পদ্মার ঢেউ রে
| "পদ্মার ঢেউ রে" | |
|---|---|
সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলাম | |
| শচীন দেববর্মণ কর্তৃক নজরুল গীতি | |
| ভাষা | বাংলা |
| মুক্তিপ্রাপ্ত | ১৯৪১ |
| বিন্যাস | আর পি এম রেকর্ড |
| রেকর্ডকৃত | ১৯৪১ |
| স্টুডিও | ভারতলক্ষী স্টুডিও |
| স্থান | কলকাতা, ব্রিটিশ ভারত (বর্তমান)পশ্চিম বঙ্গ, ভারত |
| ধারা | নজরুল গীতি |
| দৈর্ঘ্য | ০৩:০৫(মূল গান) |
| লেবেল | হিন্দুস্তান রেকর্ড কোম্পানি |
| লেখক | কাজী নজরুল ইসলাম |
| সুরকার | কাজী নজরুল ইসলাম |
| প্রযোজক | কাজী নজরুল ইসলাম |
পদ্মার ঢেউ রে একটি ভাটিয়ালী ঢঙ্গে রচিত বিচ্ছেদধর্মী নজরুল সঙ্গীত।[১][২] কবি কাজী নজরুল ইসলামের গীতি ও দ্রুত দাদরা তালে আরোপিত সুরে জনপ্রিয় গানটি শচীন দেববর্মণের কণ্ঠে প্রথম ধারণ করা হয়।[৩] ১৯৪১ সালে কলকাতা হতে তৎকালীন হিন্দুস্তান রেকর্ড কোম্পানি এই সঙ্গীত বা গানটি প্রথম প্রকাশ করে।[৪]:১৪০,১৪১ পরবর্তীতে ১৯৫৯ সালে কবিপত্নী প্রমীলা নজরুল কর্তৃক কলকাতার ডি এম লাইব্রেরী হতে প্রকাশিত নজরুল গীতি সংকলন 'বুলবুল' এর দ্বিতীয় খণ্ডে গানটি সংকলিত হয়।[৫] এটা পদ্মা নদী নিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গীতিকাব্য। গানটি শচীন দেববর্মনের পর ফিরোজা বেগম, ফেরদৌসি রহমান ও খায়রুল আনাম শাকিলের কণ্ঠে আরো জনপ্রিয় হয়। এই গানের মুখরা পদ্মা নদী নিয়ে লেখা প্রবন্ধসমূহে 'উপমা' হিসেবে নিয়মিত উল্লিখিত হয়েছে।
পটভূমি
[সম্পাদনা]'চোখ গেল পাখিরে' আর 'পদ্মার ঢেউরে'। সে দুটি গানের ভেতর কুমার শচীনদেব বর্ম্মণ আজও চির নতুন হয়ে আছেন। সে গান দুটি নজরুল আর শচীন দেবের এক অমর সৃষ্টি, যুগ্ম প্রতিভার এক অম্লান স্বাক্ষর
'সুর-সভায় নজরুল' গ্রন্থে শৈলজানন্দ মুখোপাধ্যায়[৪]
১৯৪১ সালে 'নন্দিনী' শিরোনামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। কবি'র ছেলেবেলার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় নন্দিনী চলচ্চিত্রের কাহিনী, চিত্র্যনাট্য রচনা ও পরিচালনা করেন। বন্ধু শৈলজানন্দের অনুরোধে কাজী নজরুল ইসলাম এই চলচ্চিত্রের জন্য "চোখ গেল চোখ গেল" শিরোনামের গানটি রচনা ও সঙ্গীতায়োজন করেছিলেন। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর গানটি জনপ্রিয় হয়। জনপ্রিয়তার কারণে হিন্দুস্তান রেকর্ড কোম্পানী গানটি গ্রামোফোন রেকর্ড আকারে প্রকাশের উদ্যোগ নেয়। রেকর্ডের এক পাশে চোখ গেল চোখ গেল গান ছাড়াও অপর পাশে আরেকটি গানের প্রয়োজনীয়তা ছিল। কবিকে রেকর্ডের অপর পাশের জন্য একটি গান রচনা করার অনুরোধ করা হলে তিনি পদ্মার ঢেউ রে গানটি রচনা করেন।[৪]:১৪০,১৪১
সঙ্গীত ধারণ, বিপণন ও সংকলন
[সম্পাদনা]পদ্মার ঢেউ রে গানে সুরারোপের ক্ষেত্রে কবি দ্রুত দাদরা তাল ব্যবহার করেছেন। চোখ গেল চোখ গেল এবং পদ্মার ঢেউ রে গান দুইটি একই সাথে গাওয়ার জন্য শচীন দেববর্মণকে মনোনীত করে রেখেছিলেন। কলকাতার ভারতলক্ষী স্টুডিও-তে কবি ও শৈলজানন্দের উপস্থিতিতে শচীন এই গান দুটিতে কণ্ঠ দিয়েছিলেন। 'নন্দিনী' ছায়াচিত্র মুক্তির বছর- ১৯৪১ সালেই হিন্দুস্তান রেকর্ড কোম্পানী গান দুইটি গ্রামোফোন রেকর্ড(নম্বরঃ এইচ ৯৬৯) হিসেবে বাজারজাত করে।[৪] কবিপত্নী প্রমিলা নজরুলের উদ্যোগে ১৯৫৯ সাল(১৩৫২ বঙ্গাব্দ)-এ কবি'র জন্মদিনে নজরুল গীতি সংগ্রহ বুলবুল-এর দ্বিতীয় খণ্ডে গানটির কথা ও স্বরলিপি সংকলিত হয়।[৫]
জনসংস্কৃতিতে গ্রহণযোগ্যতা
[সম্পাদনা]গানটি শচীন দেববর্মণের কণ্ঠে ধারণ করা অন্যতম জনপ্রিয় গান। ১৯৫০ সালের হিন্দি চলচ্চিত্র আফসার-এর সঙ্গীত পরিচালনার সময় 'পরদেসি রে' নামক গানে শচীন এই গানের সুর ব্যবহার করেছেন।[৪]:২০৪,২০৫ গানটি অভিনেত্রী সুরাইয়ার কণ্ঠে ধারণ করা হয়েছিল।[৬] শচীন ছাড়াও ফিরোজা বেগম, ফেরদৌসী রহমান ও খায়রুল আনাম শাকিলের কণ্ঠে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে।[৭][৮] বাংলাভিশন তাদের একটি সঙ্গীতানুষ্ঠানের নাম এই গানের নামে রেখেছিল।[৯] প্রাবন্ধিকরা পদ্মা নদী নিয়ে স্মৃতিচারণ বা পদ্মার সৌন্দর্য্য বর্ণনায় এই গানের প্রথম চার পঙতি উপমা বহুবার ব্যবহার করেছেন।(উদাহরণ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ])
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কাজী নজরুল ইসলাম: এক স্বয়ম্ভর সংগীতসভা"। arts.bdnews24.com। ২ জুন ২০১০। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
- ↑ ""Padmar Dheu Re . . ."। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ মে ২০১৭। ১১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০।
- ↑ "পদ্মার ঢেউ রে"। nazrulgeeti.org। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
- 1 2 3 4 5 আসাদুল হক (২০১৩)। চলচ্চিত্রে নজরুল। বাংলা বাজার, ঢাকা: বই পড়া। আইএসবিএন ৯৮৪ ৭০০৮৪ ০০৫৪ ৫।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "বুলবুল (২য় খন্ড)"। কাজী নজরুল ইসলাম। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
- ↑ "03 Afsar-1950-Pardesi Re-Suraiya"। youtube। ১৭ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "ফেরদৌসী রহমানকে নাগরিক সংবর্ধনা"। archive.prothom-alo.com। ২৪ মে ২০১০। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নজরুল পাশ্চাত্য থেকে সুর গ্রহণ করেছেন: খায়রুল আনাম শাকিল"। এনটিভি। ২৪ মে ২০১৫। ২৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
- ↑ "'পদ্মার ঢেউ রে' নিয়ে নাশিদ কামাল"। বিডিনিউজ টোয়েন্টিফোর। ১২ জুন ২০১৩। ১৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- 'পদ্মার ঢেউ রে' গানের স্বরলিপি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে