চর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চর বা চড়া[১] হলো সাগর, মহাসাগর, হ্রদ অথবা নদী দ্বারা বেষ্টিত স্থলভাগ। সাধারণত নদীর আপন গতিশীলতায় অথবা মোহনায় পলি জমাট বাঁধতে বাঁধতে যে স্থলভাগ গড়ে উঠে, তাকে চর বলে আখ্যায়িত করা হয়।[২]

বাঁকের চর (point-bars) বা পার্শ্বীয় চর এবং মধ্যচরাসহ (medial or braid bars) সকল ধরণের চরই সাধারণভাবে 'চর' বলে অভিহিত হয়।[২]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

চরের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য হলো এর সৈকতভাগ বিপুল পলিমাটির কাদাবেষ্টিত থাকে, দ্বীপের মতো বালু বা পাথরের সৈকত থাকে না। আর চরের চারপাশ সাধারণত মিঠাপানিবেষ্টিত থাকে[তথ্যসূত্র প্রয়োজন], যেখানে দ্বীপের চারপাশ সাধারণত লোনাপানিবেষ্টিত থাকে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ডক্টর মুহম্মদ এনামুল হক, শিবপ্রসন্ন লাহিড়ী, স্বরোচিষ সরকার, ed. "চ" (in বাংলা) (প্রিন্ট). বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান (জানুয়ারি ২০০২ খ্রিস্টাব্দ ed.). ঢাকা: বাংলা একাডেমী. পৃ: ১২২৪. আইএসবিএন 984-07-4222-1.
  2. ২.০ ২.১ সিফাতুল কাদের চৌধুরী; মাসুদ হাসান চৌধুরী. "চর" (in বাংলা ও ইংরেজি) (সিডি). বাংলাপিডিয়া. বাংলাপিডিয়া (২০০৮ ed.). ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি.