দাবা অলিম্পিয়াড
দাবা অলিম্পিয়াড (ইংরেজি ভাষা: Chess Olympiad) দ্বি-বার্ষিকভিত্তিতে আয়োজিত দাবা প্রতিযোগিতাবিশেষ। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলগতভাবে আসা দাবাড়ুগণ অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হন। ফিদে কর্তৃক দাবা অলিম্পিয়াডের আয়োজন করা হয় এবং এ সংস্থাই স্বাগতিক দেশের নাম নির্বাচিত করে থাকে।
উৎপত্তি
[সম্পাদনা]
১৯২২ সালে রুশ দাবাড়ু ইউগিনি নোস্কো-বোরোভস্কি লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন যে, প্যারিসে অনুষ্ঠতিব্য অলিম্পিক গেমসের ৮ম আসর চলাকালে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্বাগতিক দেশের ফরাসী দাবা ফেডারেশন প্রতিযোগিতাটি পরিচালনা করবে। পরবর্তীতে স্বীকৃতিবিহীন অবস্থায় ১ম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জুলাই, ১৯২৪ সালে প্যারিস টুর্নামেন্ট চলাকালের শেষদিনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অংশগ্রহণে ফিদে নামে বিশ্ব দাবা সংস্থাটির প্রতিষ্ঠা হয় যা ছিল সকল দাবা খেলোয়াড়ের মিলনস্থল।[১][২][৩][৪] এছাড়া, ১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে দাবা খেলাকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্তির চেষ্টা চালানো হয়। কিন্তু, শৌখিন ও পেশাদারী খেলায়াড়দের মতবিভেদের কারণে তা হতে পারেনি।[৫]
১৯২৭ সালে লন্ডনে ফিদে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ১ম দাবা অলিম্পিয়াড আয়োজন করতে সক্ষম হয়। এতে মাত্র ১৬টি দেশের প্রতিযোগীগণ অংশ নিয়েছিলেন।[৫] ২য় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অলিম্পিয়াডটি মাঝেমাঝেই বার্ষিকাকারে কিংবা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতো। ১৯৫০ সালে থেকে অদ্যাবধি প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অর্থাৎ দ্বি-বার্ষিকভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। [৫] ২০০৬ সালে অনুষ্ঠিত ৩৭তম দাবা অলিম্পিয়াডে বিশ্বের ১৩৩ দেশের দাবাড়ু অংশ নিয়েছিলেন।
স্বীকৃতি অর্জন
[সম্পাদনা]
১৯৯৯ সালের জুন মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ফিদে কর্তৃক নিয়ন্ত্রিত দাবা খেলাকে স্বীকৃতি দেয়।[৬] পাশাপাশি ফিদে সংস্থাটিও দাবা খেলায় আন্তর্জাতিক খেলাধূলার সংস্থা হিসেবে সর্বত্র স্বীকৃতি অর্জন করে।[৬][৭][৮][৯] স্বীকৃতির দুই বছর পর ফিদে আইওসি'র মাদক-মুক্ত নিয়ম-কানুন দাবা খেলায়ও প্রবর্তন করে।[৭][৮][৯] এরফলেই এ আন্দোলনে সম্পৃক্তির ফলাফলস্বরূপ দাবা খেলাও অলিম্পিক খেলায় অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে পরিগণিত হয়।[১০]
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে ফিদে আইওসি'র নিয়ম-কানুন বিশেষ করে খেলোয়াড়দের ডোপিং টেস্ট পরীক্ষার প্রবর্তন করেছে।[১১][১২][১৩][১৪] অলিম্পিক ক্রীড়ায় দাবা খেলার অন্তর্ভুক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, ফিদে কর্তৃক নিয়ন্ত্রিত দলগত চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা হিসেবে দাবা অলিম্পিয়াডের নামকরণ সম্পর্কীয় উৎপত্তি দিকের সাথে অলিম্পিক ক্রীড়ায় দাবার অন্তর্ভুক্তিতে কোন সম্পর্ক নেই।
৪০তম বিশ্ব দাবা অলিম্পিয়াড
[সম্পাদনা]৪০তম বিশ্ব দাবা অলিম্পিয়াড সকলের জন্যে উন্মুক্ত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৫৮ দেশের দাবাড়ুরা এতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারী প্রতিযোগীগণও অংশগ্রহণ করেছেন। ২৭ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর, ২০১২ তারিখ পর্যন্ত বিশ্ব দাবা অলিম্পিয়াড তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।[১৫] পুরুষ বিভাগে আর্মেনিয়া ও নারী বিভাগে রাশিয়ার দাবাড়ুগণ চ্যাম্পিয়ন হন।
পুরুষ বিভাগে বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার - নিয়াজ মোর্শেদ, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার এবং মহিলা বিভাগে - আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, শামীমা শারমিন শিরিন, নাজরানা খান ইভা ও মাহমুদা চৌধুরী ডলি অংশগ্রহণ করেছেন।[১৬][১৭] পুরুষ বিভাগে ৩৩তম ও নারী বিভাগে ৫২তম স্থান অধিকার করে।[১৮]
শীর্ষস্থানীয় ফলাফল
[সম্পাদনা]| সাল | বিবরণ | স্থান | স্বর্ণপদক (পয়েন্ট) | রৌপ্যপদক (পয়েন্ট) | ব্রোঞ্জপদক (পয়েন্ট) |
|---|---|---|---|---|---|
| ১৯২৪ | ১ম অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড দাবা অলিম্পিয়াড (ব্যক্তিগত) | চেকোস্লোভাকিয়া ৩১ | হাঙ্গেরি ৩০ | সুইজারল্যান্ড ২৯ | |
| ১৯২৬ | ২য় অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড দলীয় প্রতিযোগিতা (ফিদে সম্মেলনের অংশবিশেষ) | হাঙ্গেরি ৯ | যুগোস্লাভিয়া ৮ | রোমানিয়া ৫ | |
| ১৯২৭ | ১ম দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরি ৪০ | ডেনমার্ক ৩৮১/২ | ইংল্যান্ড ৩৬১/২ | |
| ১৯২৮ | ২য় দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরি ৪৪ | যুক্তরাষ্ট্র ৩৯১/২ | পোল্যান্ড ৩৭ | |
| ১৯৩০ | ৩য় দাবা অলিম্পিয়াড | পোল্যান্ড ৪৮১/২ | হাঙ্গেরি ৪৭ | জার্মানি ৪৪১/২ | |
| ১৯৩১ | ৪র্থ দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৪৮ | পোল্যান্ড ৪৭ | চেকস্লোভাকিয়া ৪৬১/২ | |
| ১৯৩৩ | ৫ম দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৩৯ | চেকস্লোভাকিয়া ৩৭১/২ | সুইডেন ৩৪ | |
| ১৯৩৫ | ৬ষ্ঠ দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৫৪ | সুইডেন ৫২১/২ | পোল্যান্ড ৫২ | |
| ১৯৩৬ | ৩য় অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড ফিদে-বহির্ভূত অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরি ১১০১/২ | পোল্যান্ড ১০৮ | জার্মানি ১০৬১/২ | |
| ১৯৩৭ | ৭ম দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৫৪১/২ | হাঙ্গেরি ৪৮১/২ | পোল্যান্ড ৪৭ | |
| ১৯৩৯ | ৮ম দাবা অলিম্পিয়াড | জার্মানি ৩৬ | পোল্যান্ড ৩৫১/২ | এস্তোনিয়া ৩৩১/২ | |
| ১৯৫০ | ৯ম দাবা অলিম্পিয়াড | যুগোস্লাভিয়া ৪৫১/২ | আর্জেন্টিনা ৪৩১/২ | পশ্চিম জার্মানি ৪০১/২ | |
| ১৯৫২ | ১০ম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ২১ | আর্জেন্টিনা ১৯১/২ | যুগোস্লাভিয়া ১৯ | |
| ১৯৫৪ | ১১শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪ | আর্জেন্টিনা ২৭ | যুগোস্লাভিয়া ২৬১/২ | |
| ১৯৫৬ | ১২শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩১ | যুগোস্লাভিয়া ২৬১/২ | হাঙ্গেরি ২৬১/২ | |
| ১৯৫৮ | ১৩শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪১/২ | যুগোস্লাভিয়া ২৯ | আর্জেন্টিনা ২৫১/২ | |
| ১৯৬০ | ১৪শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪ | যুক্তরাষ্ট্র ২৯ | যুগোস্লাভিয়া ২৭ | |
| ১৯৬২ | ১৫শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪১/২ | যুগোস্লাভিয়া ২৮ | আর্জেন্টিনা ২৬ | |
| ১৯৬৪ | ১৬শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৬১/২ | যুগোস্লাভিয়া ৩২ | পশ্চিম জার্মানি ৩০১/২ | |
| ১৯৬৬ | ১৭শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯১/২ | যুক্তরাষ্ট্র ৩৪১/২ | হাঙ্গেরি ৩৩১/২ | |
| ১৯৬৮ | ১৮শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯১/২ | যুগোস্লাভিয়া ৩১ | বুলগেরিয়া ৩০ | |
| ১৯৭০ | ১৯শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ২৭১/২ | হাঙ্গেরি ২৬১/২ | যুগোস্লাভিয়া ২৬ | |
| ১৯৭২ | ২০শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪২ | হাঙ্গেরি ৪০১/২ | যুগোস্লাভিয়া ৩৮ | |
| ১৯৭৪ | ২১শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪৬ | যুগোস্লাভিয়া ৩৭১/২ | যুক্তরাষ্ট্র ৩৬১/২ | |
| ১৯৭৬ | ২২শ দাবা অলিম্পিয়াড* | যুক্তরাষ্ট্র ৩৭ | নেদারল্যান্ড ৩৬১/২ | ইংল্যান্ড ৩৫১/২ | |
| ১৯৭৮ | ২৩শ দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরি ৩৭ | সোভিয়েত ইউনিয়ন ৩৬ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮০ | ২৪শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯ | হাঙ্গেরি ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮২ | ২৫শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪২১/২ | চেকস্লোভাকিয়া ৩৬ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮৪ | ২৬তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪১ | ইংল্যান্ড ৩৭ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮৬ | ২৭তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪০ | ইংল্যান্ড ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৪ | |
| ১৯৮৮ | ২৮তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪০১/২ | ইংল্যান্ড ৩৪১/২ | নেদারল্যান্ড ৩৪১/২ | |
| ১৯৯০ | ২৯তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৫১/২ | ইংল্যান্ড ৩৫১/২ | |
| ১৯৯২ | ৩০তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৯ | উজবেকিস্তান ৩৫ | আর্মেনিয়া ৩৪১/২ | |
| ১৯৯৪ | ৩১তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৭১/২ | বসনিয়া ও হার্জেগোভিনা ৩৫ | রাশিয়া (২) ৩৪১/২ | |
| ১৯৯৬ | ৩২তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৮১/২ | ইউক্রেন ৩৫ | যুক্তরাষ্ট্র ৩৪ | |
| ১৯৯৮ | ৩৩তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৫১/২ | যুক্তরাষ্ট্র ৩৪১/২ | ইউক্রেন ৩২১/২ | |
| ২০০০ | ৩৪তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৮ | জার্মানি ৩৭ | ইউক্রেন ৩৫১/২ | |
| ২০০২ | ৩৫তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৮১/২ | হাঙ্গেরি ৩৭১/২ | আর্মেনিয়া ৩৫ | |
| ২০০৪ | ৩৬তম দাবা অলিম্পিয়াড | ইউক্রেন ৩৯১/২ | রাশিয়া ৩৬১/২ | আর্মেনিয়া ৩৬১/২ | |
| ২০০৬ | ৩৭তম দাবা অলিম্পিয়াড | আর্মেনিয়া ৩৬ | চীন ৩৪ | যুক্তরাষ্ট্র ৩৩ | |
| ২০০৮ | ৩৮তম দাবা অলিম্পিয়াড | আর্মেনিয়া ১৯ | ইসরায়েল ১৮ | যুক্তরাষ্ট্র ১৭ | |
| ২০১০ | ৩৯তম দাবা অলিম্পিয়াড | ইউক্রেন ১৯ | রাশিয়া ১৮ | ইসরায়েল ১৭ | |
| ২০১২ | ৪০তম দাবা অলিম্পিয়াড | আর্মেনিয়া ১৯ | রাশিয়া ১৯ | ইউক্রেন ১৮ | |
| ২০১৪ | ৪১তম দাবা অলিম্পিয়াড | চীন ১৯ | হাঙ্গেরি ১৭ | ভারত ১৭ | |
| ২০১৬ | ৪২তম দাবা অলিম্পিয়াড | মার্কিন যুক্তরাষ্ট্র ২০ | ইউক্রেন ২০ | রাশিয়া ১৮ | |
| ২০১৮ | ৪৩তম দাবা অলিম্পিয়াড | চীন ১৮ | মার্কিন যুক্তরাষ্ট্র ১৮ | রাশিয়া ১৮ | |
| ২০২২ | ৪৪তম দাবা অলিম্পিয়াড | উজবেকিস্তান ১৯ | আর্মেনিয়া ১৯ | ভারত-২ ১৮ | |
| ২০২৪ | ৪৪তম দাবা অলিম্পিয়াড | ভারত ২১ | মার্কিন যুক্তরাষ্ট্র ১৭ | উজবেকিস্তান ১৭ |
* ১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য কমিউনিস্টশাসিত দেশসমূহ রাজনৈতিক কারণে ২২তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেনি। ** প্রথমে ২০২০ সালে রাশিয়ার খান্তি-মানসিয়েস্ক শহরে অনুষ্ঠিত হওয়ার কথা হলেও কোভিড-১৯ মহামারীর জন্য বাতিল করা হয়েছিল।
সর্বমোট দলীয় অবস্থান
[সম্পাদনা]ছকে পুরুষদের দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে। তন্মধ্যে অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াডও অন্তর্ভুক্ত।
| অবস্থান | দেশের নাম | ১ম স্থান | ২য় স্থান | ৩য় স্থান | সর্বমোট |
|---|---|---|---|---|---|
| ১ | ১৮ | ১ | ০ | ১৯ | |
| ২ | ৬ | ৩ | ১ | ১০ | |
| ৩ | ৫ | ৭ | ২ | ১৪ | |
| ৪ | ৫ | ৫ | ৯ | ১৯ | |
| ৫ | ৩ | ০ | ৩ | ৬ | |
| ৬ | ২ | ১ | ৩ | ৬ | |
| ৭ | ১ | ৭ | ৫ | ১৩ | |
| ৭ | ১ | ৩ | ৩ | ৭ | |
| ৭ | ১ | ২ | ১ | 4 | |
| ৭ | ১ | ১ | ৪ | ৬ | |
| ১১ | ০ | ৩ | ৩ | ৬ | |
| ১১ | ০ | ৩ | ২ | ৫ | |
| ১৩ | ০ | ১ | ১ | ২ | |
| ১৩ | ০ | ১ | ১ | ২ | |
| ১৩ | ০ | ১ | ১ | ২ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
- জার্মানি এবং পশ্চিম জার্মানির ফলাফল অন্তর্ভুক্ত
সেরা ব্যক্তিগত ফলাফল
[সম্পাদনা]সামগ্রীকভাবে সেরা ব্যক্তিগত ফলাফলের তালিকা নিম্নরূপঃ-
| নং | খেলোয়াড়ের নাম | দেশ | অলিম্পিয়াড | খেলার সংখ্যা | জয় | ড্র | পরাজয় | % | পদক (স্বর্ণ-রৌপ্য-ব্রোঞ্জ) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ১। | তিগ্রেন পেত্রোসিয়ান | ৭৮ | ৫০ | ৮১.৪ | ৬ - ০ - ০ | ||||
| ২। | মিখাইল তাল | ৬৫ | ৩৪ | ৮১.২ | ৫ - ২ - ০ | ||||
| ৩। | আনাতোলি কারপভ | ৪৩ | ২৩ | ৮০.১ | ৩ - ২ - ০ | ||||
| ৪। | আইজাক কাশদান | ৫২ | ২২ | ৭৯.৭ | ২ - ১ - ২ | ||||
| ৫। | ভ্যাসিলি স্মাইলোভ | ৬৯ | ৪২ | ৭৯.৬ | ৪ - ২ - ২ | ||||
| ৬। | ডেভিড ব্রোনস্টেইন | ৩০ | ১৮ | ৭৯.৬ | ৩ - ১ - ০ | ||||
| ৭। | গ্যারি কাসপারভ | ৫০ | ২৯ | ৭৮.৭ | ৭ - ২ - ২ | ||||
| ৮। | আলেকজান্ডার আলেখিন | ৪৩ | ২৭ | ৭৮.৫ | ২ - ২ - ০ | ||||
| ৯। | মিলান মাতুলোভিচ | ৪৬ | ২৮ | ৭৬.৯ | ১ - ২ - ০ | ||||
| ১০। | পল কেরেস | ৮৫ | ৪৪ | ৭৫.৯ | ৫ - ১ - ১ | ||||
| ১১। | এফিম জেলার | ৪৬ | ২৩ | ৭৫.৬ | ৩ - ৩ - ০ | ||||
| ১২। | জেমস টার্জান | ৩২ | ১৩ | ৭৫.৫ | ২ - ১ - ০ | ||||
| ১৩। | ববি ফিশার | ৪০ | ১৮ | ৭৫.৪ | ০ - ২ - ১ | ||||
| ১৪। | মিখাইল বটভিন্নিক | ৩৯ | ৩১ | ৭৪.৭ | ২ - ১ - ২ | ||||
| ১৫। | স্যালো ফ্লোর | ৪৬ | ২৮ | ৭৩.২ | ২ - ১ - ১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "FIDE History"। FIDE। ১১ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ Wall, W.। "FIDE History"। ২৮ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ Seirawan, Y. (১৯৯৮)। "Whose Title Is it, Anyway?"। GAMES Magazine।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|month=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ FIDE History by Bill Wall. Retrieved 2 May 2008.
- 1 2 3 Brace, Edward R. (১৯৭৭), An Illustrated Dictionary of Chess, Hamlyn Publishing Group, পৃ. ৬৪, আইএসবিএন ১-৫৫৫২১-৩৯৪-৪
- 1 2 Recognized Sports of the International Olympic Committee International Olympic Committee official website. Retrieved 2 May 2008.
- 1 2 International Federation (IF) for chess. International Olympic Committee official website. Retrieved 2 May 2008.
- 1 2 FIDE - Uniting the Chess World ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে FIDE Official website. Retrieved 2 May 2008.
- 1 2 ARISF Members ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ এপ্রিল ২০০৯ তারিখে Association of Recognized IOC International Sports Federation. Retrieved 2 May 2008.
- ↑ "FIDE to adopt IOC Medical Code"। The Hindu। ৭ আগস্ট ২০০১। ১১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ Complete FIDE Anti-Doping Documents FIDE official website. Retrieved 2 May 2008.
- ↑ Controversy over FIDE doping check ChessBase.com Retrieved 2 May 2008.
- ↑ The Insanity of Drug Testing in Chess ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে by Jeremy Silman Retrieved 2 May 2008.
- ↑ Chess Olympiad in Dresden 2008 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১১ তারিখে chinaorbit.com Retrieved 2 May 2008.
- ↑ date schedule of 40th chess olympiad
- ↑ দৈনিক সংবাদ, মুদ্রিত সংস্করণ, ২৬ আগস্ট, ২০১২ইং, পৃষ্ঠা-৮, দাবা অলিম্পিয়াডে পাঁচ জিএম
- ↑ দৈনিক ইত্তেফাক, মুদ্রিত সংস্করণ, ২৮ আগস্ট, ২০১২ইং, পৃষ্ঠা-১৬, দাবায় দিন বদলের স্বপ্ন
- ↑ "বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ৩৩তম, এশিয়ার মধ্যে সপ্তম, সংগ্রহকাল: ১৪ সেপ্টেম্বর, ২০১২ইং"। ১৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- FIDE Handbook: Chess Olympiads
- FIDE Handbook: Children`s Olympiads
- Men's results summary
- Women's results summary
- Children's Chess Olympiad and results
- Olympiads Data and Trivia from Bill Wall ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১২ তারিখে
- Chess Olympiad 2010 details ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে