আনাতোলি কারপভ

আনাতোলি কারপভ (Анато́лий Евге́ньевич Ка́рпов) (জন্ম মে ২৩, ১৯৫১) একজন রুশ গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ও প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। তিনি ১৯৭৫ সাল থেকে দাবার বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। প্রায় দশ বছর ধরে দাবার রাজ্য শাসন করার পরে ১৯৮৫ সালে গ্যারি কাসপারভ এর কাছে হারের মাধ্যমে তিনি বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হারান। গ্যারি কাসপারভ ১৯৯৩ সালে ফিদে থেকে বের হয়ে যাওয়ায় তিনি তার বিশ্চ্যাম্পিয়ন খেতাব পুনরুদ্ধার করেন। তবে এর আগে এই বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ফিরে পাওয়ার জন্য তিনি ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত গ্যারি কাসপারভের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছিলেন। ফিদে এর নতুন বিশ্বচ্যাম্পিয়নশিপ নিয়মের প্রতিবাদ জানিয়ে তিনি খেলা থেকে অবসর গ্রহণ করার আগে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি তার বিশ্বচ্যাম্পিয়ন টাইটেল ধরে রাখেন। দশকব্যাপী সেরা দাবাড়ুদের মধ্যে নিজের অবস্থান ধরে রাখার কারণে অনেকেই তাকে বিশ্বের সেরা দাবাড়ুর মর্যাদা দিয়েছেন। তিনি সর্বকালের সবচেয়ে সফল টুর্নামেন্ট খেলোয়াড়। এ পর্যন্ত (জুলাই ২০০৫) তিনি ১৬১ বার কোনো টুর্নামেন্টে প্রথম স্থান নিয়ে শেষ করেছেন। ১৯৭৮ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি প্রত্যেকটি ফিদে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশ নেন। তার পেশাদারী রেকর্ড ৩১৬৩ ম্যাচে ১১১৮টি জয়, ২৮৭টি পরাজয়, ও ১৪৮০টি অমীমাংসিত। তার শীর্ষ ইলো রেটিং ২৭৮০। তিনি মোট ৯০ মাস দাবা র্যাংকিং এ প্রথম স্থানে ছিলেন যা দাবার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।
ছেলেবেলা
[সম্পাদনা]কারপভ ১৯২৩ সালের ২৩শে মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর উরালস রাজ্যের জলাতোস্ত এ জন্মগ্রহণ করেন[১]। চার বছর বয়সে তিনি প্রথম দাবা খেলা শেখেন। মাত্র এগারো বছর বয়সেই ক্যান্ডিডেট মাস্টার হয়ে তার প্রতিভার পরিচয় দেন। ১২ বছর বয়সেই তিনি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মিখাইল বটভিনিক এর স্কুলে দাবা শেখার সুযোগ পান। বটভিনিক কারপভের সম্পর্কে বলেছিলেন, ' ছেলেটির দাবার ব্যাপারে কোন ধারণাই নেই এবং এই পেশায় তার কোন ভবিষ্যৎ নেই[২]'। তখন নিজের দুরবস্থার কথা কারপভ পরবর্তীকালে স্বীকার করে বলেন বটভিনিকের দেয়া বাড়ির কাজগুলো তাকে এই দূর্বলতাগুলো কাটিয়ে উঠতে বেশ সাহায্য করেছিল। কারপভ বটভিনিকের তত্ত্বাবধানে খুব দ্রুত উন্নতি করতে থাকেন, যার ফলশ্রুতিতে তিনি মাত্র ১৫ বছর বয়সে ১৯৬৬ সালে সোভিয়েত ইউনিয়নের ন্যাশনাল মাস্টার খেতাব পান। এর মাধ্যমে তিনি ১৯৫২ সালে গড়া বরিস স্প্যাসকি এর রেকর্ডে ভাগ বসান।
তথ্যসূত্র
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- World chess champions by Edward G. Winter, editor. 1981 আইএসবিএন ০-০৮-০২৪০৯৪-১
- The World's Great Chess Games by Reuben Fine, Dover; 1983. আইএসবিএন ০-৪৮৬-২৪৫১২-৮
- Anatoly Karpov's Best Games by Anatoly Karpov, Batsford; 2003. আইএসবিএন ০-৭১৩৪-৭৮৪৩-৮
- Curse of Kirsan: Adventures in the Chess Underworld by Sarah Hurst, Russell Enterprises, 2002.
- Károlyi, Tibor; Aplin, Nick (২০০৭)। "Endgame Virtuoso Anatoly Karpov"। New In Chess। আইএসবিএন ৯৭৮-৯০-৫৬৯১-২০২-৪।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - Kasparov, Garry (২০০৬)। "My Great Predecessors, part V"। Everyman Chess। আইএসবিএন ১-৮৫৭৪৪-৪০৪-৩।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - Karolyi, Tibor (২০১১)। Karpov's Strategic Wins 1: The Making of a Champion 1961–1985। Quality Chess। আইএসবিএন ৯৭৮-১৯০৬৫৫২-৪১-১।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - Karolyi, Tibor (২০১১)। Karpov's Strategic Wins 2: The Prime Years 1986–2009। Quality Chess। আইএসবিএন ৯৭৮-১৯০৬৫৫২-৪২-৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - Markland P R (১৯৭৫)। The Best of Karpov। Oxford Univerisity Press। আইএসবিএন ৯৭৮-০১৯২১৭৫৩৪২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Karpov's official homepage in Russian.
- চেজগেমস.কমে আনাতোলি কারপভের দাবাড়ু প্রোফাইল ও খেলাসমূহ (ইংরেজি)
- Edward Winter, List of Books About Karpov and Korchnoi
- Happy Birthday! Anatoly Karpov turns sixty, Chessbase News, 23 May 2011
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| পুরস্কার | ||
|---|---|---|
| পূর্বসূরী ববি ফিশার |
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ
years= ১৯৭৫–১৯৮৫ |
উত্তরসূরী গ্যারি কাসপারভ |
| পূর্বসূরী গ্যারি কাসপারভ |
ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ ১৯৯৩–১৯৯৯ |
উত্তরসূরী আলেকজান্ডার খালিফম্যান |
| স্বীকৃতি | ||
| পূর্বসূরী ববি ফিশার গ্যারি কাসপারভ |
বিশ্ব সেরা দাবাড়ু ১ জানুয়ারি, ১৯৭৬ – ৩১ ডিসেম্বর, ১৯৮৩ ১ জুলাই, ১৯৮৫ – ৩১ ডিসেম্বর, ১৯৮৫ |
উত্তরসূরী গ্যারি কাসপারভ গ্যারি কাসপারভ |
- দাবার গ্র্যান্ডমাস্টার
- বিশ্ব দাবা চ্যাম্পিয়ন
- রুশ দাবাড়ু
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর পুরুষ লেখক
- সেন্ট পিটার্সবার্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী খেলোয়াড়
- সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সদস্য
- সোভিয়েত ইউনিয়নের অনার্ড মাস্টার্স অব স্পোর্ট
- সোভিয়েত দাবাড়ু
- সোভিয়েত দাবা লেখক
- সোভিয়েত পুরুষ লেখক
- ইউনিসেফের শুভেচ্ছাদূত
- বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন
- অর্ডার অব লেনিন প্রাপক
- অলিম্পিক অর্ডার গ্রহণকারী
- সংযুক্ত রাশিয়ার রাজনীতিবিদ