প্রস্থানত্রয়
| হিন্দু ধর্মগ্রন্থ |
|---|
| আনুষঙ্গিক ধর্মগ্রন্থ |
প্রস্থানত্রয় বা প্রস্থানত্রয়ী (সংস্কৃত: प्रस्थानत्रयी, IAST: Prasthānatrayī) বলতে হিন্দু দর্শনের (প্রধানত বেদান্ত দর্শন তিনটি প্রধান ধর্মগ্রন্থকে বোঝায়। এগুলি হল:[১]
- উপনিষদ্ বা উপদেশ-প্রস্থান বা শ্রুতি-প্রস্থান
- ভগবদ্গীতা বা সাধন-প্রস্থান বা স্মৃতি-প্রস্থান
- ব্রহ্মসূত্র বা ন্যায়-প্রস্থান বা যুক্তি-প্রস্থান
প্রধান উপনিষদের সংখ্যা দশটি, বারোটি বা তেরোটি। এছাড়াও আরও ১০৮টি অপ্রধান উপনিষদ রয়েছে যা মুখ্য উপনিষদের বাহিরে। প্রধান মুখ্য উপনিষদগুলো হচ্ছে ঈশোপনিষদ্, কেনোপনিষদ্, কঠোপনিষদ্, প্রশ্নপনিষদ্, মুণ্ডক উপনিষদ, মাণডুক্য উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ঐতরেয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ ও বৃদহারণ্যক উপনিষদ। ভগবদ্গীতা মহাভারত-এর ভিষ্ম অংশ থেকে নেওয়া। ব্রহ্মসূত্র (বা বেদান্ত-সূত্র) হল উপনিষদ ও গীতার বিস্তারিত ব্যাখ্যা।
বেদান্ত দর্শনের প্রধান তিনটি শাখার প্রবর্তক, যথা, আদি শঙ্কর ও মাধবাচার্য প্রস্থানত্রয়ের ভাষ্য লিখেছেন। রামানুজার্য উপনিষদের উপর কোন ভাস্য লিখেননি কিন্তু তিনি ব্রহ্মসূত্র ও শ্রীমদ্ভগবত গীতা সম্পর্কে লিখেছিলেন শ্রীভাষ্যতে। রামানুজার্যের বংশধর, রঙ্গরামানুজা প্রধান উপনিষদের উপর ভাষ্য লিখেন ১৬০০ শতাব্দীতে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Vepa, Kosla. The Dhaarmik Traditions. Indic Studies Foundation.