গঙ্গোত্রী
| গঙ্গোত্রী | |
|---|---|
| — শহর — | |
| গঙ্গোত্রী | |
|
|
|
| স্থানাঙ্ক: 30°59′N 78°56′E / 30.98°N 78.93°Eস্থানাঙ্ক: 30°59′N 78°56′E / 30.98°N 78.93°E | |
| দেশ | ভারত |
| রাজ্য | উত্তরাখণ্ড |
| জেলা | উত্তরকাশী জেলা |
| উচ্চতা | ৩,৪১৫ |
| জনসংখ্যা (2001) | |
| • মোট | ৬০৬ |
| ভাষা | |
| • সরকারি | হিন্দি |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
গঙ্গোত্রী (হিন্দি: गंगोत्री) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি শহর ও নগর পঞ্চায়েত। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি হিন্দু তীর্থ শহর। গঙ্গোত্রী হিমাদ্রি হিমালয় পর্বতশ্রেণীতে ৩,১০০ মিটার উচ্চতায় অবস্থিত।
পরিচ্ছেদসমূহ |
ভূগোল [সম্পাদনা]
গঙ্গোত্রীর অবস্থান হল 30°59′N 78°56′E / 30.98°N 78.93°E।[১]
গঙ্গোত্রী মন্দির [সম্পাদনা]
গঙ্গোত্রী গঙ্গা নদীর উৎসস্থল। তাই এখানে দেবী গঙ্গার একটি মন্দির আছে। গঙ্গোত্রী ছোট চার ধাম তীর্থ-চতুষ্টয়ের একটি। এখানে গঙ্গা নদীর নাম ভাগীরথী নদী। গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে প্রবাহিত। তারপর অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। গঙ্গোত্রীর নিকট গোমুখে গঙ্গার উৎস। এটি গঙ্গোত্রী শহর থেকে ১৯ কিলোমিটার দূরে গঙ্গোত্রী হিমবাহের উপর অবস্থিত।
পৌরাণিক সূত্র [সম্পাদনা]
হিন্দু পুরাণ অনুসারে, রাজা ভগীরথের পূর্বপুরুষের পাপস্খালনের জন্য দেবী গঙ্গা এইখানে নদীরূপে অবতীর্ণ হন। তাঁর অবতরণের আগে ভগীরথ এখানে অনেকদিন তপস্যা করেছিলেন।
আরও দেখুন [সম্পাদনা]
| ছোট চার ধাম | |
|---|---|
| কেদারনাথ | বদ্রীনাথ |
| গঙ্গোত্রী | যমুনোত্রী |
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: গঙ্গোত্রী |
টেমপ্লেট:Uttarkashi district টেমপ্লেট:Hindu temples in Uttarakhand