আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
-
"একুশে ফেব্রুয়ারি" এখানে পুনর্নির্দেশ করে। অন্য ব্যবহার-এর জন্য দেখুন একুশে ফেব্রুয়ারি (দ্ব্যর্থতা নিরসন).
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।
[সম্পাদনা] ইতিহাস
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ভাষা আন্দোলন
তৎকালীন সময়ে বাংলাভাষার অবস্থান নিয়ে পূর্ব-বাংলার মানুষের যে উন্মেষ ঘটেছিলো তারই ফলশ্রুতিতে ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু হয় ভাষা বিক্ষোভ। ১৯৪৮ সালে এ বিক্ষোভ ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এই বিক্ষোভ পূর্ণতা লাভ করে।[১]
১৯৫২ সালে (বাংলা ১৩৫৯ সালের ৮ ফাল্গুন) বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবীতে পাকিস্তান সরকারের জারিকৃত ১৪৪ ধারা অমান্য করে রাজপথে আন্দোলন শুরু করে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কার্ফু অমান্য করে রাজপথে নেমে আসার কারণে মিছিলে গুলি চালায় পুলিশ। এতে রফিক,সালাম,বরকত সহ শহীদ হন আরও অনেক ছাত্র।
এ ঘটনার পর ঢাকা মেডিকেলের কলেজ হোস্টেলের সামনে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুনরায় একজোট হয়। ঢাকা মেডিকেলের ছাত্ররাও একই সাথে যোগদান করে । এবং ঘটনায় বিক্ষোভ চড়িয়ে পড়ে সমস্ত ঢাকা শহর জুড়ে। [২]

