উইলিয়াম কুপার
আনুমানিক ১৮৮৪ সালে উইলিয়াম কুপার | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | উইলিয়াম হেনরি কুপার | |||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ১১ সেপ্টেম্বর ১৮৪৯ মেইডস্টোন, কেন্ট, ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ৫ এপ্রিল ১৯৩৯ (বয়স ৮৯) মেলবোর্ন, ভিক্টোরিয়া,অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
| সম্পর্ক | পল শিহান (প্রপৌত্র) | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ২৫) | ৩১ ডিসেম্বর ১৮৮১ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ১২ ডিসেম্বর ১৮৮৪ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮৭৮-১৮৮৩ | ভিক্টোরিয়ান বুশর্যাঞ্জার্স | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ মে ২০১৭ | ||||||||||||||||||||||||||||||||||||||||
উইলিয়াম হেনরি কুপার (ইংরেজি: William Cooper; জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৮৪৯ - মৃত্যু: ৫ এপ্রিল, ১৯৩৯) কেন্টের মেইডস্টোন এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৮৮১ থেকে ১৮৮৪ মেয়াদকালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে দুই টেস্টে অংশগ্রহণ করেছেন। দলে মূলতঃ লেগ ব্রেক বোলার ছিলেন উইলিয়াম কুপার। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]কেন্টে জন্মগ্রহণকারী কুপারের শৈশবকাল ইংল্যান্ডেই অতিবাহিত হয়। যুবক অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। কিন্তু ২৭ বছরের পূর্ব পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করেননি। তার প্রপৌত্র পল শিহান অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ক্রিকেট খেলেছেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৮৮২ সালে মেলবোর্নে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত নিজস্ব অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়-উইকেট তুলে নেন কুপার।[১] ১৮৮৪ সালে বিলি মারডকের নেতৃত্বাধীন দলে ইংল্যান্ড সফরে যান।
অবসর
[সম্পাদনা]খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর ভিক্টোরীয় ক্রিকেটে রাজ্য দল নির্বাচকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভিক্টোরিয়া ক্রিকেট সংস্থায় সহ-সভাপতি মনোনীত হন।
৫ এপ্রিল, ১৯৩৯ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে ৯০ বছর বয়সে উইলিয়াম কুপারের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "1st Test: Australia v England at Melbourne, Dec 31, 1881 – Jan 4, 1882"। espncricinfo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে উইলিয়াম কুপার (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে উইলিয়াম কুপার (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)