হিউ ম্যাসি
১৮৮২ সালের সংগৃহীত স্থিরচিত্রে হিউ ম্যাসি | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | হিউ হ্যামন ম্যাসি | |||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ১১ এপ্রিল ১৮৫৪ নিয়ার বেলফাস্ট (বর্তমানে - পোর্ট ফেইরি, ভিক্টোরিয়া), অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ১২ অক্টোবর ১৯৩৮ (বয়স ৮৪) পয়েন্ট পিপার, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | শীর্ষসারির ব্যাটসম্যান, অধিনায়ক | |||||||||||||||||||||||||||||||||||||||
| সম্পর্ক | রবার্ট জন জ্যাক অলরাইট ম্যাসি | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ২৮) | ৩১ ডিসেম্বর ১৮৮১ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ২৪ ফেব্রুয়ারি ১৮৮৫ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮৭৮ - ১৮৮৮ | নিউ সাউথ ওয়েলস | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ মার্চ ২০১৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
হিউ হ্যামন ম্যাসি (ইংরেজি: Hugh Massie; জন্ম: ১১ এপ্রিল, ১৮৫৪ - মৃত্যু: ১২ অক্টোবর, ১৯৩৮) নিয়ার বেলফাস্ট এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১] এছাড়াও তিনি জাতীয় দলের অধিনায়কত্ব করেন।
হিউ ম্যাসি ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের পক্ষাবলম্বন করেন। তার পুত্র রবার্ট জন জ্যাক অলরাইট ম্যাসি নিউ সাউথ ওয়েলসের অন্যতম ক্রিকেটার ছিলেন।[২]
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৮৮২ সালের অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে। পরবর্তীতে ফ্রেড স্পফোর্থের অবিস্মরণীয় বোলিং প্রদর্শনে খেলায় ফলাফল আসে।[৩] চার্লস ব্যানারম্যানের সাথে ব্যাটিং উদ্বোধনে নেমে মারকুটে ব্যাটসম্যান ম্যাসি মাত্র ৬০ বল খেলে ৪৭ মিনিটে ৫৫ রান তোলেন। এ রান সংগ্রহে তিনি নয়টি বাউন্ডারি মারেন।[৪] এরফলে তার দল নাটকীয়ভাবে মাত্র ৭ রানের ব্যবধানে জয় পেয়েছিল। ১৮৮৪-৮৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টেস্টে অধিনায়কত্ব করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hugh Massie"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Jack Massie"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Classic Ashes clashes - 1882, The Oval"। BBC। ২ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Kennington Oval on 28th, 29th August 1882 (3-day match)"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৮।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে হিউ ম্যাসি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে হিউ ম্যাসি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- "Mr H H Massie"। Cricket Magazine (reproduced by Association of Cricket Statisticians and Historians)। ২২ জুন ১৮৮২। ১০ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৮। (ইংরেজি)

| পূর্বসূরী টম হোরান |
অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক ১৮৮৪-৮৫ |
উত্তরসূরী জ্যাক ব্ল্যাকহাম |