P. & Chundawat, R.J. (2008). Panthera tigris tigris. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 23 March 2009.
  2. Wildlife contraception - By Cheryl S. Asa, Ingrid J. Porton
  3. http://www.indiawildliferesorts.com/royal_bengal_tiger.html
  4. Wade, Matt (February 15, 2008), "Threat to a national symbol as India's wild tigers vanish", The Age (Melbourne): 9
  5. Most numerous tiger pushed out of its home। প্রকাশক: World Wide Fund for Naturehttp://www.panda.org/about_wwf/what_we_do/species/about_species/species_factsheets/tigers/bengal_tiger/index.cfm। সংগৃহীত হয়েছে: 2007-04-30 
  6. Amur Leopard and Tiger Alliance (ALTA)
  7. National Animal- Panthera tigris Govt. of India website.
  8. ৮.০ ৮.১ আবেদ খান (২৬ জুলাই ২০১০)। "সুন্দরবন ও বাঘ রক্ষা" (বাংলা ভাষায়) (প্রিন্ট)। দৈনিক কালের কণ্ঠ (ঢাকা): পৃ. ১৬। 
  9. National Symbols of India। প্রকাশক: High Commission of India, Londonhttp://www.hcilondon.net/india-overview/land-people/national-symbols.html। সংগৃহীত হয়েছে: 2007-09-03 
  10. জাতীয় নদী গঙ্গা

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikispecies-logo.svg
Panthera tigris tigris
সম্পর্কে উইকিপ্রজাতি তে আরো বিস্তারিত তথ্য আছে।



নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ