বিষয়বস্তুতে চলুন

চিত্রাঙ্গদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Chitrāngada.jpg
চিত্রাঙ্গদ

মহাভারত অনুসারে চিত্রাঙ্গদ ছিলেন রাজা শান্তনুসত্যবতীর জ্যেষ্ঠপুত্র। শান্তনুর মৃত্যুর পর তিনি হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হন। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার মৃত্যু হয়।[][][][]

রাজ্যাভিষেক

[সম্পাদনা]

কনিষ্ঠপুত্র বিচিত্রবীর্যের যৌবনলাভের পূর্বেই শান্তনুর মৃত্যু হয়। ভীষ্ম সিংহাসন গ্রহণ না করার প্রতিজ্ঞা নিয়েছিলন। তাই তিনি সত্যবতীর অনুমতি নিয়ে চিত্রাঙ্গদকে সিংহাসনে বসান।

গন্ধর্বের সঙ্গে দ্বন্দ্ব ও মৃত্যু

[সম্পাদনা]

চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন। তিনি মানুষ, দেবতা, রাক্ষস, গন্ধর্বকে সকলকে নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্বরাজ তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। কুরুক্ষেত্রের হিরন্মতী নদীর তীরে দুজনের প্রচন্ড যুদ্ধ শুরু হয়।[] তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হন এবং বিজয়ী গন্ধর্বরাজ স্বর্গে প্রত্যাবর্তন করেন। এই অবস্থায় হস্তিনাপুরের শূন্য সিংহাসনে ভীষ্ম তার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্যকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Mahabharata of Krishna-Dwaipayana Vyasa.। Teddington, Middlesex: The Echo Library। ২০০৮। আইএসবিএন ৯৭৮১৪০৬৮৭০৪৫৯
  2. Menon, [translated by] Ramesh (২০০৬)। The Mahabharata : a modern rendering। New York: iUniverse, Inc.। আইএসবিএন ৯৭৮০৫৯৫৪০১৮৭১
  3. রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ
  4. পৌরাণিক অভিধান - সুধীরচন্দ্র সরকার

আরো পড়ুন

[সম্পাদনা]
  • রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ