ইবন বতুতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইবন বতুতা
পূর্ণ নাম ইবন বতুতা
যুগ মধ্য যুগ
অঞ্চল আন্তর্জাতিক বুদ্ধিজীবী
চিন্তাধারা সুন্নি মালিকি

আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন বতুতা (আরবি: أبو عبد الله محمد ابن بطوطة) সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ, বিচারক এবং সুন্নি ইসলামের মালিকি মাযহাবে বিশ্বাসী একজন ধর্মতাত্ত্বিক। তাকে এই অর্থে যাযাবর বলা যায় যে কখনও স্থায়ী আবাস গড়েননি। সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছেণ। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। জীবনের শেষ ৩০ বছরে তিনি প্রায় ৭৩,০০০ মাইল (১১৭,০০০ কিমি) অঞ্চল পরিভ্রমণ করেছেন। তার দেখা এই অঞ্চলগুলোর মধ্যে সমগ্র মুসলিম বিশ্ব চলে এসেছিল। অর্থাৎ বর্তমান পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে পাকিস্তান, মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীন পর্যন্ত তিনি খ্রমণ করেছিলেন। তার কিছুকাল পূর্বে এহেন ভ্রমণ করে বিখ্যাত হয়েছিলেন মার্কো পোলো। কিন্তু তিনি মার্কো পোলোর চেয়েও বেশি পথ সফর করেছেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ইবন বতুতার ভ্রমণপথ

১৩২৫ সালের ১৪ ই জুন তারিখে ইবন বতুতার বয়স ছিল ২১ বছর ৪ মাস। এ সময় তিনি মক্কা নগরীতে গিয়ে হজ্জ্ব পালনের উদ্দেশ্যে জন্মভূমি ত্যাগ করেন। সে হিসেবে তার যাত্রার সূচনা হয় ১৩২৫ সালের ১৪ জুন মরক্কোর তানজিয়ার থেকে। এখান থেকে যাত্রা শুরু করে তিনি যে সমস্থ স্থানে গিয়েছেন তার একটি তালিকা এখানে প্রদান করা হল:

[সম্পাদনা] মরক্কো

[সম্পাদনা] আলজেরিয়া

  • তিলিমসান - তখন এখানকার সম্রাট ছিলেন জিয়ানিদ বংশের আবু তাশিফিন। ১৩১৮ থেকে ১৩৪৮ সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। বতুতা সেখানে পৌঁছান ১৩২৫ সালে। ৩ দিন এখানে ছিলেন।
  • মিলিয়ানা - এখানে এসে তিউনিসের সুলতান প্রেরিত রাষ্ট্রদূতদ্বয়ের সাথে মিলিত হন, ১০ দিন থেকে আবার যাত্রা শুরু করেন। শহর থেকে ৪ মাইল দূরের এক রদীর তীরে রাষ্ট্রদূতদ্বয়ের এতজন মারা গেলে অন্য কাফেলার সাথে রওয়ানা হন।
  • আলজিয়ার্স - তখন নাম ছিল আল-জাজির। শহরের বাইরে কয়েকদিন কাটান। অন্য এক কাফেলা তাদের সাথে যুক্ত হয়।
  • মিটিজা - আলজিয়ার্সের নিকটে একটি উর্বর সমভূমি।
  • ওক্‌স পর্বত - জুরজুরা পর্বত।
  • আন-‌নাবা - বোনা নামেও পরিচিত
  • কন্‌স্টানটাইন - বতুতা উল্লেখ করেছেন কুসানটিনা নামে।

[সম্পাদনা] তিউনিসিয়া

[সম্পাদনা] তথ্যসূত্র

  • ইবন বতুতার ভ্রমণ কাহিনী : মূল ইংরেজি রচনা - এইচ এ আর গিব; বাংলা অনুবাদ - খুররম হোসাইন; ক্যাবকো
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ