বিষয়বস্তুতে চলুন

গ্যাবরে সিডিবে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যাবরে সিডিবে
Gabourey Sidibe
২০১৪ সালে প্যালিফেস্টে সিডিবে
জন্ম (1983-05-06) ৬ মে ১৯৮৩ (বয়স ৪৩)
অন্যান্য নামগ্যাবি সিডিবে
মাতৃশিক্ষায়তনম্যানহাটন কমিউনিটি কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯-বর্তমান
পিতা-মাতাঅ্যালিস ট্যান রিডলি (মাতা)
আত্মীয়ডরথি পিটম্যান হিউজ (aunt)

গ্যাবরে সিডিবে (ইংরেজি: Gabourey Sidibe; /ˈɡæbəˌr ˈsɪdɪˌb/ GAB-ə-ray SID-i-bay; জন্ম: ৬ মে ১৯৮৩)[] একজন মার্কিন অভিনেত্রী। তিনি ২০০৯ সালে প্রেশাস দিয়ে চলচ্চিত্রে আগমন করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারনাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল টাওয়ার হাইস্ট (২০১১), হোয়াইট বার্ড ইন আ ব্লিজার্ড (২০১৪), গ্রিমসবি (২০১৬) ও আন্তেবেলাম (২০২০)।

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিনি শোটাইমের দ্য বিগ সি ধারাবাহিকের মূল অভিনয়শিল্পীদলের অন্তর্ভুক্ত ছিলেন। সিডিবে আমেরিকান হরর স্টোরি: কোভেন (২০১৩-২০১৪) টিভি ধারাবাহিকে কুইনি এবং আমেরিকান হরর স্টোরি: ফ্রিক শো (২০১৪-২০১৫) টিভি ধারাবাহিকে রেজিনা রস চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি আমেরিকান হরর স্টোরি:হোটেল (২০১৫-২০১৬) ও আমেরিকান হরর স্টোরি: অ্যাপোক্যালিপ্স (২০১৮)-এ তার পূর্বে অভিনীত কুইনি চরিত্রে অভিনয় করেন। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ফক্সের সঙ্গীতধর্মী নাট্য ধারাবাহিক এম্পায়ার-এ বেকি উইলিয়ামস চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সিডিবে ১৯৮৩ সালের ৬ই মে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের বেডফোর্ড-স্টুভেস্যান্টে জন্মগ্রহণ করেন এবং হারলেমে বেড়ে ওঠেন।[] তার মাতা অ্যালিস ট্যান রিডলি একজন মার্কিন আরঅ্যান্ডবি ও গসপেল সঙ্গীতশিল্পী, যাকে ২০১০ সালের ১৫ই জুন আমেরিকাস গট ট্যালেন্ট অনুষ্ঠানের পঞ্চম মৌসুমে দেখা গিয়েছিল। তার পিতা ইবনো সিডিবে সেনেগাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন এবং তিনি একজন ক্যাব চালক। সিডিবে নারীবাদী সক্রিয়কর্মী ডরথি পিটম্যান হিউজের সাথে বসবাস করেন এবং বেড়ে ওঠেন।[] তিনি বরা অব ম্যানহাটন কমিউনিটি কলেজ থেকে সহযোগী ডিগ্রি অর্জন করেন এবং সিটি কলেজ অব নিউ ইয়র্ক ও মার্সি কলেজে ভর্তি হন কিন্তু পড়াশোনা করেননি।[] অভিনয় জীবন শুরুর পূর্বে তিনি দ্য ফ্রেশ এয়ার ফান্ডের অফিসে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।[]

বইয়ের তালিকা

[সম্পাদনা]
  • সিডিবে, গ্যাবরে (২০১৭)। This Is Just My Face: Try Not to Stare। হৌটন মিফলিন হারকোর্ট। আইএসবিএন ৯৭৮-০-৫৪৪-৭৮৬৭৬-৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gabourey Sidibe Biography"টিভি গাইড। ৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২
  2. ২০০৯ সালের ৯ নভেম্বর লেট শো উইথ ডেভিড লেটারম্যান অনুষ্ঠানে বলেন।
  3. মার্কাস, স্টেফানি (২ মে ২০১৪)। "Gabourey Sidibe's Speech on Confidence is Incredibly Moving"দ্য হাফিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২
  4. "Gabourey Sidibe profile"রাইট সিনেমা। ২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২
  5. সয়ার্স, সুজান (১৫ জুন ২০১১)। "A Breath of Fresh Air"নিউ ইয়র্ক সোশ্যাল ডায়েরি। ২২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]