বিষয়বস্তুতে চলুন

বোনর মিডলটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোনর মিডলটন
১৮৯৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে বোনর মিডলটন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জেমস বোনর মিডলটন
জন্ম(১৮৬৫-০৯-৩০)৩০ সেপ্টেম্বর ১৮৬৫
চেস্টার-লি-স্ট্রিট, কো ডারহাম, ইংল্যান্ড
মৃত্যু২৩ ডিসেম্বর ১৯১৩(1913-12-23) (বয়স ৪৮)
নিউল্যান্ডস, কেপ টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামবোনর
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেফট-আর্ম স্লো-মিডিয়াম
সম্পর্কপুত্র: টমাস মিডলটন
পুত্র: রেজিনাল্ড মিডলটন
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৭)
১৩ ফেব্রুয়ারি ১৮৯৬ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৮ নভেম্বর ১৯০২ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৬ ৩১
রানের সংখ্যা ৫২ ১৭৬
ব্যাটিং গড় ৭.৪২ ৬.০৬
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২২ ৩২
বল করেছে ১০৬৪ ৫৫৭১
উইকেট ২৪ ১৪০
বোলিং গড় ১৮.৪১ ১৮.০২
ইনিংসে ৫ উইকেট ২ ১০
ম্যাচে ১০ উইকেট ০ ৪
সেরা বোলিং ৫/৫১ ৭/৬৪
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৮ ডিসেম্বর ২০১৬

জেমস বোনর মিডলটন (ইংরেজি: Bonnor Middleton; জন্ম: ৩০ সেপ্টেম্বর, ১৮৬৫ - মৃত্যু: ২৩ ডিসেম্বর, ১৯১৩) চেস্টার-লি-স্ট্রিট এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিলেন। ১৮৯৬ থেকে ১৯০২ সময়কালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষে ছয় টেস্টে অংশগ্রহণ করেছেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ বামহাতি স্লো-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন বোনর মিডলটন।

হার্ড-হিটিং ব্যাটসম্যান হিসেবে সুনাম ছিল তার। এছাড়াও, বিখ্যাত অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটার জর্জ বোনরের সাথে তার ব্যাটিংয়ের সাদৃশ্যতা থাকায় তাকে ডাকনাম ‘বোনর’ হিসেবে আখ্যায়িত করা হতো।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৮৯০-৯১ মৌসুম থেকে ১৯০৩-০৪ মৌসুম পর্যন্ত ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন তিনি। তন্মধ্যে, ১৮৯৭-৯৮ মৌসুমে কারি কাপের চূড়ান্ত খেলায় ট্রান্সভালের বিপক্ষে নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যান ৭/৬৪ করেন। ঐ খেলায় তিনি ১২/১০০ পান। এরফলে ওয়েস্টার্ন প্রভিন্সের জয়লাভ সহজতর হয়।[১]

১৮৯৫-৯৬ মৌসুমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত ঐ টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ-উইকেট দখল করে সবিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন তিনি।[২] খেলায় তিনি ৯/১৩০ পান। তাস্বত্ত্বেও তার দল ২৮৮ রানের ব্যবধানে পরাজিত হয়। বামহাতে স্লো-মিডিয়াম বোলার হিসেবে বোলিং উদ্বোধনে নামতেন। ইংল্যান্ড সফরে লেগ স্পিনারদের প্রাধান্য দেয়ায় তার খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Western Province v Transvaal 1897-98
  2. ↑ "1st Test: South Africa v England at Port Elizabeth, Feb 13-14, 1896"। espncricinfo। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১১।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]