বিষয়বস্তুতে চলুন

সমাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাম থেকে ডানে: লাওসের সাভানাখেতে একটি পরিবার ; ফিজির কাছে একদল মাছ ; স্প্যানিশ জাতীয় ছুটির দিনে একটি সামরিক কুচকাওয়াজ ; ভারতের মহারাষ্ট্রে ক্রেতাদের ভিড় ।

সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায়, যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম-কানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে। মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়ম-কানুন তৈরি করে; এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে। মানুষ ছাড়াও ইতর প্রাণীর ক্ষেত্রে সমাজের অস্তিত্ব দেখা যায়, তবে সেখানে মানুষের মতো কাঠামোবদ্ধ সমাজের দৃষ্টান্ত নজরে আসে না। সমাজের দুটো গুরুত্বপূর্ণ উপাদান হলো:ট্যাবু বা নিষিদ্ধ আচার, ও টোট্যাম। সমাজের মধ্যে যেমন সদস্যদের মধ্যে থাকে পরস্পর সৌহার্দ্য, সহযোগিতা, মমত্ব ; তেমনি তৈরি হতে পারে ঘৃণা, লোভ, জিঘাংসা। তাই সমাজের মধ্যে শৃংখলা ধরে রাখার স্বার্থে বেশিরভাগ ক্ষেত্রেই অলিখিতভাবে তৈরি হয় কিছু নিয়ম, অধিকাংশ ক্ষেত্রেই যার লঙ্ঘন চরম অসম্মানজনক এবং সমাজের দৃষ্টিতে শাস্তিযোগ্য। তবে, নিঃসন্দেহে সুন্দর ও সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য সৌহার্দ্য, সহযোগিতা একান্ত দরকার।

ব্যুৎপত্তি এবং ব্যবহার

[সম্পাদনা]

সমাজ শব্দটি সাধারণত এমন এক বৃহৎ জনগোষ্ঠীকে বোঝায়, যারা এক বা একাধিক অনুরূপ দেশের মধ্যে একটি সুশৃঙ্খল সম্প্রদায় হিসেবে বসবাস করে। তবে এটি অন্য মানুষদের সঙ্গে সহাবস্থানকেও বোঝাতে পারে, যেমন: মধ্যযুগীয় সমাজে বসবাস করা।[১]

সমাজ তথা 'society' শব্দটি অন্তত ১৫১৩ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এটি দ্বাদশ শতাব্দীর ফরাসি শব্দ societe (আধুনিক ফরাসিতে société) থেকে এসেছে, যার অর্থ “সঙ্গ”।[২] ফরাসি শব্দটি এসেছে লাতিন শব্দ societas থেকে, যার অর্থ “সাহচর্য”, “জোট” বা “সংঘ”। Societas আবার উদ্ভূত হয়েছে লাতিন বিশেষ্য socius থেকে, যার অর্থ “কমরেড”, “বন্ধু” বা “মিত্র”।

সামাজিক তথা 'social' শব্দটি লাতিন socii (“মিত্র” বা “সহযোগী”) শব্দ থেকে এসেছে। শব্দটি বিশেষভাবে ইতালির মিত্র রাষ্ট্রগুলোর নামের সঙ্গে সম্পর্কিত। এই রাষ্ট্রগুলো রোমান প্রজাতন্ত্রের ঐতিহাসিক মিত্র ছিলো। তবে পরবর্তীতে তারা ৯১–৮৭ খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত 'সামাজিক যুদ্ধে' রোমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো।[৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Meaning of society in English"। Cambridge Dictionary। ২৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
  2. ↑ "Society"। Merriam-Webster Dictionary। ৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
  3. ↑ Salmon, E. T. (১৯৬২)। "The Cause of the Social War"। Phoenix। ১৬ (2): ১০৭–১১৯। ডিওআই:10.2307/1086945। আইএসএসএন 0031-8299। জেস্টোর 1086945।

বহিঃসংযোগ

[সম্পাদনা]