চৌধুরী খালিকুজ্জামান
চৌধুরী খালিকুজ্জামান | |
|---|---|
چوہدری خلیق الزمان | |
চৌধুরী খালিকুজ্জামান | |
| মুসলিম লীগ (পাকিস্তান)-এর সভাপতি | |
| কাজের মেয়াদ ১৯৪৮ – ১৯৫০ | |
| পূর্ব বাংলার গভর্নর | |
| কাজের মেয়াদ এপ্রিল ১৯৫৩ – মে ১৯৫৪ | |
| ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে পাকিস্তানের রাষ্ট্রদূত | |
| কাজের মেয়াদ ১৯৫৪ – অজানা | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২৫ ডিসেম্বর ১৮৮৯ চুনার, উত্তর-পশ্চিম প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমান উত্তর প্রদেশ, ভারত) |
| মৃত্যু | ১৮ মে ১৯৭৩ (বয়স ৮৩) |
| জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৮৮৯–১৯৪৭) পাকিস্তান (১৯৪৭–১৯৭৩) |
| রাজনৈতিক দল | কনভেনশন মুসলিম লীগ মুসলিম লীগ (১৯৪৭–১৯৫৮) অল ইন্ডিয়া মুসলিম লীগ |
চৌধুরী খালিকুজ্জামান (উর্দু: چوہدری خلیق الزمان) (২৫ ডিসেম্বর ১৮৮৯ – ১৯৭৩) ছিলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ এবং ব্রিটিশ ভারতের একজন গুরুত্বপূর্ণ মুসলিম ব্যক্তিত্ব।[১] তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রধান নেতা ছিলেন। তার আদিনিবাস ছিল যুক্তপ্রদেশ (বর্তমান উত্তর প্রদেশ)।
খালিকুজ্জামান পাকিস্তান মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট। ১৯৫৩ সালের ৩১ মার্চ থেকে ১৯৫৪ সালের ২৯ মে পর্যন্ত তিনি পূর্ব বাংলার গভর্নর হিসেবে দায়িত্বপালন করেছেন।[১]
ভারতের স্বাধীনতার মুহূর্তে ১৯৪৭ সালের ১৪ আগস্ট সংসদে ভাষণ দেয়া চারজন ব্যক্তির মধ্যে তিনি অন্যতম। অন্য তিনজন ব্যক্তি হলেন জওহরলাল নেহরু, ড. রাজেন্দ্র প্রসাদ ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
১৯৬১ সালে তিনি পাথওয়ে টু পাকিস্তান (Pathway to Pakistan) নামে তাঁর স্মৃতিকথা প্রকাশ করেন। তাঁর আত্মজীবনীর উর্দু সংস্করণ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। এর নাম শাহরাহ-এ পাকিস্তান। এই বইটিকে অনেকেই পাকিস্তান আন্দোলন সম্পর্কে তথ্যের এক বিরল ‘ভাণ্ডার’ হিসেবে বিবেচনা করেন। এই বইয়ে তিনি লিখেছেন:
কায়েদ-এ-আজম মোহাম্মদ আলী জিন্নাহ নিজেই উপলব্ধি করেছিলেন যে, দেশভাগের পর ভারতে থেকে যেতে হবে এমন মুসলমানেরা কতটা গুরুতর বিপদের সম্মুখীন হতে পারেন। আমার মনে আছে, ১৯৪৭ সালের ১ আগস্ট, করাচির উদ্দেশে তাঁর চূড়ান্ত যাত্রার কয়েক দিন আগে, জনাব জিন্নাহ ভারতের গণপরিষদ মুসলিম সদস্যদের তাঁর বাসভবন ১০, আওরঙ্গজেব রোডে ডেকে পাঠিয়েছিলেন তাঁদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। জনাব রিজওয়ানুল্লাহ ভারতে থেকে যেতে হবে এমন মুসলমানদের অবস্থান, তাঁদের মর্যাদা এবং ভবিষ্যৎ নিয়ে কিছু স্পর্শকাতর প্রশ্ন তুলেছিলেন। এর আগে কখনো আমি জনাব জিন্নাহকে ওই সময়কার মতো এতটা বিচলিত অবস্থায় দেখিনি। সম্ভবত এর কারণ ছিল, তখন তিনি খুব স্পষ্টভাবেই উপলব্ধি করছিলেন যে ভারতীয় মুসলমানদের জন্য অদূর ভবিষ্যতে কী অপেক্ষা করছে। পরিস্থিতির নাজুকতা বুঝতে পেরে আমি আমার বন্ধু ও সহকর্মীদের আলোচনাটি শেষ করার অনুরোধ জানাই।[২]

তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Chaudhry Khaliquzzaman"। Cybercity-online.net। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২।
- ↑ Choudhry Khaliquzzaman (১৯৬১)। Pathway to Pakistan। Longmans, Pakistan Branch। পৃ. ৪৩২।
| রাজনৈতিক দপ্তর | ||
|---|---|---|
| পূর্বসূরী ফিরোজ খান নুন |
পূর্ব বাংলার গভর্নর ৩১ মার্চ ১৯৫৩ – ২৯ মে ১৯৫৪ |
উত্তরসূরী ইস্কান্দার মীর্জা |
| পাকিস্তানি রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |


